“জিষিয়া' শব্দটির আভিধানিক অর্থ বিনিময় বা বদলা । শব্দটির শেষ অক্ষর “তা' প্রতিদান প্রকাশক । 'জিমিয়া' হচ্ছে অপদস্থতার নিদর্শন। ওই সকল লোককে জিযিয়া কর দিতে হবে, যাদেরকে ফেকাহ্ শান্ত্রবিদগণ জিযিয়া প্রদাতা নির্ধারণ করেছেন। কেউ কেউ বলেছেন, জিযিয়া শব্দটির উদ্ভব ঘটেছে “জাযা দাইনাহু' থেকে, যার অর্থ__ সে তার খণ পরিশোধ করেছে । এখানে আইয়্যাদিউ অর্থ আনুগত্যের নিদর্শনস্বরূপ | 'ইয়াদ' অর্থ হাত। এখানে অর্থ আনুগত্যের হাত । অর্থাৎ এখানে বলা হয়েছে, নিজ হাতে জিযিয়া প্রদান করতে হবে। অন্যের মাধ্যমে নয় । হজরত ইবনে আব্বাস বলেছেন, জিম্মীরা €কর প্রদাতা অবিশ্বাসীরা) নিজ হাতে জিষিয়া প্রদান করবে । অন্য কাউকে মাধ্যম নিযুক্ত করতে পারবে না। এ রকমও হতে পারে যে, “আন ইয়াদিন' কথাটির অর্থ এখানে__ অপদস্থৃতার সঙ্গে জিযিয়া পরিশোধ করা । আবু উবায়দা বলেছেন, কাফেরদেরকে জিযিয়া দিতে হবে বাধ্যতার বিস্বাদ ও ভয়ের অনুভূতির সঙ্গে। এভাবে বাধ্যতামূলক দেয়কে আরববাসীরা প্রকাশ করে এভাকে-__ ফুলানুন আয়ু'তা আন ইয়াদিন। কেউ কেউ বলেছেন, 'আন ইয়াদিন' অর্থ নগদ প্রদান করা। বাকী না রাখা । কেউ কেউ আবার বলেছেন, কথাটির অর্থ এখানে__ কৃতজ্ঞচিত্ততার নিদর্শনরূপে জিষিয়া দেয়া। অর্থাৎ জিযিয়া প্রদান করতে হবে এ রকম মনোভাব নিয়ে যে “মুসলমানেরা অতি মহৎ-__ তাই দয়া করে জিযিয়া গ্রহণ করতে সম্মত হয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে ।' 'সগিরুন' অর্থ নত হয়ে, অপমানিত ও পরাজিত হয়ে । হজরত ইকরামা বলেছেন, এখানে কথাটির উদ্দেশ্য হবে__ জিযিয়া গ্রহণকারী থাকবে উপকিষ্ট অবস্থায়। আর প্রদানকারী দীড়িয়ে থাকবে তার সামনে । এক বর্ণনায় এসেছে, জিযিয়া গ্রহণকালে তাদের ঘাড়ে মুষ্টাঘাত করে প্রাপ্তি স্বীকারের কথা জানিয়ে দেয়া যাবে । কেউ কেউ বলেছেন, জিযিয়া গ্রহণের সময় তাদের দাড়ি ধরে তাদেরকে চড় থাঞ্নড়ও মারা যাবে । কেউ কেউ আবার বলেছেন, তাদের জামার গলার কাছে ধরে বলপূর্বক তাদেরকে তাদের সঞ্চয়স্থলের দিকে নিয়ে যাওয়া যাবে। কোনো কোনো আলেম বলেছেন, বিধর্মীদের উপর জিযিয়া কর আরোপ করার অর্থই তাদেরকে অপদস্থ করা । ইমাম শাফেয়ী বলেছেন, জিম্মীদেরকে ইসলামের বিধানের আওতায় আনার অর্থই হচ্ছে তাদেরকে পরাভূত করা । |॥.011100118,00 আক্ষীল মামহান৯৩
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।