Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মাসতুরাদ । তিনি তৎক্ষণাৎ দীড়িয়ে ফারওয়ার জামার গলদেশ পেঁচিয়ে ধরে হুংকার ছেড়ে বললেন, রে আল্লাহ্র দুশমন! কীভাবে তুই হজরত আবু বকর, হজরত ওমর ও হজরত আলীর প্রতি দোষারোপ করতে পারলি! তারা তো অগ্রিপূজারীদের নিকট থেকে জিযিয়া আদায় করেছিলেন। এরপর মাসতুরাদ গেলেন খলিফার গৃহে। হজরত আলী তখন বললেন, আহা! আমি তো অগ্নিপূজারীদের সম্পর্কে অন্যদের চেয়ে বেশী জানি । তাদের মধ্যেও ধর্মের জ্ঞান ও কিতাব ছিলো। তারা তা শিক্ষা করতো ও অন্যকে শিক্ষা দিতো। একবার তাদের রাজা নেশাগ্রস্ত অবস্থায় জড়িয়ে ধরলো তার মা অথবা কন্যাকে । ঘটনাটি জানাজানি হয়ে গেলো। তাদের আলেম সম্প্রদায় বললো, কিতাবের বিধান অনুসারে রাজাকে শাস্তি ভোগ করতে হবে ৷ রাজা তখন জনসাধারণকে একত্র করে বললো, প্রথম নবী হজরত আদমের চেয়ে উত্তম ধর্ম আর কার হতে পারে? তিনি তার আপন পুত্রের সঙ্গে আপন কন্যার বিবাহ দিয়েছিলেন । আমি তারই অনুসারী । তোমাদেরও উচিত হজরত আদমের ধর্মমতের অনুসারী হওয়া । জনসাধারণ রাজার বিধানকেই মেনে নিলো । রাজার বিরুদ্ধবাদীদেরকে করা হলো হত্যা । এক রাতের মধ্যেই শেষ হয়ে গেলো তাদের আলেম সম্প্রদায়। তাই অগ্নি উপাসকেরাও আহলে কিতাবের অন্তর্ভুক্ত । রসুল স. স্বয়ং, হজরত আবু বকর ও হজরত ওমর তাদের নিকট থেকে জিযিয়া আদায় করেছিলেন । হাদিসটি ইবনে জাওজী উল্লেখ করেছেন তার “আত্তাহকিক' গ্রন্থে । কিন্ত সাঈদ বিন মারজুবানের বিরূপ সমালোচনাও সেখানে করা হয়েছে। ইয়াহ্‌ইয়া বিন সাঈদ বলেছেন, সাঈদ বিন মারজুবানের বর্ণনাকে আমি নির্ভরযোগ্য মনে করি না । ইয়াহ্‌ইয়া বিন কাতান বলেছেন, ওই লোকটি গ্রহণযোগ্য নয়। তার বর্ণনা লিপিবদ্ধযোগ্যও নয়। কাল্লাস বলেছেন, সাঈদ বিন মারজুবান পরিত্যক্ত । কিন্ত আবু উসামা তাকে নির্ভরযোগ্য বলেছেন। আবু জারআ বলেছেন, তিনি ছিলেন সত্যবাদী, কিন্ত মুদলাস (প্রবধ্ধক)। বিন উয়াইনিয়ার মাধ্যমে নজর বিন আসেম বর্ণনা করেছেন, হজরত আলী বলেছেন, রসুলুল্লাহ্‌ স., হজরত আবু বকর এবং হজরত ওমর আগ্নপূজারীদের নিকট থেকে জিযিয়া কর আদায় করেছেন। আর আমি অগ্নিপূজারীদের সম্পর্কে অন্যদের চেয়ে ভালো জানি। তারা ছিলো আহলে কিতাব। তারা কিতাব পড়তো এবং শরিয়ত সম্পর্কে শিক্ষাও দিতো । কিন্তু তাদের বক্ষাত্যত্তর থেকে ইলমে ইলাহী উঠিয়ে নেয়া হয়েছিলো । ইমাম আবু ইউসুফ নসর বিন খলিফা সুত্রে আরো লিখেছেন, ফারওয়াহ্‌ বিন নওফেল আশজায়ী একবার বললেন, অগ্নি উপাসকদের কাছ থেকে কর আদায় করা হয়েছিলো__ এ কথাটি মেনে নেয়া কঠিন। কারণ ূ তাফসীরে মাযহারী/২৯৫ ॥11.111001117.0011

— পৃষ্ঠা ২৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।