হাজামের বক্তব্যের অনুরূপ কোনো কোনো আলেম বলে থাকেন, আলোচ্য আয়াতের মাধ্যমে নিষিদ্ধ মাসের বিবরণ সম্বলিত আয়াতটি রহিত করে দেয়া হয়েছে। কিন্তু কথাটি ঠিক নয়। কারণ এখানে জিলকৃদ মাস সম্পর্কে কোনো আলোচনাই নেই। সুতরাং বুঝতে হবে, তায়েফের অবরোধ উঠিয়ে নেয়া হয়েছিলো জিলকৃদ মাস আসার সঙ্গে সঙ্গে। তায়েফ থেকে রওয়ানা হয়ে রসুল স. পৌছেছিলেন জিয়িররানায়। সেখান থেকে বেধেছিলেন ওমরাহ্র ইহ্রাম । সুরা তওবা ঃ আয়াত ২৭ »::606%4 ৫5৯ 25521 ৫ ০ 9৮224০৮5১৬8 ৬৫, ৯2 টিভি ক্ষমাশীল, পরম দয়ালু। ইউনুছ বিন বকরের মাধ্যমে ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে হজরত ইবনে ওমর বলেছেন, আমি হুনায়েন যুদ্ধে রসুল স. এর সঙ্গে ছিলাম । হাওয়াজেনদের পরিবার পরিজন ও পশুপাল আমাদের অধিকারে এলে তারা খুবই বিপদে পড়ে গেলো । তায়েফের অবরোধ উঠিয়ে নিয়ে রসুল স. যখন জিয়িররানা নামক স্থানে উপনীত হলেন, তখন তার সঙ্গে এসে সাক্ষাত করলো হাওয়াজেনদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ছিলো চৌদ্দ সদস্য বিশিষ্ট । রসুল স. এর দুধ সম্পকীয় পিতৃব্য বুয়াইরকানও ছিলেন ওই দলে। জুহায়ের বিন সরোদ ছিলেন ওই দলের নেতা । পরে তারা সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন । বুয়াইরকান বললেন, আমরা সকলে একই গোষ্ঠির লোক! আপনি জানেন এখন আমরা বিপদগ্রস্ত । আমাদের প্রতি দয়া করুন, আল্লাহ্ আপনাদেরকে দয়া করবেন। জুহায়ের বললেন, হে আল্লাহ্র রসুল! বন্দী রমণীদের মধ্যে আপনার ফুফু ও খালারাও রয়েছেন। তাদের মধ্যে তিনজনতো খুবই সুন্দরী । তারা শিশুকালে আপনাকে কোলে নিয়েছে। পানাহার করিয়েছে । আরো অনেক খেদমত করেছে আপনার । ইরাক ও সিরিয়ার সম্রাটের মাধ্যমে যদি আমরা এ রকম মুসিবতে পড়তাম, তবে আমরা আশা করতে পারতাম যে, আমাদের প্রতি করুণা করা হবে। হে আল্লাহ্র রসুল! আপনি তো তাদের চেয়ে অনেক মহান ও করুণাপরায়ণ। এরপর তিনি রসুল স. কে কিছু কবিতা পাঠ করে শোনালেন। সালেহীর বর্ণনায় এসেছে, হজরত জুহায়ের বিন সরোদ জাসামী বলেছেন, রসুল স. হুনায়েনে আমাদের সবকিছু অধিকার করলেন। তারপর সকল যুদ্ধলকধ সম্পদ বন্টন করতে শুরু করলেন তার সৈন্যদের মধ্যে । আমি তার নিকট তহসীরে মামহারী/২*৮ |||. 2|1100119,00।
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।