অলৌকিক হস্তে আমার জীবন, সেই পবিত্র সন্ত্ার শপথ! সকল লোক যে পথে চলে সে পথে নয়_- আমি চলবো ওই পথে, যে পথের পথিক আনসার সম্প্রদায় । সম্পর্ক আন্তরিক । আনসারেরা আমার কলিজা, গোপন সম্পদ। আমি যদি হিজরতকারী না হতাম, তবে অবশ্যই হতাম আনসারদের অন্তর্ভুত। হে আমার আল্লাহ্! আনসারদের প্রতি, তাদের সন্তানদের প্রতি রহমত বর্ষণ করো। এই হৃদয়হারক বক্তৃতা শুনে আনসারগণ কাদতে শুরু করলেন। চোখের জলে ভিজে গেলো তাদের শুশ্রুসমূহ । তারা অশ্রুরুদ্ধ কষ্ঠে বলে উঠলেন, আমরা আল্লাহ ও আল্লাহ্র রসুলকে পেয়ে পরিতুষ্ট পৃথিবীর সম্পদ আমরা চাই না)। মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে, এরপর রসুল স. বাহরাইনের জায়গীর আনসারদের নামে লিখে দিতে চাইলেন । তখনকার বাহরাইন ছিলো অত্যন্ত মনোমুগ্ধকর একটি অঞ্চল। আনসারগণ বাহরাইনের জায়গীর গ্রহণ করতে অস্বীকার করলেন । বললেন, হে আল্লাহ্র রসুল! দুনিয়া আমরা চাই না। রসুল স. বললেন, আমার পরলোকগমনের পর অন্যেরা তোমাদের উপর প্রাধান্য বিস্তার করবে (অধিকারী হবে সম্পদের ও কর্তৃত্বের)। তোমরা তখন ধৈর্য ধারণ কোরো-__ যে পর্যস্ত না হাউজে কাওসারের সন্নিকটে আমার সঙ্গে মিলিত হও। যুদ্ধের ইতিহাস প্রণেতাগণ লিখেছেন, যুদ্ধশেষে হাওয়াজেনদের প্রতিনিধি দলের নিকট রসুল স. জিজ্ঞেস করলেন, মালেক বিন আউফ কোথায়? তারা বললো, সাকিফ গোত্রের সঙ্গে । তিনি তায়েফ দুর্ণে আশ্রয় গ্রহণ করেছেন। রসুল স. বললেন, তাকে গিয়ে বলো, সে যদি ইসলাম গ্রহণ করে, তবে আমি তার স্ত্রী- পুত্র-পরিজন ও সম্পদ ফিরিয়ে দিবো। একশত উটও দান করবো । রসুল স. উমাইয়ার গৃহে বন্দী করে রেখেছিলেন। রসুল স. এর প্রস্তাব মালেকের নিকট পৌছানো হলো । সে বুঝতে পারলো, তার পরিবার পরিজন বিশেষ তন্ত্ীবধানে রয়েছে। সে মনস্থির করলো, রসুল স. এর খেদমতে উপস্থিত হতেই হবে । কিন্তু সে ভাবলো, এ কাজ করতে হবে অত্যন্ত গোপনে । নতুবা আপন সম্প্রদায়ের লোকেরাই তাকে বন্দী করে ফেলবে । সে তার নির্ভরযোগ্য অনুচরকে ওহানা নামক স্থানে একটি উট প্রস্তুত রাখতে বললো । তারপর গভীর রাতে সকলের অগোচরে দুর্গ থেকে বের হয়ে একটি ঘোড়ায় চড়ে পৌছে গেলো সেখানে । তারপর সেখান থেকে উন্্রারোহী হয়ে রওনা দিলো জিয়িররানা অথবা মক্কার দিকে । রসুল স. এর পবিত্র সাহচর্ষে উপস্থিত হলে ফিরিয়ে দেয়া হলো তার পরিবার পরিজন ও সম্পদ । দেয়া হলো একশত উটও। মালেক ইসলাম গ্রহণ করেছিলেন সর্বাস্তকরণে । পরবর্তী জীবনে সে কথা প্রমাণিত হয়েছে। রসুল স. তাকে হাওয়াজেন, সাকৃফি ও সালমা গোত্র থেকে আগত নওমুসলিমদের নেতৃত্বে তাফসীরে মাযহারী/২৮৬ ||11|11.011100119.0011
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।