Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

তাবুতে । ফলে সকল তাবু হয়ে গেলো রক্তাক্ত । এ কথা শুনে জুহাইমের সাথীরা বললো, তুমি শয়তানের চালবাজিতে পড়ে গিয়েছো ৷ কথাটা সেনাপতি আবু জেহেলকেও জানানো হলো। আবু জেহেল বললো, জুহাইম বনী হাশেমের কাল্পনিক স্বপ্রের ফাদে পড়েছে। অপর দিকে হজরত ইবনে উম্মে মাকতুমকে নামাজ ও ইমামতের দায়িত্ দিয়ে রসুল স. বেরিয়ে পড়লেন মদীনা থেকে । মাকামে রুহায় পৌছে তিনি স. হজরত আবু লুবাবাকে মদীনায় ফিরে গিয়ে মসজিদের নামাজের দায়িত্ব নিতে বললেন। ইবনে সাদ বর্ণনা করেছেন, রসুল স. মদীনা থেকে যাত্রা করেছিলেন ১২ই রমজান । ইবনে হিশাম বলেছেন, ৮ই রমজান। মদীনা থেকে এক মাইল পথ অতিক্রম করার পর থামলেন রসুল স.। রসুল স. আবু উত্বাকে বললেন, সকলকে সারিবদ্ধভাবে দীড় করাও । সকলে সারিবদ্ধভাবে দীড়ালেন । রসুল স. অপ্রাপ্ত বয়স্ক কয়েক জনকে আলাদা করে নিয়ে বললেন, তোমরা মদীনায় ফিরে যাও । ওই অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে ছিলেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর, হজরত উসামা ইবনে জায়েদ, হজরত রাফে ইবনে জায়েদ ইবনে আরকাম, হজরত জায়েদ ইবনে সাবেত এবং হজরত উমায়ের ইবনে আবী ওয়াকাস। বাদ পড়ে যাওয়ায় কাদতে শুরু করলেন হজরত উমায়ের। রসুল স. তখন তাকে যুদ্ধযাত্রার অনুমতি দিলেন। তার বয়স তখন হয়েছিলো ষোলো । বদর যুদ্ধেই শহীদ হয়েছিলেন তিনি । মুসলিম বাহিনী চলতে শুরু করলো। পথে পড়লো একটি কুপ। একটি বসতি ছিলো কৃপকে কেন্দ্র করে। রসুল স. বললেন, যাত্রা স্থগিত করো। এখানেই নামাজ পড়বো আমরা । আর পান করবো এখানকার এই কুপের পানি । থামলেন সকলে । নামাজ, পানাহার ও বিশ্রামের পর যাত্রা শুরুর পূর্বে রসুল স. হজরত কায়েস বিন আবী সা'সাকে বললেন, সৈন্যদের সংখ্যা গণনা করো । নির্দেশানুসারে সৈন্যদেরকে কৃপের পাড়ে সারিবদ্ধভাবে দীড় করিয়ে গণনা করে দেখা গেলো মোট সৈন্য সংখ্যা তিনশত তেরো । রসুল স.কে এ কথা জানানো হলো। তিনি স. অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, তালুতের সৈন্যসংখ্যাও ছিলো তিনশত তেরো । এরপর তিনি স. দোয়া করলেন মদীনার জন্য । নিবেদন করলেন, হে আমার আল্লাহ্‌! তোমার খলিল হজরত ইব্রাহিম দোয়া করেছিলেন মক্কাবাসীদের জন্য। আর আমি দোয়া করছি মদীনাবাসীদের জন্য। তৃমি তাদের ওজন ও পরিমাপের মধ্যে বরকত দাও। বরকত দাও তাদের ফল ও ফসলে। হে আমার প্রভু তাফসীরে মাযহারী/৩২ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।