Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আবু লাহাব কিছুতেই যেতে রাজি হলো না। অথচ নিজে না গেলে অন্য কাউকে পাঠাতেই হবে -_ এই নিয়ম ঘোষণা করেছিলো তারা । অন্য এক বর্ণনায় এসেছে, আবু লাহাব নিজের বদলে যুদ্ধে প্রেরণ করেছিলো আস ইবনে হিশাম ইবনে মুগীরাকে । আস পরে ইসলাম গ্রহণ করেছিলেন । আবু লাহাবের কাছ থেকে আস চার হাজার দিরহাম সুদী কর্জ নিয়েছিলো । যুদ্ধে গেলে সে কর্জ আর পরিশোধ করতে হবে না ___ বলাতে আস রাজি হলো যুদ্ধে যেতে । আবু লাহাবের অভিযানে অংশগ্রহণ না করার প্রধান কারণ ছিলো হজরত আতেকার সেই দু€স্বগ্নর। সে বললো, আতেকার স্বপ্নই হচ্ছে আমার কাল । উমাইয়া বিন খলফ, উত্বা বিন শায়বা, জমআ বিন আসওয়াদ, উমায়ের বিন ওহাব, হাকিম বিন হাজ্জাম এবং তাদের সঙ্গীরা উপস্থিত হলো তাদের উপাস্য দেবতা হুবল মূর্তিটির কাছে। যাত্রা শুভ না অশুভ __- তা নির্ধারণ করলো তারা ভাগ্য নির্ণায়ক তীরের মাধ্যমে । তীর পরীক্ষার পর তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা আর এই অভিযানে যাচ্ছি না। আবু জেহেল অনেক অনুরোধ করে তাদের সিদ্ধান্ত বদলিয়ে দিলো । ফলে তারাও প্রস্তুত হলো যুদ্ধের জন্য। উমাইয়া বিন খলফ ছিলো খুবই মোটা। তার যাওয়ার ইচ্ছা ছিলো না মোটেও । কিন্তু তাকে উত্যক্ত করা হচ্ছিলো বার বার। এক বৈঠকে বসেছিলো উত্বা বিন আবু মুইত। সেখানে গিয়ে বসতেই তার সামনে আংটি রেখে বিদ্রপের সুরে উত্বা বললো, আবু আলী! তুমি তো দেখি মহিলা হয়ে গেলে! উমাইয়া খুবই লঙ্জিত হলো । বললো, আল্লাহ্‌ আমাকে সম্মানিত করেছেন। অথচ তুমি আমাকে অপমান করতে চাও! এ কথা বলে উমাইয়াও শুরু করে দিলো রণ প্রস্ততি ৷ ইবনে ইসহাক প্রমুখ লিখেছেন, সেনাদলের সঙ্গে যাওয়ার জন্য গায়িকারাও বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে তৈরী হলো। কিন্তু যাত্রার প্রাক্কালে তারা চিন্তা করলো বনী বকর বিন আবদে মানাত বিন কেনানার সঙ্গে আমাদের দীর্ঘদিনের শক্রতা। দেবে । প্রতিশোধ গ্রহণের এই সুযোগ তারা ছাড়বে না কিছুতেই । এ কথা ভেবে কুরায়েশদের মধ্যে দেখা দিলো দোদুল্যচিত্ততা । তখন ইবলিস নিজে সুরাকা বিন মালিক কেনানীর অবয়ব ধারণ করে হাজির হলো তাদের সামনে । সুরাকা ছিলো বনী কেনানার এক প্রভাবশালী সরদার । তার আকার ধরে ইবলিস বললো, আমি তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। তোমাদের অনুপস্থিতিতে বনী কেনানা কাপুরুষের মতো আচরণ করবে না। তোমরা নিশ্চিন্তে যাত্রা করো। নইলে সকল সম্পদ হারিয়ে তোমরা হয়ে পড়বে নিঃস্ব । এ কথা শুনে আশ্বস্ত হলো মক্কাবাসীরা । নয়শত পঞ্চাশ জনের একটি সুসজ্জিত বাহিনী রওয়ানা হলো অভিযানে ! কেউ ক্ষীর মহা . |||॥/॥ 2|100118,00

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।