উপস্থিত হয়ে বললাম, হে আল্লাহর রসুল! আমাদের প্রতি অনুগ্রহ করুন। আপনার মতো মহান ব্যক্তিত্বের নিকটে আমরা যথাযোগ্য সম্মান ও অনুগ্রহ প্রত্যাশী । এরপর আমি কিছু কবিতা পাঠ করে শোনালাম। তিনি কবিতা শুনে বললেন, যুদ্ধলন্ধ সম্পদে আবদুল মুত্তালিবের যে অংশ রয়েছে, সেই অংশ আমি প্রত্যর্পন করতে পারি। কুরায়েশরা বললেন, আমাদের অংশও আল্লাহ্র রসুলের (আমরাও আমাদের অংশ ফিরিয়ে দিলাম)। আনসারগণও একই কথা বললেন। সালেহী বলেছেন, এই হাদিসের সূত্রপরম্পরা অত্যন্ত উন্নত মানের । শয্যাশূন্য খাটের মতো । মোকাদ্দেসিও হাদিসটি বিশুদ্ধ বলে গণ্য করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানীও হাদিসটি উত্তম পদবাচ্য হওয়াকে প্রাধান্য প্রদান করেছেন । বোখারী তার সহীহ্ পুস্তকে হজরত মারওয়ান ও হজরত মুছওয়ার বিন মাখরামা থেকে ঘটনাটি উল্লেখ করেছেন এভাবে__ হাওয়াজেন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণ করলো । তারপর রসুল স. সকাশে হাজির হয়ে বললো, আমরা আমাদের পরিবার পরিজন ও মালমাত্তা ফিরে পেতে চাই। রসুল স. বললেন, তোমরা আমার সঙ্গী সাথীদের প্রতি দৃষ্টিপাত করো । আমার নিকটে সত্য কথাই সর্বোত্তম কথা । আমার সাফ সাফ কথা এটাই__ তোমরা যে কোনো একটি ফিরিয়ে নাও__ পরিবার পরিজন অথবা সম্পদ । হাওয়াজেনরা বললো, আমরা চাই আমাদের পরিবার পরিজনকে। এ কথা শোনার পর রসুল স. দণ্ডায়মান হলেন । বর্ণনা করলেন আল্লাহতায়ালার পবিত্রতা ও প্রশংসা । তারপর বক্তব্য প্রদান করলেন এভাবে__ আম্মা বা"দ ___ হুনায়েনের মুজাহিদ বৃন্দ ! হাওয়াজেনরা তওবা করেছে । তারা এখন তোমাদের ভ্রাতা । সুতরাং তাদের নিবেদন যারা গ্রাহ্য করবে তাদেরকেই সর্বপ্রথম দেয়া হবে গণিমত। মুজাহিদগণ বললেন, আমরা আনন্দিত চিত্তে তাদের প্রস্তাব গ্রহণ করলাম । রসুল স. বললেন এভাবে সমস্বরে বলে উঠলে আমি বুঝতে পারবো না যে, তোমাদের মধ্যে কে এই সিদ্ধান্তে প্রসন্ন এবং কে প্রসন্ন নয়। সুতরাং তোমরা আপনাপন স্থানে ফিরে যাও। তোমাদের নেতাদের সঙ্গে আমাকে কথা বলতে দাও । সকলে প্রস্থান করলে রসুল স. গোত্রীয় নেতাদেরকে তাদের নিজ নিজ গোত্রের সকলের নিকট থেকে এ ব্যাপারে মতামত জেনে আসতে বললেন। নেতৃবৃন্দ তাদের লোকজনের মতামত জেনে এসে বললেন, হে আল্লাহ্র রসুল! সকলেই বন্দীদেরকে তাদের স্বজনদের নিকটে ফিরিয়ে দেয়ার ব্যাপারে একমত । তোফায়েল বলেছেন, আমি দেখলাম জিয়িররানায় গোশত বণ্টন করছেন রসুল স. (সম্ভবতঃ যুদ্ধলন্ধ সম্পদ হিসেবে ভেড়া, বকরী ইত্যাদি বণ্টনের কথা বলা হয়েছে তাফসীরে মাযহারী/২ ৭৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ২৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।