Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

কর্তৃক এক হাদিসে এসেছে, রসুল স. কতিপয় অশ্বারোহী যোদ্ধাকে প্রেরণ করলেন নজদের দিকে। তারা সেখান থেকে ধরে নিয়ে এলেন বনু হানুফার সুমামা বিন আমুসাল নামের এক লোককে । তাকে মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। সুরা আন্ফালের তাফসীরে এই ঘটনার বিবরণ দেয়া হয়েছে। কিন্তু এই ঘটনার মাধ্যমে বিধর্মীদের 55577 ঘটনাটি ঘটেছিলো মক্কা বিজয়ের পূর্বে। আর মসজিদে বিধর্মীদের নিষিদ্ধ হওয়ার এই আয়াতটি নাজিল হয়েছে মক্কা বিজয়ের পর, নবম কোনো কোনো আলেম ধারণা করেন, আহলে কিতাবকে হী ও ও ৃষ্টানদেরকে) বিশেষ ব্যবস্থাধীনে মসজিদুল হারামে প্রবেশের অনুমতি দেয়া যেতে পারে । কিন্তু হাফেজ ইবনে হাজার এই মতকে খণ্ডন করেছেন। বোখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, সুমামাকে মসজিদের খুঁটিতে বেধে রাখার হাদিসটি উল্লেখিত অভিমতের একটি বিরুদ্ধ প্রমাণ । কারণ সুমামা আহলে কিতাব ছিলো না। বায়যাবী এই আয়াতের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করেছেন যে, ইসলামের শাখা-প্রশাখাগত নির্দেশ অমান্যকারীরাও কাফের। তাই তাদেরকে মসজিদুল হারামের নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে। কিন্তু বায়যাবীর এ অভিমতটি ভুল । কারণ আয়াতে নিষেধাজ্ঞা উচ্চারিত হয়েছে কাফেরদের পরতি। মুসলমানদের প্রতি নয়। ইমানদারদেরকে সম্বোধন করে কেবল জানিয়ে দেয়া হয়েছে নির্দেশনাটি। তাই শুরুতে বলা হয়েছে-_ ইয়া আইয্যুহাল্লাজীনা আমানু (হে বিশ্বাসীগণ)। উল্লেখ্য যে, নির্দেশটি শাখা-প্রশাখাগত হলে হজও হয়ে পড়বে শাখা- প্রশাখাগত বিষয় । তখন মুল বিষয় হবে কেবল তৌহিদ (এক আল্লাহ্‌য় বিশ্বাস) এবং রেসালত (রসুলে বিশ্বাস)। কিন্ত ব্যাপারটি সেরকম নয় । হজ ইসলামের মূল বিষয়ের অন্তর্ভত। তাই আলোচ্য আয়াতে তাদের হজ ও ওমরা নিষিদ্ধ করা হয়েছে। এ রকম বললে আবার সৃষ্টি হয় বৈপরীত্য । আরো উল্লেখ্য যে, আল্লাহতায়ালার নির্দেশ প্রতিপালনের মধ্যে রয়েছে সওয়াব বা পুণ্য প্রাপ্তির সুযোগ । কিন্ত এ কথাও তো ঠিক যে, অবিশ্বাসীদেরকে তাদের ভালো কাজের জন্য সওয়াব দেয়া হয় না। কারণ সওয়াব ধারণের মুল পাত্র ইমানই তাদের ] হজরত ইবনে আব্বাস থেকে ইবনে আবী হাতেম, হজরত সাঈদ ইবনে যোবায়ের থেকে ইবনে জারীর, আবু শায়েখ এবং হজরত ইকরামা থেকে আতিয়া আউফি, জুহাক, কাতাদা প্রমুখ বর্ণনা করেছেন, বিধর্মী ব্যবসায়ীরা হেরেম শরীফের সীমানায় প্রবেশ করে ব্যবসা বাণিজ্য করতো । কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর তাদের আগমন বন্ধ হয়ে যায় । মুসলমানেরা পড়ে যান সংকটে । তারা বলাবলি করতে থাকেন, এখন আমরা প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাবো কেমন করে? তখন অবতীর্ণ হলো আয়াতের শেষ অংশ এভাবে__ “হে বিশ্বাসীগণ! যদি তোমরা দারিদ্রের আশংকা করো তবে জেনে রেখো আল্লাহ্‌ ইচ্ছে করলে তার নিজ করুণায় তোমাদেরকে অভাবমুক্ত করতে পারেন । আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রজ্জাময় ।' জকষসারমমহা৯০ ||| 2|100118.0]1

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।