ইবনে জাওজী তার আত্ তাহ্কিক গ্রন্থে লিখেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, পারস্যবাসীদের পয়গম্বর যখন পরলোকগমন করলেন, তখন ইবলিস তাদেরকে উদ্বুদ্ধ করলো অগ্নিউপাসনার দিকে। উত্তরঃ রসুল স. বলেছেন, অগ্নিপূজারী ও আহলে কিতাব এর সাথে একই ব্যবহার কোরো । এ কথায় প্রমাণিত হয় না যে অগ্নি উপাসকেরাও আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং আহলে কিতাবদের সঙ্গে যা করা যাবে, তা অগ্নি- উপাসকদের সঙ্গেও করা যাবে । একমত্যাগত অভিমত এই যে, অগ্নিউপাসকদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ এবং তাদের দ্বারা জবাইকৃত পশুর গোশত ভক্ষণও নিষিদ্ধ । হাদিসের উদ্দেশ্য শুধু এতোটুকুই যে, আহলে কিতাবের মতো অগ্নি- উপাসকদের উপরেও করারোপ সিদ্ধ । আর হাদিসের মাধ্যমে আমরা এ কথাও জানতে পারি যে, অগ্নিউপাসকদের পূর্বপুরুষেরা ছিলো আহলে কিতাব । তারা আন্লাহ্পাকের কিতাব পড়তো এবং প্রচার করতো । কিন্তু যখন তারা আল্লাহ্র দ্বীন পরিত্যাগ করলো, মুখ ফিরিয়ে নিলো কিতাবের বিধান থেকে, তখন এলেম উঠিয়ে নেয়া হলো তাদের হৃদয় থেকে । ইবলিস তখন তাদেরকে বানিয়ে ফেললো অগ্নিউপাসক। তখন থেকে তারা আর আহলে কিতাব নয়। তাই আলেমগণ বলেছেন, তারা আহলে কিতাব নয় । তবে ইমাম শাফেয়ীর এক বর্ণনায় এসেছে, তারাও আহলে কিতাব। আবার অপর বর্ণনানুসারে ইমাম শাফেয়ীর অভিমত জমহুরের অনুকূলে । সে অভিমতটি হচ্ছে__- অগ্নিউপাসকেরা আহলে কিতাব নয়। আমি বলি, যদি অগ্নিপুজারীদের পূর্বপুরুষ আহলে কিতাব হয়ে থাকে, তবে তাদেরকে আহলে কিতাব না বলার কোনো কারণ নেই । আর এ রকম হলে আমাদের দেশের হিন্দু মূর্তিপূজকদেরকেও আহলে কিতাব বলা যেতে পারে। কারণ তাদের কাছে রয়েছে বেদ নামক একটি কিতাব। ওই কিতাবে রয়েছে চারটি পর্ব। একত্রে সেগুলোকে বলা হয় চতুর্বেদ ৷ ওই বেদসমূহের অনেক বিধান শরিয়তের বিধানের অনুরূপ । সেগুলোতে বর্ণনাবৈসাদৃশ্য অবশ্য রয়েছে। আর সেগুলো নিশ্চয় ঘটেছে শয়তানের প্রক্ষেপণের মাধ্যমে । শয়তানের কারসাজির ফলে মুসলমানদের মধ্যেও দেখা দিয়েছে তিয়াত্তরটি ফেরকা । হিন্দুরা যে আহলে কিতাব, তার প্রমাণ কোরআন মজীদেও রয়েছে। যেমন, একস্থানে এরশাদ করা হয়েছে__- ওয়া ইম্মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজিরুন (আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোনো না কোনো পয়গম্বর অবশ্যই প্রেরণ করেছি)। আগ্রি- উপাসকদেরকে আহলে কিতাব বললে হিন্দুদেরকে আরো বেশী আহলে কিতাব বলতে হয় । অগ্নিউপাসকদের রাজা মাতাল অবস্থায় তার বোনের সঙ্গে ব্যভিচার করেছিলো । বিধান দিয়েছিলো আল্লাহ্র কিতাবের বিরুদ্ধে । হজরত আদমের নামে প্রচার করেছিলো তার বিকৃত মতবাদ । কিন্তু হিন্দুরা তেমন কিছু করেনি। অবশ্য ||| ও100118.00] তক্সী শদহরী/২৯৭
— পৃষ্ঠা ২৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।