Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিপালক! তুমি আমাকে দান করো মদীনার ভালোবাসা মদীনা থেকে তুমি দূর করে দাও সকল অশান্তি ও বিপদাপদ । দূর করে দাও বক্রতা। তোমার খলিল যেভাবে মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, সেভাবেই আমি হারাম ঘোষণা করছি দুই প্রান্তের দুই পাহাড়ের মধ্যবর্তী মদীনার এলাকাকে । হাবিব বিন আসাফ তখনো মুসলমান হননি । কেবল গণিমত লাভের উদ্দেশ্যে তার আপন গোত্র খাজরাজের কিছু লোক নিয়ে রসুল স. এর সঙ্গে চলেছিলেন তিনি। রসুল স. ঘোষণা করলেন, আমাদের সঙ্গে কেবল যেতে পারবে তারাই, যারা ইসলাম গ্রহণ করেছে । কোনো অমুসলমান আমাদের সঙ্গে যেতে পারবে না। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কলেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন হাবিব । ওই লোকালয় থেকে রবিবার রাতে রওয়ানা হলেন রসুল পাক স.। যাত্রারস্তে দোয়া করলেন, হে আমাদের আল্লাহ্‌! তোমার পথে গমনকারী প্রাণগুলোকে দান করো বাহন, তোমার রাস্তায় বের হওয়া অনাবৃত শরীরগুলোকে দান করো পোশাক। ক্ষুধার্তদেরকে দান করো আহার । গৃহহীনদেরকে দান করো গৃহচ্ছায়া। তুমি মেহেরবাণী করে সচ্ছল জীবন দান করো এদেরকে । কাফেলা এগিয়ে চললো । মাত্র সত্তরটি উট ছিলো তাদের। সেগুলোতেই পালাক্রমে আরোহন করে রসুল স. এর নির্দেশে এগিয়ে চললো মুজাহিদ সাহাবীগণের কাফেলা । ইবনে সা'দ এবং ইমাম আহমদ বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ বলেছেন, বদর যাত্রার সময় আমরা তিনজনে পালাক্রমে সওয়ার হতাম একটি উটে। একজন করে সওয়ার হতেন। অন্যেরা চলতেন হেঁটে । রসুল স. এর সওয়ারী সঙ্গী ছিলেন প্রথমে হজরত আলী এবং হজরত আবু লুবাবা। পরে হজরত আলী ও আমি। আমরা দু'জনে তখন বলেছিলাম, হে আল্লাহ্র রসুল! আপনি সওয়ারী হয়ে চলতে থাকুন। আমরা হেঁটে যেতে পারবো । তিনি স. বললেন, তোমরা আমার চেয়ে বেশী হাটতে পারবে না। আর তোমাদের চেয়ে সওয়াবের আশাও কম করিনা আমি । বেদায়া এবং উয়ুন রচয়িতা লিখেছেন, হজরত আবু লুবাবার উটে পা রাখার ঘটনাটি ঘটেছিলো ওই সময় যখন রূহা থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিলো মদীনায় । রূহা থেকে রওয়ানা হবার পর রসুল স. এর বাহনের অপর দুই আরোহী ছিলেন হজরত আলী এবং হজরত জায়েদ। সমগ্র বাহিনীর মধ্যে ঘোড়া ছিলো মাত্র দুটি । একটি ছিলো হজরত মেকদাদ ইবনে আসওয়াদের এবং অপরটি ছিলো হজরত যোবায়ের ইবনে আওয়ামের। ইবনে সা'দের বর্ণনায় এসেছে, ঘোড়া ছিলো তিনটি । আরেকটি ঘোড়া ছিলো হজরত মারছাদ ইবনে আবী মারছাদের । -_৩ নু তাফল্লীরে মাবহারী/৩৩ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।