বীর্য, রক্ত ইত্যাদি। এগুলো প্রকৃত অর্থেই নাপাক । শরিয়তও এগুলোকে নাপাক বলেছে। এগুলোর নাপাকি অবশ্যই বাহ্যিক । এগুলোকে মুমিন, মুশরিক সকলেই নাপাক বলে থাকে । কিন্ত এখানে মুশরিকদেরকে অপবিত্র বলা হয়েছে এ সকল কারণে নয়। তাদের নাপাকি অস্তিত্বজ ও অভ্যন্তরীণ । বাহ্যিক নাপাকি থেকে যেমন মুক্ত থাকা আবশ্যক, তেমনি অভ্যন্তরীণ নাপাকী থেকেও মুক্ত থাকা অপরিহার্য । অতএব, অংশীবাদীদের স্পর্শ থেকেও মুক্ত থাকতে হবে। তাদের সঙ্গে একত্রবাস বৈধ নয় । বসতবাটিও নির্মাণ করা সমীচীন নয় তাদের বসতবাটির সঙ্গে। হজরত আবু উবায়দা এবং জুহাক বলেছেন, এখানে নাজাসাত অর্থ নাজাসাতে গলিজা (গুরু অপবিত্রতা), নাজাসাতে খফিফা (লঘু অপবিভ্রতা) নয়। ইমাম বাগবী লিখেছেন, এখানে শারীরিক অপবিত্রতার কথা বলা হয়নি, বলা হয়েছে বিধানগত ছহুকুমী) অপবিত্রতার কথা । কোনো প্রকার ব্যাখ্যা বা কারণ উল্লেখ ব্যতিরেকেই এখানে অংশীবাদীদেরকে কেবল হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বলা হয়েছে “অপবিত্র! কাতাদা বলেছেন, কাফেরেরা এ কারণে অপবিত্র যে, তারা ওজু ও রতিকর্ম পরবর্তী গোসল কিংবা বীর্যবলন পরবর্তী গোসল করে না। অপবিভ্রতা থেকে দূরে থাকেনা। হজরত ইবনে আব্বাস বলেছেন, মুশরিকেরা কুকুরের মতো অপবিভ্র। কুকুরের দেহ যেমন নাপাক, তেমনি মুশরিকদের শরীরও নাপাক । হজরত ইবনে আব্বাস থেকে আবু শায়েখ ও ইবনে মারদুবিয়া লিখেছেন, রসুল স. নির্দেশ করেছেন, তোমরা অংশীবাদীদের সঙ্গে করমর্দন করলে ওজু করে নিয়ো। অথবা নির্দেশ করেছেন, হাত ধুয়ে নিয়ো । এই বিবরণটি আলেমগণের একমত্যবিরোধী___ তাই অগ্রহণীয়। এরপর বলা হয়েছে-_ “সুতরাং এ বছরের পর তারা যেনো মসজিদুল হারামের নিকটে না আসে ।' হানাফী মতাবলম্বীগণ বলেছেন, এ কথার অর্থ__ এ বছরের পর থেকে মুশরিকেরা যেনো হজ ও ওমরা না করে। এই নির্দেশনাটির মাধ্যমে মসজিদুল হারামে তাদের প্রবেশকে নিষিদ্ধ করা হয়নি। তাই অন্যান্য মসজিদে তাদের প্রবেশ অসিদ্ধ নয় ৷ “নিকটে না আসে' কথাটির অর্থ এখানে__ তারা যেনো মসজিদুল হারামের সন্নিকটে এসে হজ ও ওমরা না করে। ইমাম শাফেয়ী বলেছেন, “নিকটে না আসে' বলে এখানে অংশীবাদীদের হেরেম শরীফের সীমানায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । কেননা হেরেম শরীফের অভ্যন্তরে প্রবেশ করার অর্থ হচ্ছে মসজিদের নিকটে চলে আসা। এখানকার আ্ষণীরে মাহারী৮৮ ||||||.]1100118.007
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।