কেউ বলেছেন, তাদের সৈন্য সংখ্যা ছিলো এক হাজার । তাদের মধ্যে ছিলো দুই শত অশ্বারোহী এবং ছয়শত লৌহ বর্ম পরিহিত যোদ্ধা। সকল কুরায়েশ গোত্রের লোক একত্র হলো । বাদ পড়লো কেবল বনী আদী গোত্রের দুই একজন । ইবনে উকবা এবং ইবনে আবিদের বর্ণনায় এসেছে, ইবলিস স্থয়ং রওয়ানা হলো মুশরিক বাহিনীর সঙ্গে । সে তাদেরকে প্রতিশ্রুতি দিলো, তোমরা নিশ্চিন্তে ও নির্ভয়ে এগিয়ে চলো। তোমাদের সাহায্যের জন্য পিছন থেকে এগিয়ে আসছে বনী কেনানার বিশাল বাহিনী । আমি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিলাম, আমার পক্ষ থেকে আমি এ কথাই বলতে পারি যে ___ তোমাদের বিরুদ্ধে জয়ী হবার সাধ্য কারো নেই। মুশরিক বাহিনী যাত্রা স্থগিত করলো জাহ্রানে । আবু জেহেল সেখানে জবাই করলো দশটি উট। প্রতিটি তাবুতে পৌছে দিলো উটের রক্ত। তারপর সমাপ্ত করলো উটের গোশতের ভোজ । দমদম বিন ওমর তখন দেখলো মক্কার উপত্যকায় বয়ে চলেছে রক্তের ঢেউ। বিশ্রাম ও ভোজ শেষে পুনরায় যাত্রা শুরু করলো মুশরিক বাহিনী । এবার তারা যাত্রা স্থগিত করলো আসিফ নামক স্থানে । সেখানে সৈন্যদের খাওয়ার জন্য উমাইয়া বিন খলফ জবাই করেছিলো তার নয়টি উট । তৃতীয় দিবসে কাদিদ নামক স্থানে পৌছলে দশটি উট জবাই করলো সুহাইল বিন ওমর । সুহাইল পরে ইসলাম গ্রহণ করেছিলেন । কাদিদ থেকে সমুদ্োপকূল ধরে চললো মুশরিকেরা । চতুর্থ দিবসে তাদের জন্য উকবা বিন আবী মুঈদ জবাই করলো দশটি উট। সকালে তারা উপস্থিত হলো আবওয়ায়। সেখানে হেজাজের দুই পুত্র নুবাইয়া ও মুনাইয়া সৈন্যদের জন্য উট জবাই করলো কুড়িটি। এরপর ঘোষণা করে দেয়া হলো, আগামীকাল থেকে পানাহারের ব্যবস্থা করতে হবে নিজেদেরকে । বায়হাকী, ইবনে শিহাব এবং ইবনে উকবা হজরত ওরওয়া বিন যোবায়েরের বর্ণনানুযায়ী লিখেছেন, যখন মুশরিক বাহিনী হুজাফা নামক স্থানে বিশ্রামরত, তখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় এক অদ্ভুত দৃশ্য দেখলো জুহাইম বিন ছালাত বিন মাথরামা 1 সে ছিলো বনী মতলব বিন মানাত গোত্রের । অনেক পরে হুনায়েনের যুদ্ধের সময় তিনি ইসলাম গ্রহণ করেছিলেন । অর্ধশায়িত অবস্থায় ছিলেন তিনি। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হঠাৎ বলে উঠলেন, তোমরা কি ওই ঘোড় সওয়ারকে দেখতে পাচ্ছো? সাথীরা বলে উঠলো, কি বলছো তুমি? তন্দ্রাভঙ্গ হলো জুহাইমের। বললো, এই মাত্র আমি দেখলাম, এখানে এসে দাড়ালো এক ঘোড় সওয়ার । সে বললো, আবু জেহেল, উত্বা বিন রবীয়া, শায়বা, জামআ, আবুল বুখতারী এবং উমাইয়া বিন খলফ মারা গিয়েছে। এরপর দেখলাম তারা নিজেদের উটের বক্ষদেশে তাফসীরে মাযহারী/৩১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।