Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আমার নিকট অধিকতর প্রিয় মনে হলো । রসুল স. আরো বললেন, আমার প্রিয়জনদের ছেড়ে ওই সকল লোকদেরকে উপহার প্রদান করার উদ্দেশ্য হচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা । এ কথা ভেবে আমি দুভবিনাগ্রস্ত হয়ে পড়ি যে, আমার এহেন উপহার না পেয়ে তারা যদি ধর্মত্যাগ করে জাহান্নামের পথে চলে যায়, তবে কিভাবে তারা সহ্য করবে আল্লাহ্‌র আযাব । বোখারী এই হাদিসটি বর্ণনা করেছেন, হজরত সা'দ ইবনে আবী ওয়াক্কাস থেকে । হজরত আবু সাঈদ খুদরী থেকে মোহাম্মদ বিন ইসহাক, ইমাম আহমদ-__- হজরত আনাস বিন মালেক থেকে আহমদ, বোখারী, মুসলিম এবং হজরত আবদুল্লাহ বিন ইয়াজিদ বিন আসেম থেকে বর্ণিত হয়েছে, রসুল স. হুনায়েন যুদ্ধের গণিমত ইচ্ছে মতো কুরায়েশ ও অন্যান্য আরব নেতাদেরকে দান করেছিলেন ৷ অপর বর্ণনায় এসেছে, তাদের প্রত্যেককে রসুল স. দান করেছিলেন একশ'টি করে উট । কিন্তু আনসারদেরকে তিনি কোনো কিছুই দেননি । এতে করে আনসারেরা মনোক্ষুণ্র হলেন । কেউ কেউ বলতে শুরু করলেন, আল্লাহপাক তার রসুলকে নিরাপদ রাখুন। আর্য! তিনি কুরায়েশদেরকে সব দিয়ে দিচ্ছেন, আমাদেরকে কিছুই দিচ্ছেন না। অথচ আমাদের তরবারীও শত্রুদের রক্তে রঞ্জিত হয়েছে। বিপর্যয় দেখা দিলে আমাদেরকে আহ্বান করা হয়। অথচ গণিমত পায় অন্যেরা । আমরা জানি না কোন বিধান অনুসারে এ রকম করা হচ্ছে। যদি আল্লাহ্‌র নির্দেশে এ রকম করা হয় তবে আমরা ধৈর্য ধারণ করবো । আর যদি রসুল স. এর নির্দেশে এ রকম করা হয়ে থাকে তবে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো তার অসন্তোষ থেকে । একজন আনসার বললেন, আমার তো আগেই ধারণা হয়েছিলো, কাজ শেষ হয়ে গেলে অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দেয়া হবে। আমরা তখন হয়ে পড়বো অপাংক্তেয়। হজরত আনাস বর্ণনা করেছেন, আনসারগণের এ রকম কথোপকথনের সংবাদ রসুল স. পর্যন্ত পৌছলো । হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, তখন হজরত ইবনে উবাদা রসুল স,এর পবিত্র সংসর্গে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ্‌র রসুল! আনসারগণ খুবই মনোক্ষুণ্র। রসুল স. বললেন, কেনো? হজরত সা'দ বললেন আপনি যুদ্ধলব্ধ সম্পদ দিয়েছেন কেবল আপনার সম্প্রদায়ের গুরুতৃপূর্ণ ব্যক্তিবর্গ ও অন্যান্য আরব নেতাদেরকে। তাদেরকে কিছুই দেননি। রসুল স. বললেন, এ সম্পর্কে তোমার ধারণা কি ? হজরত সা'দ বললেন আমি তো তাদেরই একজন । রসুল স. বললেন, তুমি তোমার সম্প্রদায়ের লোকদেরকে এ বেষ্টনীর মধ্যে একত্র করো । হজরত সাশ্দ বাইরে এসে আনসার সাহাবীদেরকে উচ্চস্বরে ডাকতে শুরু করলেন । একে একে উপস্থিত হলেন সকল আনসার । একজন মুহাজির সাহাবীও এলেন । হজরত সা'দ তাকেও বসবার অনুমতি দিলেন । তার দেখাদেখি অন্যান্য মুহাজির সাহাবীও ওই তাফসীরে মাযহারী/২৮৪ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।