Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ٦٦٣
📝 نص 📖 PDF

প্রথমে বলা হয়েছে___ “যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহকে ও পরকালকে বিশ্বাস করে না।' এখানে “যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে' বলে বুঝানো হয়েছে ইহুদী ও খৃষ্টানদেরকে। আল্লাহ্‌ ও আখেরাতের প্রতি সঠিক বিশ্বাস তাদের নেই। একটি সন্দেহঃ ইহুদী ও খৃষ্টানেরা তো আল্লাহকে ও আখেরাতকে মানে । তবুও তাদেরকে এখানে এভাবে অবিশ্বাসী বলা হলো কেনো? সন্দেহ ভর্জনঃ আল্লাহ্‌র প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, ইহুদী ও খৃষ্টানেরা সেভাবে আল্লাহ্‌কে বিশ্বাস করে না। বিশ্বাস করে তাদের মনগড়া নিয়মে । এ রকম বিশ্বাস আল্লাহ্‌্পাকের নিকট গ্রহণীয় নয়। যেমন__ আল্লাহপাক চির অমুখাপেক্ষী ৷ তিনি কারো সন্তান অথবা পিতা নন। অথচ ইহুদীরা হজরত উযায়েরকে এবং খৃষ্টানেরা হজরত ঈসাকে আল্লাহ্‌র পুত্র বলে। যারা এ রকম বলে, তাদের “ইমান' বলে আর কি কিছু অবশিষ্ট থাকে? আখেরাতের প্রতিও তাদের সঠিক বিশ্বাস নেই। তারা মনে করে, জান্নাত তাদের জন্য অবধারিত। ইহুদীরা বলে, তারা দোজখে গমন করলেও সেখানে তারা অবস্থান করবে অল্প কয়েকদিন মাত্র। তারা আরো বলে, জান্নাত দুনিয়ার মতোই । দুনিয়ার মতোই সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতে পারে । আবার নাও থাকতে পারে। আখেরাত সম্পর্কে এ রকম ধারণা যারা রাখে তাদেরকে কি বিশ্বাসী বলা যায়? উল্লেখ্য যে, মোতাজিলারাও আখেরাতের প্রতি সঠিক বিশ্বাস রাখে না। এরপর বলা হয়েছে___ 'এবং আল্লাহ্‌ ও তার রসুল যা নিষিদ্ধ করেছেন, তা নিষিদ্ধ করে না।' এ কথার অর্থ__ আল্লাহতায়ালা ও তার রসুল মোহাম্মদ স. যে সকল বিষয়কে হারাম ঘোষণা করেন, সেগুলোকে ইহুদী ও খৃষ্টানেরা হারাম বলে মান্য করে না। কোনো কোনো আলেম বলেছেন, এখানে 'রসুল' বলে মোহাম্মদ মোস্তফা স. কে বুঝানো হয়নি। বুঝানো হয়েছে তাদের আপনাপন রসুলকে। অর্থাৎ হজরত মুসা ও হজরত ঈসাকে। তারা ইহুদী ও খৃষ্টানদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছিলেন যে, শেষ রসুল মোহাম্মদ স. আবির্তৃত হলে তার অনুসারী হতে হবে। কিন্তু তারা এই নির্দেশ লংঘন করেছে। তার অনুসরণ তো করেইনি, বরং করে চলেছে ক্রমাগত ষড়যন্ত্র ও বিরুদ্ধাচরণ । এরপর বলা হয়েছে--. “এবং সত্য দ্বীনের অনুসরণ করে না।' কাতাদা বলেছেন, এখানে '্বীনুল হাকৃ' (সত্য দ্বীন) কথাটির অর্থ হবে আল্লাহ্‌র দ্বীন । কেউ কেউ বলেছেন দ্বীন ইসলাম । হজরত আবু উবায়দা বলেছেন, এখানে “সত্য দ্বীন অনুসরণ করে না' বলে এ কথাই বুঝিয়ে দেয়া হয়েছে যে, যারা সত্যধর্মের অনুসারী, ইহুদী ও খৃষ্টানেরা তাদের প্রতি অনুগত নয়। শেষে বলা হয়েছে “তাদের সঙ্গে যুদ্ধ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিযিয়া দেয়।' তীরে মাহারী/২৯»২ ||| 2|100|1 8.0]

— صفحة ٢٩٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.