Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

নাক কান কেটো না (চেহারা বিকৃত কোরো না), পশ্চাৎ দিক থেকে কাউকে আক্রমণ কোরো না, শক্ররা সম্মুখীন হলে প্রথমে তাদেরকে তিনটি বিষয়ের প্রতি আহ্বান জানিয়ো-_- ১. তাদেরকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানাও । যদি তারা এ আমন্ত্রণ গ্রহণ করে তবে তোমরা আর যুদ্ধ কোরো না। তাদেরকে বোলো তারা যেনো মদীনায় চলে আসে। এ রকম করলে তারাও হয়ে যাবে মুহাজির । মুসলমানদের সুখ ও দুঃখের সঙ্গে তারা হবে সমঅংশীদার। যদি তারা মদীনায় আসতে সম্মত না হয় তবে তাদেরকে বোলো, তোমাদেরকে গণ্য করা হবে মদীনার বাইরের মুসলমান হিসেবে । সাধারণ মুসলমানদের প্রতি যে সকল বিধান প্রযোজ্য সে সকল বিধান প্রযোজ্য হবে তোমাদের উপরেও । তোমরা তখন আর গণিমত, ফায় এবং চুক্তির মাধ্যমে অন্যান্য উপার্জনের অংশ পাবে না। ২'যদি তারা ইসলামের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তবে তাদের নিকট জিযিয়া দাবী কোরো । জিযিয়া প্রদানে সম্মত হলে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ কোরো না । ৩. যদি যুদ্ধ ঘোষণা কোরো । মুসলিম । হজরত আনাসের বর্ণনায় এসেছে, আরববাসী আহলে কিতাবদের নিকট থেকেও জিযিয়া গ্রহণ করা জায়েয । তার বর্ণনায় আরো এসেছে, রসুল স. হজরত খালিদ বিন ওলিদকে প্রেরণ করলেন দুমাতুল জানদলের শাসক উকায়দারের বিরুদ্ধে। তিনি তাকে বন্দী করে আনেন। রসুল স. উকায়দার জীবন ভিক্ষা দেন এবং জিযিয়া পরিশোধের শর্তে তার সঙ্গে চুক্তি করেন। আবু দাউদ । হজরত ইয়াজিদ বিন রুমমান এবং হজরত আবদুল্লাহ্‌ বিন সিদ্দীকে আকবরের বর্ণনায় এসেছে, রসুল স. দুমাতুল জানদলের শাসক উকায়দার বিন আব্দুল মালেক কান্দীর বিরুদ্ধে প্রেরণ করেছিলেন হজরত খালিদ বিন ওলিদকে ৷ রসুল স. জিষিয়ার বিনিময়ে নিরাপত্তা দান করেছিলেন তাকে । আবু দাউদ, বায়হাকী । হাফেজ ইবনে হাজার লিখেছেন উপরে বর্ণিত হাদিসের তথ্য সঠিক মনে করা হলে জ্যিয়া কেবল আনসারদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আরবেরাও জিযিয়ার আওতায় পড়বে । উকাইদা যে আরবী, সে কথা নিশ্চিত (বনী কুন্দা আরবের একটি শাখা)। এভাবে এ কথাটিও প্রমাণিত হবে যে, জিযিয়া কেবল আহলে কিতাব ও আজমীদের মধ্যে সীমাবদ্ধ নয়। তখন ইমাম আবু হানিফা এবং ইমাম মালেকের অভিমতই বিশুদ্ধ বলে আখ্যায়িত হবে। পার্থক্য থাকবে কেবল এতোটুকু যে, ইমাম আবু হানিফার মতে আরবের পৌন্তলিকদের নিকট থেকে জিযিয়া নেয়া নাজায়েয । আর তাদেরকে গোলামও বানানো যাবে না। উকাইদা ছিলো খৃষ্টান অথবা অগ্নিপূজক___ পৌত্তলিক নয়। তাফসীরে মাযহারী/২৯৯ ||11|11.011100119.0011

— পৃষ্ঠা ২৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।