Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

রানায় হাজির হলেন তিনি । বোনের সঙ্গে দেখা করে তাকে এবং তার বাড়ীর লোকদেরকে দান করলেন আরো কয়েকটি উট ও বকরী। সীমা আবেদন করলেন, প্রিয় ভাই আমার! আমার সম্প্রদায়ের লোকদেরকে ক্ষমা করে দাও । রসুল স. তার আবেদন মঞ্তুর করলেন । ইউনুস বিন ওমর সূত্রে ইবনে ইসহাক লিখেছেন, রসুল স. হাওয়াজেন বন্দীদেরকে মুক্ত করে দিলেন। একটি উটে চড়ে রওয়ানা হলেন তায়েফের দিকে। অনেক লোক অনুসরণ করলো তার এবং চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহ্‌র রসুল! গণিমতের সম্পদ থেকে আমাদেরকেও দান করুন। লোকের ভিড়ে রসুল স. যাত্রা স্থগিত করতে বাধ্য হন। বাহন থেকে নেমে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে দাড়িয়ে যান। প্রার্থীরা তার চাদর নিয়ে নেয়। তিনি স. বলেন, আমার চাদর ফিরিয়ে দাও । আমার জীবন যাঁর পূর্ণ কর্তৃত্বাধীন সেই পবিত্র সত্তার শপথ, যদি তাহামা অঞ্চলের সকল বৃক্ষের সমান উটও আমার নিকটে থাকে, তবে আমি তোমাদের মধ্যেই বন্টন করে দেবো । কোনোই কার্পণ্য করবো না। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, আরবের কতিপয় নেতাকে কেবল তাদের মনোরঞ্জনের জন্য হুনায়েনের যুদ্ধলন্ধ সম্পদ দেয়া হয়েছিলো । রসুল স. সর্বপ্রথম তাদেরকেই গণিমত দান করেছিলেন। কাউকে দিয়েছিলেন একশতটি এবং কাউকে দিয়েছিলেন পঞ্চাশটি করে উট । পধ্ঝাশের কমে কাউকে দেননি । সালেহী এ রকম সাতান্ন জনের নাম উল্লেখ করেছেন। বোখারী ও মুসলিম কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত হাকিম বিন হাজ্জাম বর্ণনা করেছেন, আমি রসুল স. এর নিকট তখন একশ' উট চেয়েছিলাম । তিনি স. আমাকে একশ" উটই দিয়েছিলেন । আমি পুনরায় তার নিকট একশ" উট চাইলাম । তিনিও পুনরায় এক'শ উট দিলেন এবং বললেন, হাকিম, এগুলো হচ্ছে সুমিষ্ট সম্পদ | উদার অন্তরে গ্রহণ করো । বরকত লাভ করবে । লোভের বশবর্তী হয়ে গ্রহণ করলে বরকত পাবে না। যেমন পেটুক ব্যক্তিরা যতই আহার করুক না কেনো, তৃপ্ত হয় না। উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম (গ্রহিতা অপেক্ষা দাতা উত্তম) । সুতরাং সবসময় দান করতে চেষ্টা করবে । হাকিম বললেন, যে আল্লাহ্‌ আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন সেই আল্লাহ্‌র শপথ! আমি এখন থেকে কারো নিকটে কিছু চেয়ে নিজেকে ছোট করবো না। তাই করেছিলেন তিনি । হজরত ওমর তার খেলাফত কালে হাকিমকে কিছু দিতে চাইলে তিনি তা নিতে অস্বীকার করেছিলেন। হজরত ওমর তখন বলেছিলেন, হে লোক সকল! আপনারা সাক্ষী থাকুন, আমি হাকিমকে তার অংশ দিতে চেয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করলেন না। ইবনে আবী জিয়াদের বর্ণনায় এসেছে, হাকিম প্রথম বারের একশ' উট নিয়েছিলেন। পরের একশ' উট তিনি নেননি। তাফসীরে মাযহারী/২৮১ |11|11.011100119.0011

— পৃষ্ঠা ২৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।