€(অশ্বারোহীরা পায় পদাতিকদের তিনগুণ) একাধিক অশ্বের অধিকারীদেরকে তাদের অতিরিক্ত অশ্বের জন্য কিছুই দেয়া হয় না। ইতোপূর্বে বলা হয়েছে উট ছিলো চব্বিশ হাজার আর বকরি ছিলো চল্লিশ হাজারের বেশী। একটি উটকে ধরা হয়েছিলো দশটি বকরির সমান। মনোতুষ্টি সাধনার্থে সর্বমোট দেয়া হয়েছিলো চার হাজার উট । তাদের অংশ ধরা হয়েছিলো পচিশ শত (খুমুসুল খুমুস ), অথবা তার চেয়েও কিছু বেশী । বরং সমস্ত সম্পদের সাত ভাগের এক ভাগ দেয়া হয়েছিলো তাদেরকে । এমতো অবস্থায় দু'টি অভিমতের একটিকে গ্রহণ করতে হবে । নতুবা হিসেবে থেকে যাবে বৈসাদৃশ্য । আসলে কিছু লোকের মনোতুষ্টির জন্য তাদেরকে পুরস্কার হিসেবে সমস্ত সম্পদের প্রায় এক পঞ্চমাংশ দেয়া হয়েছিলো প্রথমে । তারপর সৈন্যদের মধ্যে বন্টন করে দেয়া হয়েছিলো অবশিষ্ট অংশ। সৈন্যদের সংখ্যা ছিলো বারো হাজার বা ষোল হাজার। কেউ কেউ ছিলেন অশ্বারোহী । পদাতিকদের ভাগে পড়ে চারটি করে উট । আর অশ্বারোহীরা পায় ষোলটি করে। এভাবে হিসাব করলে গণিমতের সর্বমোট উটের সংখ্যা দীড়ায় ষাট হাজার। অথচ উটের সংখ্যা ছিলো চব্বিশ হাজার বা আটাশ হাজার । সুতরাং স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, তাহলে অতিরিক্ত উটগুলো কোথেকে এলোঃ এই জটিলতাটি নিরসনার্থে বলা যেতে পারে যে, সম্ভবতঃ গণিমতের চাদিগুলোকেও উটের মাপ কাঠিতে ফেলে দেয়া হয়েছিলো । এ ছাড়া অন্য কোনো ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। মোহাম্মদ বিন ইসহাকের বর্ণনায় এসেছে, মোহাম্মদ বিন হারেস তায়েমী বলেছেন জনৈক সাহাবী (মোহাম্মদ বিন ওমর বলেছেন, তীর নাম হজরত সাস্দ বিন আবি ওয়ান্কাস) তখন বলেছিলেন, হে আল্লাহ্র রসুল! আপনি তো উয়াইনিয়া বিন হাসান এবং আকরা বিন হাবাসকে এক শত করে উট প্রদান করেছেন। কিন্তু জায়িল বিন সুরাকা জামেরীকে দিলেন অনেক কম। তিনি স. বললেন, আমার জীবনাধিকারী পবিত্র সত্তার শপথ! উয়াইনিয়াও আকরার চেয়ে অনেক উত্তম । ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে আমি দান করেছি বেশী । আর সুরাকাকে তো আমি ইসলামে সমর্পিত করেই দিয়েছি তোর ইসলাম ও ইমান চির অনড়) । বোখারীর বর্ণনায় এসেছে, হজরত আমর ইবনে সা'লাব বর্ণনা করেছেন, রসুল স. হুনায়েন যুদ্ধের পর কাউকে কাউকে যুদ্ধলন্ধ সম্পদ দিয়েছিলেন। কাউকে দেননি । যাদেরকে কিছুই দেয়া হয়নি তারা মনে করলেন, আল্লাহর রসুল হয়তো আমাদের উপর নারাজ । তাঁদের মনোভাব বুঝতে পেরে রসুল স. বললেন, এভাবে উপহার প্রদান করলাম | আর যাদের ইমান মজবুত তাদেরকে আমি কিছুই দেইনি । ওমর ইবনে সা'লাবও রয়েছে তাদের মধ্যে । হজরত ওমর ইবনে সা'লাব বলেছেন, রসুল স. এর এ কথা লাল উটের অধিকারী হওয়া অপেক্ষা তাফলীরে মাষহারী/২৮৩ ॥10|.]100118.0011
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।