এখানে) । ইত্যবসরে সেখানে উপস্থিত হলেন এক বেদুইন রমণী । তিনি রসুল স. এর একেবারে কাছে চলে গেলেন। ব্সুল স. তার উপবেশনের জন্য তার নিজের চাদর বিছিয়ে দিলেন। তিনিও বসে পড়লেন ওই চাদরের উপর । আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? একজন বললেন, ইনি রসুল স. এর দুপ্ধাদাত্রী জননী । আবু দাউদের “মারাসিল' গ্রন্থে রয়েছে, হজরত ওমর ইবনে সায়েবা বর্ণনা করেছেন, রসুল স. এর নিকটে একদিন এলেন-__ তার দুপ্ধদান সম্পকীয় পিতা । রসুল স. তার চাদরের একাংশ বিছিয়ে বসতে দিলেন তাকে । তিনিও বসে পড়লেন। কিছুক্ষণ পর এলেন তার দুগ্ধদাত্রী মা। তাকে বসার জন্য রসুল স. বিছিয়ে দিলেন চাদরের অপরাংশ। এরপর এলেন তার দুঞ্ধ-ত্রাতা। রসুল স. উঠে দীড়ালেন। তাকে বসালেন সামনে । মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে, রসুল স. হুনায়েন যুদ্ধে পরাজিতদের অনুসরণের নির্দেশ দিলেন। বললেন, বনী সা'দ গোত্রের ওই লোকটিকে ছেড়ো না। রসুল স. নির্দেশিত ওই লোকটি ছিলো খুনী। সে একজন মুসলমানকে টুকরো টুকরো করে কেটে আগুনে জ্বালিয়েছিলো'। অনুসন্ধানী অশ্বারোহীরা ওই পলাতক খুনীকে বন্দী করতে সমর্থ হয়। তারা রসুল স. এর দুধ বোন সীমাকেও বন্দী করে আনেন । বন্দী হওয়ার সময় তিনি তার পরিচয় দিয়েছিলেন । কিন্তু মুসলিম সৈন্যরা তার কথা বিশ্বাস করেননি। বন্দিনী সীমাকে রসুল স. সকাশে উপস্থিত করা হলো। তিনি বললেন, মোহাম্মদ আমি তো তোমার বোন। রসুল স. বললেন, প্রমাণ কি? সীমা তার শরীরের একটি কাটা দাগ দেখালেন । বললেন, এই ক্ষত চিহ্রটি তোমার কারণেই হয়েছে। একদিন পর্বত উপত্যকায় আমাদের পশুগুলো চরাচ্ছিলাম। তখন তুমি ছিলে আমার কোলে । মায়ের দুধ পান নিয়ে বচসা বেঁধেছিলো আমাদের মধ্যে । তখন তুমি আমার এ স্থানটি কেটে দিয়েছিলে । সব কথা মনে পড়ে গেলো রসুল স. এর বহুদিন পর বোনকে পেয়ে উৎফুল্ হয়ে উঠলেন তিনি। আনন্দাশ্র দেখা দিলো তীর পবিত্র দু'চোখে । গায়ের চাদর বিছিয়ে দিয়ে বললেন, এখানে বসো। জানতে চাইলেন পিতা মাতার খবর সীমা বললেন, তারা তো চলে গিয়েছেন । রসুল স. নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ পর বললেন, প্রিয় বোন, তুমি যদি এখানে থাকতে চাও তবে সসম্মানে থাকতে পারবে । আর যদি আপন গোত্রে ফিরে যেতে চাও, তবে যথাযোগ্য মর্যাদায় তোমাকে পৌছে দেয়া হবে। সীমা ইসলাম গ্রহণ করলেন । তারপর বললেন, আমি আমার আপন আবাসে ফিরে যেতে চাই । রসুল স. তাকে দান করলেন তিনজন ক্রীতদাস-ক্রীতদাসী। একটি বা দু'টি উট। বললেন, ঠিক আছে। তুমি জিয়িররানায় গিয়েই থাকো । আমি এখন তায়েফে যাচ্ছি। সীমা ফিরে গেলেন জিয়িররানায় । রসুল স. চললেন তায়েফে ৷ তায়েফ থেকে ফেরার পথে জিয়ির- অফসীরে মাযহারী/২৮৮ |||. 8|1100118.001
— পৃষ্ঠা ২৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।