Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আলোচ্য আয়াতে কেবল আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করে জিযিয়া আদায়ের নির্দেশ দেয়া হয়েছে। অন্যান্য বিধর্মীর কথা এখানে বলা হয়নি। তাই হজরত ওমর তার খেলাফতের সময় অন্যান্য বিধর্মীদের রাজ্য জয় করার পর তাদের উপর জিষিয়া আরোপ করেননি । কিন্ত্র হজরত আবদুর রহমান ইবনে আউফ যখন এই মর্মে সাক্ষ্য প্রদান করলেন যে, রসুলুল্লাহ স. আগ্নিউপাসকদের নিকট থেকেও জিযিয়া আদায় করতে বলেছেন, তখন হজরত ওমর অন্যান্য বিধর্মীদের উপরেও জিযিয়া নির্ধারণ করলেন। বোখারী এই বর্ণনাটি এনেছেন বাজালাহ্‌ বিন ইবাদ থেকে। ইমাম শাফেয়ী বলেছেন, বাজালাহ বর্ণনাকারী হিসেবে অপরিচিত । কিন্তু তীর গ্রন্থের “জিযিয়া' অধ্যায়ে লিখেছেন, তার সূত্রে বর্ণিত হাদিস বিশুদ্ধ পদবাচ্য। এ কারণে অগ্নিউপাসকদের উপর জিযিয়া নির্ধারণের ব্যাপারটি একমত্যসম্মত । মতপার্থক্যঃ ইমাম আবু হানিফা বলেছেন, আরব অনারব- সকল ইহুদী- খৃষ্টানদের নিকট থেকে জিযিয়া আদায় করা যাবে । অনারব মুশরিকদের নিকট থেকেও জিযিয়া গ্রহণ করা যাকে__ তারা অগ্নিপিজক হোক অথবা মূর্তিপূজক। মুরতাদদের (ধর্মত্যাগীদের) নিকট থেকে জিযিয়া নেয়া যাবে না। ইমাম আবু ইউসুফ বলেছেন, আরববাসীদের নিকট থেকে পুরোপুরি জিযিয়৷ গ্রহণ করা যাবে না, তারা ইহুদী, খৃষ্টান, মূর্তিপূজক, অগ্নিপূজক___ যেই হোক না কেনো । জিযিয়া আদায় করতে হবে কেবল অনারব আহলে কিতাব ও মুশরিকদের নিকট থেকে। ইমাম মালেক এবং ইমাম আওজায়ী বলেছেন, আরব অনারক__ সকল স্থানের কাফেরদের নিকট থেকে জিযিয়া আদায় করা যাবে । তবে মুরতাদ এবং কুরায়েশ মুশরিকদের নিকট থেকে জিষিয়া নেয়া যাবে না । ইমাম শাফেয়ী বলেছেন, ব্যক্তির উপর জিযিয়া আরোপ করা যাবে না। জিযিয়া আরোপ করতে হবে বিধর্মীদের দলের উপর তাই জিযিয়া আদায় করতে হবে আরব ও অনারব ইহুদী-খৃষ্টানদের নিকট থেকে। মূর্তিপূজকদের নিকট থেকে সম্পূর্ণ জিধিয়া আদায় করা যাবে না। তবে ইমাম শাফেয়ীর নিকটে অগ্নিপূজারীরাও আহলে কিতাবদের অন্তর্ভুক্ত । ইমাম মালেক তীর মুয়াত্তায় এবং ইমাম শাফেয়ী তার আল-উমে লিখেছেন, জাফর বিন মোহাম্মদ বলেছেন, আমার নিকট আমার পিতা বর্ণনা করেছেন, হজরত ওমর একবার বললেন, আমি জানি না আগ্নিপূজারীদের ব্যাপারে আমার কি করা উচিত। হজরত আবদুর রহমান ইবনে আউফ বললেন, আমি স্বয়ং রসুল স. কে বলতে শুনেছি, আহলে কিতাবেরা যে পদ্ধতিই অবলম্বন করুক না কেনো (তাদের নিকট থেকে জিযিয়া আদায় করতে হবে)। ইমাম শাফেয়ী বলেছেন, আমার নিকট নসর বিন আসেমের একটি বর্ণনা সাঈদ বিন মারজুবানের মাধ্যমে উল্লেখ করেছেন সুফিয়ান । ওই বর্ণনায় এসেছে, ফারওয়াহ্‌ বিন নওফেল বললেন, অগ্নিপূজারীর নিকট থেকে জিযিয়া নেয়া হবে কিসের ভিত্তিতে? তারা তো আহলে কিতাব নয়। এ কথা শুনে রাগান্বিত হলেন তঙ্সীরে মমহার/২৯৪ ||॥|||0100118.001

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।