রসুল স. তখন সুহাইল বিন আমরকে দিয়েছিলেন একশ" উট, আবু সুফিয়ান বিন হরবকে দিয়েছিলেন একশ' উট ও চল্লিশ আওকিয়া চাদি । মুয়াবিয়া বিন আবু সুফিয়ান এবং ইয়াজিদ বিন আবু সুফিয়ানকেও দিয়েছিলেন একশত করে উট ও চল্লিশ আওকিয়া চাদি। বোখারীর বর্ণনায় এসেছে, হজরত সাফওয়ান বিন উমাইয়া বলেছেন, রসুল স. ছিলেন আমার দৃষ্টিতে সর্বাপেক্ষা অপ্রিয় । কিন্তু হুনায়েন যুদ্ধের পর তিনি আমাকে এতো বেশী দান করলেন যে, তাকে সর্বাপেক্ষা প্রিয় না ভাবা আমার পক্ষে হয়েছিলো অসন্তব। মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. তখন সাফওয়ানকে দিয়েছিলেন একশ' উট । এরপর একশ'। তারপর আবার একশ" । মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে, সাফওয়ান রসুল স. এর সঙ্গে চলতে চলতে এক স্থানে পৌছলেন। সেখানে জমা করা ছিলো অনেক উট, বকরী ও ভেড়া । ওগুলো ছিলো গণিমতের মাল___ যা, আল্লাহ্পাক যুদ্ধ ব্যতীত রসুল স.কে দান করেছিলেন । সাফওয়ান পশুগুলোকে খুব পছন্দ করলেন। এক দৃষ্টিন্তত তাকিয়ে রইলেন সেগুলোর দিকে । রসুল স. বললেন আবু ওহাব! এগুলো কি তোমার পছন্দ? সাফওয়ান বললো, হ্যা। তিনি স. বললেন, ঠিক আছে, এগুলো সব তোমার । সাফওয়ান বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আল্লাহ্র রসুল । রসুল ছাড়া অন্য কারো পক্ষে এ রকম আনন্দিত চিত্তসম্বলিত দান সম্ভব নয়। ইমাম আহ্যদ, মুসলিম ও বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত রাফে বিন খাদিজ বলেছেন, মনোরপ্জানের উদ্দেশ্যে রসুল স. প্রথম দান করেছিলেন একজন পুরুষকে । এরপর অন্যদেরকেও শত শত উট প্রদান করেছিলেন । আব্বাস বিন মুরদাসকে দান করেছিলেন এক শতের কম উট। আব্বাস তখন এই কবিতাটি পাঠ করেছিলেন_ আপনি কি আমাকে ওয়াইনা বিন হাসান ফাজারী এবং আকরা বিন হাবাসের সমান্তরাল করে দিতে চান? হাসান ও হাবাস তো কখনো আমার পিতা মুরদাসের সমমর্যাদা সম্পন্ন ছিলো না। এই কবিতা শুনে রসুল স. তার উট এক শত পুরো করে দিলেন। রসুল স. ওসমান বিন ওয়াহাব, আদি বিন কায়েস, উমায়ের বিন ওয়াহাব, আলা বিন জরিয়া, মাখরামা বিন নওফেলকে তাদের মনোতুষ্টির জন্য পঞ্চাশটি করে উট প্রদান করলেন। এরপর হজরত যায়েদ বিন সাবেতকে নির্দেশ দিলেন, সৈন্যদের সংখ্যা নিকপণ করো । আর গণিমতের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হও । নির্দেশানুযায়ী সেনা সংখ্যা ও সম্পদের পরিমাণ নির্ধারণের পর গণিমত বণ্টন শুরু করা হয়। পদাতিকেরা পায় চারটি করে উট এবং চল্লিশটি করে বকরি। অশ্বীরোহীদের দেয়া হয় বারোটি করে উট অথবা একশত বিশটি করে বকরি তাফসীরে মাযহারী/২৮২ ঠ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।