Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহর নামে কসম করে বলেছিলাম, আজ থেকে আমি তোমার পিছনে লাগলাম । আমি এ অপমানের প্রতিশোধ নিবোই নিবো । এ কথা বলে তার দিকে এগিয়ে গেলাম পুনরায় কথাগুলো শোনার জন্য। সে ছিলো খুবই চতুর। সে আমার প্রচণ্ড রোষ দেখে তৎক্ষণাৎ সেখান থেকে প্রস্থান করলো । আমি মনে মনে বললাম, এর উপর আল্লাহ্র গজব বর্ষিত হোক। কাপুরুষ! আমাকে গালি দেয়ার সুযোগও দিলো না। সহসা ভেসে এলো একটি ঘোষণা । একটু এগিয়ে যেতেই দেখলাম, সামনের উপত্যকায় কান ছিদ্র করা গদি উল্টো করে বাধা উটের পাশে ছিন্ন বস্ত্র পরিহিত দমদম চিৎকার করে বলে চলেছে, হে কুরায়েশ সম্প্রদায়! হে লুয়াই বিন গালিব। তোমাদের বাণিজ্য বহরের সংবাদ শ্রবণ করো । আবু সুফিয়ান তোমাদের বাণিজ্য বহর নিয়ে মক্কার দিকে আসছে। আর তা লুগ্ঠনের জন্য পেছনে পেছনে এগিয়ে আসছে মোহাম্মদ ও তার বাহিনী । মনে হয় তোমরা তোমাদের সম্পদ আর হস্তগত করতে পারবে না। বাণিজ্য বহরের কাছেও থেষতে পারবে না তোমরা । ঘোষণাটি শুনে কুরায়েশরা ভয় পেয়ে গেলো। মনে পড়ে গেল ওই দুংস্বপ্রটির কথা। হজরত আব্বাস আরো বলেছেন, ওই দিন থেকে আবু জেহেলের সঙ্গে সম্পর্ক শিথিল হয়ে গেলো আমার । তার সঙ্গে আর সংশ্রবও রাখলাম না। আর আমার বোন আতেকা ঘটনাটি সম্পর্কে রচনা করলো একটি কবিতা । কবিতাটি এ বকম-- “কীভাবে তোমরা ভাবতে পারলে যে, আমার স্বপ্ন সত্য নয়। আমার আপনজন আমাকে কিছু বললো না। অথচ তুমি বললে আমি মিথ্যাবাদিনী। এখন দেখো, তুমি নিজেই প্রমাণিত হলে মিথ্যকরূপে। তুমি তো আমার সত্য কথাগুলোকেই বলেছিলে মিথ্যা, নয় কি? প্রথমাবস্থায় ভীত হয়ে পড়লেও একটু পরেই সম্পদহানির চিন্তায় অস্থির হয়ে উঠলো তারা । ভাবলো-_ আমাদের সকলের সম্পদ ছিনিয়ে নিয়ে যাবে মোহাম্মদ ও তার লোকেরা । অসম্ভব । সাজ সাজ রব শুরু হলো। অতি দ্রত অস্ত্র সজ্জিত হয়ে বাণিজ্য বহর উদ্ধারের জন্য যুদ্ধযাত্রার আয়োজন শুরু করে দিলো তারা। যারা যেতে পারলো না তারাও নিজেদের পরিবর্তে অন্য লোক ঠিক করে দিলো। যারা ছিলো সামর্থ্যহীন তাদেরকে যুদ্ধোপকরণ ও পাথেয় সরবরাহ করলো সামর্থ্যবানেরা । রসুল স. এর বংশের (বনী হাশেমের) লোকজনদেরকে সুশরিকেরা সন্দেহের চোখে দেখতো । তাই তাদেরকেও সঙ্গে যেতে বললো তারা । যাদের দু'একজনকে মনে হলো রসুল স. এর প্রতি কিছু না কিছু অনুরাগী তাদেরকেও তারা ছাড়লো না। বনী হাশেমের মধ্যে হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব, নওফেল ইবনে হারিস, তালহা ইবনে আবু তালেব, আকিল বিন আবু তালেব এবং আরো দু'জন প্রস্তুত হলো যুদ্ধের জন্য । ||| ও1100118.00] শ্সীর মামহারী/২৯

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।