মজলিশে বসবার অনুমতি চাইলেন । কিন্তু হজরত সা'দ অনুমতি দিলেন না! কিছুক্ষণ পর আনসার সাহাবীগণের সমাবেশে উপস্থিত হলেন রসুল স.। বর্ণনা করলেন আল্লাহতায়ালার পবিত্রতা ও প্রশংসা । তারপর বললেন, হে আনসার সম্প্রদায়! তোমরা ছিলে পথত্রষ্ট । আমার মাধ্যমে আল্লাহ্ তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। ছিলে নিঃস্ব। তারপর আল্লাহ্ তোমাদেরকে করেছেন বিত্তশালী । ছিলে পরস্পরের শক্র। তারপর পারস্পরিক শত্রুতা মিটিয়ে দিয়ে আল্লাহই তোমা- দেরকে করেছেন একতাবদ্ধ । বলো, আমি ঠিক বলেছি কিনাঃ আনসারগণ জবাব দিলেন, হে আল্লাহ্র রসুল! আপনি ঠিকই বলেছেন। নিশ্চয় আল্লাহ্ ও তার রসুল আমাদেরকে অনুগৃহীত করেছেন । এ রকম প্রতিটি প্রশ্রের উত্তরে তারা আল্লাহ্ ও তার রসুলের অনুগ্রহকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করলেন। রসুল স. বললেন, হে আনসারগণ! তোমরা বাস্তবসম্মত কথা বলছো না কেনো? তারা বললেন, হে আল্লাহ্র রসুল! এছাড়া আমরা আর কি বলতে পারি। রসুল স. বললেন, তোমরা বলতে পারো-_- হে আল্লাহ্র রসুল! আপনি দেশত্যাগী হয়েছিলেন, আমরা আপনাকে স্বাগতম জানিয়েছি। আপনি ছিলেন সহাযুহীন, আমরা আপনাকে দিয়েছি অন্তরঙ্গ আতিথ্য । আপনি ছিলেন শংকাগ্রস্ত । আমরা আপনাকে করেছিলাম শংকামুক্ত। যখন কেউ আপনাকে সাহায্য করেনি, তখন আমরা হয়েছি আপনার সাহায্যকারী । যখন আপনাকে সকলে মিথ্যা প্রতিপন্ন করেছিলো, তখন আমরাই বিশ্বাস করেছিলাম আপনাকে । আনসারগণ বললেন, আমাদের উপরে রয়েছে আল্লাহ্ ও তার রসুলের অপার অনুগ্রহ | রসুল স. বললেন, যদি তাই হয়, তবে আমি এ রকম কথা শুনতে পাচ্ছি কেনো? আনসারগণ রইলেন নিরুত্তর । রসুল স. পুনরায় একই প্রশ্ন করে বসলেন। তখন কতিপয় বিজ্ঞ আনসার সাহাবী নিবেদন করলেন, আমাদের কিছু যুবক এ রকম বলেছে। রসুল স. বললেন, আমি এমন লোকদেরকে পুরস্কার প্রদান করেছি যাদের বিশ্বাস এখনো সুদৃঢ় নয়। যারা এখনো অতিক্রম করছে মূর্খতার ক্রান্তিকাল। অপর বর্ণনায় এসেছে এ রকম__ আমি কুরায়েশদেরকে উপহার প্রদান করেছি এ জন্যে যে, তারা এখন নেতৃত্ব ও কর্তৃত্বহারা। তাদের প্রভাব প্রতিপত্তিহীনতার জখমের উপরে আমি বুলিয়ে দিচ্ছি সান্তনার প্রলেপ । হে আনসার জনতা! তোমাদের অন্তরে নশ্বর পৃথিবীর সম্পদের প্রতি আকর্ষণ সৃষ্টি হচ্ছে কেনোঃ আমি তো তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি আল্লাহ্র মনোনীত ইসলামের উপর, যে ইসলাম দ্বারা আল্লাহ্ তোমাদেরকে সৌভাগ্যশালী করেছেন। হে ইসলামের সাহায্যকারী! তোমরা কি এ কথা ভেবে আনন্দিত নও যে, লোকেরা পশুপাল নিয়ে চলে যাবে, আর তোমরা সঙ্গে করে নিয়ে যাবে আল্লাহ্র রসুলকে । অন্য বর্ণনায় এসেছে, তারা তাদের ঘরে নিয়ে যাবে দুনিয়া, আর তোমরা তোমাদের ঘরে নিয়ে যাবে আল্লাহ্র রসুলকে । যার : তাফসীরে মাযহারী/২৮৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।