Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

তারা আহলে কিতাব ছিলো না । এ কথা শুনে মাসতুর বিন আহনাফ রাগের চোটে দীড়িয়ে বললেন, তুই রসুল স. এর সিদ্ধান্ত নিয়ে রসিকতা করেছিস। এক্ষুণি তওবা কর। নয়তো আমি তোকে হত্যা করবো। রসুল স. তওবাজারে বসবাসকারী অগ্নিউপাসকদের নিকট থেকে কর আদায় করেছেন । শেষে দু'জনে বিষয়টি, ফয়সালার জন্য উপনীত হলেন হজরত আলীর নিকটে ৷ হজরত আলী বললেন, আমি অগ্নিউপাসকদের সম্পর্কে এমন একটি কথা বলবো, যা তোমাদের দু'জনেরই পছন্দ হবে। অগ্নিউপাসকেরা আসলে আহলে কিতাব। তাদের কাছে একটি আসমানী কিতাব ছিলো । তারা ওই কিতাবর্টি পাঠ করতো । তাদের এক রাজা ছিলো ঘোর মদ্যপ । সে একদিন মাতাল অবস্থায় তার নিজের বোনকে ঘর থেকে বের করে নিয়ে গেলো এবং কামরিপু চরিতার্থ করলো তার সাথে । চারজন লোক অনুসরণ করেছিলো তাদের । তারা ঘটনাটি স্বচক্ষে দেখলো । যখন নেশা কেটে গেলো, তখন তার বোন তাকে বললো, চারজন লোকের সামনে তুমি এ রকম অপকর্ম করলে! এখন তো শরিয়তের আইনে তোমাকে হত্যা করা হবে। রাজা বললো, তাইতো । আমার যে কিছুই খেয়াল ছিলো না। তার বোন বললো, এখন আমার কথা যদি শোনো, তবেই কেবল তুমি শাস্তি থেকে অব্যাহতি লাভ করতে পারবে । রাজা বললো, বলো, অবশ্যই আমি তোমার কথা মান্য করবো । তার বোন বললো, তুমি যা করলে সেটাকেই ধর্মীয় বিধানরূপে প্রচার করো । জনসাধারণকে ডেকে বলে দাও, এটাই আদমের ধর্মাদর্শ। হাওয়াকে সৃষ্টি করা হয়েছিলো আদম থেকে । এই হিসেবে হাওয়া ছিলো আদমের কন্যা । অথচ দু'জনে ছিলেন স্বামী-স্ত্রী । প্রথম নবীর এই ধর্মাদর্শ আমাদের জন্য মান্য করা অত্যাবশ্যক । এই ঘোষণা দেয়ার পর যারা তোমার কথা মানবে তাদেরকে অব্যাহতি দিবে। আর যারা তোমার কথা মানবে না তাদেরকে তলোয়ারের মাধ্যমে হত্যা করে ফেলবে । রাজা তার বোনের কথামতো কাজ করলো । কিন্তু জনতার মধ্যে অনেকেই রাজার এ প্রস্তাব মেনে নিতে পারলো না। কেউ কেউ বিদ্রোহী হয়ে উঠলো । বিদ্রোহীদেরকে হত্যার নির্দেশ দিলো রাজা। কিন্তু জনবিদ্বোহ প্রশমিত হলো না। তার বোন বললো-_ জনতা এখনো ভীতসন্তরস্ত নয়। সুতরাং তুমি এবার ঘোষণা করে দাও, আমার বিধান যে মানবে না তাকে অগ্রিকৃণ্ডে নিক্ষেপ করা হবে । তাই করলো রাজা । নির্মাণ করলো বিশাল অগ্নিকুণ্ড। ঘোষণা করে দিলো__- যারা আমার ধর্মমতকে মানবে না তাদেরকে পুড়িয়ে মারা হবে এই অগ্নিকুণ্ডে। এবার ভীত হলো লোকেরা ৷ মেনে নিলো রাজার বিধান। এই ঘটনাটি বর্ণনার পর হজরত আলী বললেন, এবার বুঝলে তো, আগ্নিউপাসকেরা ছিলো আহলে কিতাব। তাই রসুল স. তাদের নিকট থেকে কর আদায় করেছিলেন। অবশ্য পরে তারা মুশরিক হয়ে যায়। তাই তাদের সঙ্গে বিবাহ এবং তাদের দ্বারা জবাইকৃত পশুর গোশত হারাম করে দেয়া হয়েছে। তাফসীরে মাযহারী/২৯৬ 2 ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।