ইবনে উকবার বর্ণনায় এসেছে, তখন আবু জেহেল বলেছিলো, হে বনী হাশেম! তোমরা হয়তো তোমাদের পূর্ব-পুরুষদেরকে মুখে মিথ্যাবাদী বলতে প্রস্তুত নও, কিন্ত্ব আচরণের মাধ্যমে তোমরা তাদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করে চলেছো। তোমাদের ও আমার পূর্ব-পুরুষেরা ছিলো দু'টি পৃথক দল। কিন্তু তারা কেউ কারো প্রতিপক্ষ ছিলো না। কারণ তারা ছিলো অভিন্ন মতাবলম্বী। এক ধর্মমতানুসারী । কিন্ত্ব এখন তোমরা দাবী করে বসেছো নবুয়ত (যেমন তোমার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ)। তোমরা আবার দেখি তাকে নবী বলে মানোও না। কুরায়েশেরা যে এবার কোন অশুভচক্রে পড়লো, কে জানে? শোনো আবুল ফজল । পুরুষদের মতো তোমাদের মহিলারাও দেখি কম মিথ্যুক নয়। শুনেছো তো, আতেকা নাকি স্বপ্রে দেখেছে, এক লোক নাকি চিৎকার করে বলেছে, আয়! মৃত্যুস্থানে তিন দিনের মধ্যে চলে আয় । আমি তোদের জন্য তিন দিনের অপেক্ষায় আছি। জানিনা আতেকার কথা সত্যি কিনা । সত্যি হলে তো ভালোই । আর সত্য না হলে বুঝবো, সারা আরবে তোমাদের মতো মিথ্যুক আর কেউ নেই। হজরত আব্বাস বলেছেন, আবু জেহেলের কথার অনেক জবাবই আমি দিতে পারতাম । কিন্ত আমি বাদানুবাদের দিকে আর গেলাম না। অস্বীকার করে বসলাম আতেকার স্বপ্রদর্শনকেই। হজরত উকবার বর্ণনায় এসেছে, হজরত আব্বাস তখন বলেছিলেন, তুমিই মিথ্যুক । তোমার গোষ্ঠীই মিথ্যুক গোষ্ঠী ৷ উপস্থিত লোকেরা তাকে শান্ত করলো। বললো, হে আবুল ফজল! আপনিতো আগে কখনো এ রকম মূর্খতাকে ্রশ্রয়দানকারী ছিলেন না। ইবনে আবিদের বর্ণনায় এসেছে, আবু জেহেলের কথা শুনে হজরত আব্বাস মনোকষ্ট পেয়েছিলেন খুব । হজরত ইবনে আব্বাস বলেছেন, তার পিতা হজরত আব্বাস বললেন, সন্ধ্যা হয়ে গেলো । আব্দুল মুভ্তালিব বংশের এমন কোনো রমণী ছিলো না, যে আমার সাথে সাক্ষাৎ করেনি। তারা বলেছিলো আপনি সুযোগ দিয়েছেন তাই ওই নচ্ছার লোকটা প্রথমে আপনাদের পুরুষদের প্রতি কটাক্ষ করেছে, তারপর আপনাদের রমণীকুলেরও সমালোচনা করেছে। আপনারা শুধু শুনেই গেলেন । তার মুখের উপর জবাব দেয়ার মত হিম্মত কারো হলো না । আমি বললাম,আল্লাহ্র কসম! যা হবার তাতো হয়েছেই। এর অতিরিক্ত বলার মতো আমার নিকট কিছু ছিলো না। তবে হ্যা, আবার যদি সে এ রকম বলে তবে তোমাদের পক্ষ থেকে আমি কিছু শুনিয়েই দিবো । আমাদের বংশের আর কেউ আবু জেহেলের কথার প্রতিবাদ করতে এগিয়ে এলো না। আমার মনে হলো, আবদুল মুস্তালিবের বংশকে অপদস্থ করার সুযোগ দিয়েছি আমিই । কিন্তু সে আমাদের নারী-পুরুষ সকলের প্রতি যে ভাষায় কটুক্তি করেছে, সেরকম কটু কোনো উক্তিই আমি খুঁজে পাচ্ছিলাম না প্রত্যুত্তর হিসেবে । তবে আমি তখন তাফসীরে মাযহারী/২৮ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।