Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সমুদ্রের উত্তাল তরঙ্গে যদি আপনি আমাদেরকে ঝাঁপ দিতে বলেন, তবে অবনত মন্তকে নিঃশঙ্কচিত্তে সে নির্দেশও পালন করবো আমরা । এই নির্দেশ পালনের ক্ষেত্রে আমাদের কোনো একজনকেও আপনি পশ্চাদবর্তী পাবেন না। হজরত মুসার সম্প্রদায়ের মতো আমরা নই। দ্বিধা-সংশয়, আড়ষ্টতা, কাপুরুষতা __ সকল কিছু পরিত্যাগ করে কেবল আপনার আনুগত্যকেই আমরা করে নিয়েছি জীবনের প্রধান উদ্দেশ্য । আমরা আপনার সম্মুখের, পশ্চাতের, দক্ষিণের ও বামের সার্বফণিক সতর্ক সঙ্গী। আমরা চাই আমাদের অকতোভয় যুদ্ধযাত্রা আপনার পবিত্র আঁখি যুগলকে শীতল করুক । হজরত সা*দের ভাষণ শুনে রসুল স. অত্যন্ত প্রীত হলেন। বললেন, তবে চলো আল্লাহ্‌র নামকে সম্বল করে আমরা সম্মুখের দিকে অগ্রসর হই । আল্লাহপাক তোমাদের প্রতি প্রসন্্ন। আল্লাহ্‌র কসম! এবারের যুদ্ধে অবশ্যই নিহত হবে অংশীবাদীদের শ্রেষ্ঠ নেতারা । “ওয়া ইন্না ফারিকাম মিনাল মু"মিনিনা লাকারিহুন' __ কথাটির অর্থ, অথচ বিশ্বাসীদের একদল তা পছন্দ করেনি। বায়যাবী লিখেছেন, এখানে “ওয়াও' (অথচ, এবং) হচ্ছে অবস্থা প্রকাশক ওয়াও । অর্থাৎ শব্দটির মাধ্যমে আগের বাক্যের 'গৃহ থেকে বের করেছিলেন" _.- কথাটির অবস্থা প্রকাশ করা হয়েছে। এভাবে বক্তব্যটির অর্থ দীড়িয়েছে এ রকম __ হে আমার রসুল! আল্লাহপাক আপনাকে ন্যায়ভাবে আপনার গৃহ থেকে বের করেছিলেন, অথচ বিশ্বাসীদের একদল তা পছন্দ করেনি। আমি বলি, “ওয়াও শব্দটি এখানে অবস্থা প্রকাশক নয় । বরং শব্দটি ব্যবহৃত হয়েছে এখানে ইস্তিনাফ (অবতারণা) হিসেবে । স্থান, পাত্র এবং কাল এক না হলে অবস্থা প্রকাশক ওয়াও" (ওয়াও হালিয়া) ব্যবহৃত হয় না। কিন্তু এখানে স্থান, কাল ও পাত্র এক নয়। আল্লাহতায়ালা তার রসুলকে পূর্ণ রণপ্রস্ততি ব্যতিরেকেই মদীনা থেকে বের করে এনেছিলেন। কিন্ত এর অন্তর্নিহিত উদ্দেশ্য বুঝতে না পেরে বিশ্বাসীদের একটি দল প্রদান করেছিলেন ভিন্ন মত। তারা মনে করেছিলেন মদীনা থেকে বের হয়ে গেলে মদীনা হয়ে পড়বে অরক্ষিত । আর সেই সুযোগে বনী নাজির সম্প্রদায় মুসলমানদের পরিবার পরিজনদের উপর আক্রমণ করে বসতে পারে। তারা চেয়েছিলেন কুরায়েশদের বাণিজ্য বাহিনী লুণ্ঠন করা হোক। অল্প কয়েকজন মিলে প্রায় বিনা যুদ্ধে বাণিজ্যবাহিনীর বিপুল সম্পদ হস্তগত করা সন্ভব। কিন্ত্রু মদীনা থেকে বের হয়ে কুরায়েশদের সুসজ্জিত সেনাবাহিনীর মোকাবেলা করা অত্যন্ত কঠিন। বিপুল জান-মাল ক্ষয়ের সম্ভাবনা রয়েছে এতে । সেই সঙ্গে রয়েছে রসুল স. এর জীবন বিপন্ন হওয়ার আশংকা । তাই তারা মুসলমান বাহিনীর মদীনা পরিত্যাগকে পছন্দ করতে পারছিলেন না । ভাকসীরে মাফহারী/৩৫ ॥11.111001117,.0011

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।