তুরবান নামক স্থানে পৌছে রসুল স. হজরত সা"দ ইবনে আবী ওয়াক্কাসকে বললেন, দ্যাখো কোনো হরিণ শিকার করতে পারো কি না৷ কিছুক্ষণের মধ্যেই তিনি তীর বিদ্ধ একটি হরিণ এনে হাজির করলেন রসুল স. এর সামনে । রসুল স. বললেন, এটিকে জবাই করে তোমার সঙ্গীদের মধ্যে গোশত বন্টন করে দাও । তাই করা হলো। পুনরায় রওয়ানা হলো কাফেলা । কিছুদূর অথসর হয়ে মক্কার পথ বায়ে রেখে দিয়ে যাত্রা শুরু হলো বদরের দিকে । জুহফান উপত্যকা অতিক্রম করে মুজায়েকুস্ সুফরা পিছনে ফেলে সাফরান নামক স্থানে পৌছলো মুসলিম বাহিনী । রসুল স. সেখান থেকে হজরত লুবাইস বিন ওমর জিহ্নী এবং হজরত আদী বিন জাগবাকে পাঠালেন মুশরিক বাহিনীর সংবাদ সংগ্রহের জন্য । সেখানে তিনি সংবাদ পেলেন __ আবু সুফিয়ানের বাণিজ্য বাহিনী রক্ষা করার জন্য মন্ধা থেকে বিপুল সংখ্যক যোদ্ধা রওনা হয়েছে । তখন সকলকে নিয়ে পরামর্শ বিনিময় করলেন রসুল স.। সর্ব প্রথম বক্তব্য পেশ করলেন হজরত আবু বকর। এরপর হজরত ওমর ৷ তারপর হজরত মেকদাদ বিন আসওয়াদ দণ্ডায়মান হয়ে বললেন, হে আল্লাহ্র রসুল! আল্লাহতায়ালা আপনাকে যে নির্দেশ করেছেন, সেই নির্দেশানুযায়ীই আপনি অগ্রসর হোন। আল্লাহ্র শপথ! হজরত মুসার সম্প্রদায়ের মতো আমরা এ কথা কখনো বলবো না যে, আপনি এবং আপনার আল্লাহ্ শক্রদলের বিরুদ্ধে যুদ্ধ করুন, আমরা এখানেই বসে রইলাম । আমরা আপনার সার্বক্ষণিক সঙ্গী । আমরা আপনার সম্মুখে পশ্চাতে দক্ষিণে ও বামে থেকে শক্রর বিরুদ্ধে যুদ্ধ করবো । যিনি আপনাকে সত্যের প্রতিভূ হিসেবে প্রেরণ করেছেন, সেই আল্লাহ্র শপথ! আপনি যদি আমাদেরকে আগুনে কিংবা সমুদ্ধে ঝাপ দিতে বলেন তবুও নির্ধিধায় আমরা আপনার নির্দেশ পালন করবো। এ কথা শুনে প্রফুল্প হলেন রসুলুল্লাহ্ স.। তীর পবিত্র মুখাবয়বে ফুটে উঠলো সেই প্রফুল্পতার উদ্ভাস। আনসার সাহাবীগণ ভাবলেন, এবার তবে আমাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা উচিত। এ কথা ভেবে দণ্ডায়মান হলেন হজরত সা"দ বিন মুয়াজ। বললেন, আমরা আপনার উপর ইমান এনেছি। আপনাকে সত্য বলে জেনেছি। আর এ বিষয়েও আমরা আপনার সঙ্গে অঙ্গীকারাবদ্ধ যে, মদীনায় বহিঃশক্রর আক্রমণ ঘটলে আমরা সর্বশক্তি দিয়ে আপনাকে রক্ষা করবো । কিন্ত আজ আমরা ঘোষণা করছি, যে কোনো স্থানে যে কোনো অবস্থায় আপনার যে কোনো নির্দেশ আমাদের জন্য শিরোধার্য। আমাদেরকে একত্র করা অথবা পৃথক করা __ সকল কিছুই আপনার অধিকারভূত। আমাদের জীবন ও সম্পদ আপনার। জীবন ও সম্পদাপেক্ষা আপনিই আমাদের নিকট অধিকতর প্রিয়। আল্লাহ্র কসম! আমাদেরকে নিশ্চিত মৃত্যুর দিকে পরিচালিত করার অধিকারও আপনার রয়েছে। তাফসীরে মাযহারী/৩৪ রর |1|1|1,011100119,00]
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।