বাকভঙ্গিটি অন্য একটি আয়াতের মতো, যেখানে বলা হয়েছে___ 'সুবহানাল্লাজী আস্রা বি আ'বদিহী লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা" (পবিত্র সেই আল্লাহ্, যিনি রাতে তার আপনতম বান্দাকে ভ্রমণ করান মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়)। আয়াতটি রসুল স. এর মেরাজ সম্পর্কিত। মেরাজের রাতে রসুল স.কে নিয়ে যাওয়া হয়েছিলো হজরত উম্মে হানির খর থেকে । মসজিদুল হারাম (কাবা শরীফ) থেকে নয় । অথচ আয়াতে বলা হয়েছে__ মসজিদুল হারাম থেকে । সুতরাং আলোচ্য নির্দেশনাটির অর্থ হবে___ মুশরিকেরা যেনো হেরেম শরীফের সীমানায় প্রবেশ না করে । ইমাম বাগবী লিখেছেন, ১. জিম্মী (কর প্রদাতা), বিদ্রোহী, সন্ধিবদ্ব__ সকল মু'মিনীন (ইমানদারদের নেতা) হেরেম শরীফে অবস্থানের সময় যদি কাফের সাম্রাজ্যের কোনো দূত আগমন করে, তবে তাকে হেরেমে প্রবেশের অনুমতি দেয়া যাবে না। আমিরুল মু'মিনীন তীর প্রতিনিধিকে হেরেমের বাইরে পাঠিয়ে দূতের সঙ্গে যোগাযোগ করতে বলবেন। ২. হেরেম শরীফের বাইরে হেজাজের অন্যান্য অঞ্চলে কার্যোপলক্ষে কাফেরেরা আগমন করতে পারবে তবে তিন দিনের বেশী অবস্থান করতে পারবে না। হজরত ওমর কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. বলেছেন, পৃথিবীর জীবনে সময় পেলে আমি ইহুদী ও খৃষ্টানদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিবো। মুসলমান ছাড়া অন্য কেউ এখানে বসবাস করতে পারবে না । কিন্তু রসুল স. তার এই ইচ্ছাটির বাস্তবায়ন দেখে যেতে পারেননি । পরবর্তীতে খলিফা হজরত আবু বকরও একাজ সমাপ্ত করতে পারেননি । হজরত ওমরের খেলাফতকালে তার ইচ্ছা বাস্তবরূপ নিয়েছিলো । হজরত ওমর সকল অমুসলিমকে বের করে দিয়েছিলেন জাজিরাতুল আরব থেকে । অবশ্য বাণিজ্য ব্যাপদেশে অমুসলিম ব্যবসায়ীরা হেজাজে আসা যাওয়া করতে পারতো । কিন্তু তিন দিনের বেশী তাদেরকে থাকতে দেয়া হতো না। জাজিরাতুল আরবের সীমানা হচ্ছে দের্ঘ্যে এডেন বন্দর থেকে ইরাকের শস্যভূমি পর্যন্ত । আর গ্রন্থে জেদ্দার সাগরোপকুল থেকে সিরিয়া পর্যন্ত। ৩. অন্যান্য মুসলিম রাজ্যের জিম্মিরাও মুসলমানদের অনুমতি ব্যতীত মসজিদে প্রবেশ করতে পারবে না। হাফেজ ইবনে হাজার লিখেছেন, ইমাম শাফেয়ী এ ব্যাপারে কাবা শরীফ ও অন্যান্য মসজিদের মধ্যে বিধানগত পার্থক্য নিরূপণ করেছেন । বলেছেন, বিধর্মীদের জন্য মসজিদুল হারামে প্রবেশ নিষিদ্ধ, কিন্তু অন্যান্য মসজিদে প্রবেশ জায়েয । মালেকী মতাবলম্বীগণ ও মাজানীর অভিমত হচ্ছে, হেরেম শরীফে বিধর্মীদের প্রবেশ যেমন নিষিদ্ধ, তেমনি অন্যান্য মসজিদেও তাদের প্রবেশ নাজায়েয । ইমাম বোখারী মসজিদে বিধর্মীদের প্রবেশ সম্পর্কে স্বতন্ত্র একটি অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ে হজরত আবু হোরায়রা ১৯ তাফলীরে মাযহারী/২৮৯ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।