তারা রসুল স. এর রেসালত অস্বীকার করার কারণে কাফের । আমার নিকট এ রকম সংবাদ পৌছেছে যে চতুর্বেদের মধ্যে রয়েছে রসুল স. এর আবির্ভাবের শুভসংবাদ । ওই শুভসংবাদ পাঠ করেই কোনো কোনো হিন্দু মুসলমান হয়েছে। ওয়ালুছু আ'লাম। মূর্তিপূজারীদের নিকট থেকে জিধিয়া গ্রহণ করা যাবে না__ ইমাম শাফেয়ীর এই অভিমতের সমর্থনে এই আয়াতটি উপস্থাপন করা হয়েছে___ কাতিলুহুম হাত্তা লাতাকুনা ফিত্নাতান (কাফেরদের সঙ্গে লড়াই করো যতক্ষণ না ফেত্না উচ্ছেদ হয়)। কিন্তু কথা হচ্ছে, এ রকম কষ্ট করার দরকারই বা কি। আহলে কিতাবদের নিকট থেকে জিযিয়া আদায় করার কথাতো আলোচ্য আয়াতেই সুস্পষ্টরূপে উল্লেখ করা হয়েছে। আর অগ্নি পূজারীদের নিকট থেকে জিযিয়া সংগ্রহের কথা বর্ণিত হয়েছে হাদিস শরীফে | বলা হয়েছে, রসুল স. হেজাজের অধিবাসী অগ্নিপূজকদের নিকট থেকে জিষিয়া আদায় করেছিলেন । আমি বলি, একমত্যানুসারে অগ্নিপূজকেরা আলোচ্য আয়াতের অন্তর্ভুত নয়। তাদের সম্পর্কে নির্দেশনা এসেছে হাদিস শরীফে । আর এ সম্পর্কে একটি যুক্তিপূর্ণ কারণও নির্দেশ করা হয়েছে। সে কারণটি হচ্ছে__ শিরিক। অর্থাৎ তারা হবে মুশরিক (অংশীবাদী)। মুর্তিপূজকেরা অগ্নিপূজকদের মতো মুশরিক । তাই মূর্তিপূজক ও অগ্নিপূজকের উপর প্রবর্তিত হবে একই বিধান। এখন কথা হচ্ছে, অগ্নিপূজকদের পূর্বপুরুষগণ ছিলো আহলে কিতাব__ এ কথা যদি বলা হয়, তবে এ কথাটিও মেনে নিতে হবে যে, মূর্তিপূজকদের পূর্বপুরুষ আহলে কিতাবই ছিলো । কিন্তু মূর্তিপূজক ও অগ্নিপূজকদেরকে কিছুতেই আহলে কিতাব বলা যায় না। কারণ তারা আহলে কিতাবদের আদর্শাুসারী নয় । আলেমগণের একমত্যানুসারে অগ্নিপূজকদের মতো মূর্তিপূজকদেরকেও ক্রীত- দাস ও ভ্রীতদাসী বানানো যাবে। তাই অগ্নিপূজকদের মতো মূর্তিপূজকদের নিকট থেকে জিযিয়াও আদায় করা যাবে । সুতরাং গোলাম অথবা স্বাধীন উভয় অবস্থায় তাদের নিকট থেকে জিযিয়া আদায় করা বৈধ । উভয় অবস্থায় তারা নিজেরা উপার্জন করবে | সেই উপার্জন দ্বারা তাদের সংসারের ব্যয় নির্বাহ করবে এবং জিযিয়াও পরিশোধ করবে । সুলায়মান বিন বুরায়দা তার পিতা থেকে বর্ণনা করেছেন, রসুল স. কোথাও কোনো সেনাদলকে প্রেরণ করলে অধিনায়ককে বিশেষভাবে আল্লাহ্কে ভয় করার এবং সঙ্গীগণের প্রতি সহমর্মী হওয়ার নির্দেশ দিতেন। তারপর বলতেন, আল্লাহ্র নাম নিয়ে আল্লাহ্র পথে জেহাদ কোরো, আল্লাহ্দ্রোহীদেরকে হত্যা কোরো, শত্রুরা পরাভূত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেয়ো, চুক্তি তঙ্গ কোরো না, কারো তাফসীরে মাযহারী/২৯৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।