Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

করেন তবে এক সময় সে ধরা পড়বেই। যদি আপনি স্বস্থানে প্রত্যাবর্তন করেন, তবুও সে আপনাকে আক্রমণ করতে সমর্থ হবে না। হজরত ওমর এবং হজরত ইবনে ওমর বর্ণনা করেছেন, দুর্গ অবরোধ করে কোনো লাভ হচ্ছে না দেখে রসুল স. বললেন, ইন্শাআল্লাহ্‌! আগামীকাল আমরা ফিরে যাবো । জাহাবীগণের কেউ এই সিদ্ধান্তটি পছন্দ করতে পারলেন না। তারা বললেন, হে আল্লাহ্‌র রসুল! আপনি এখন চলে গেলে আমরা বিজয় লাভ করবো কী ভাবে? তিনি স. বললেন, ঠিক আছে। আমরা চলে যাবো আর একদিন পর। এক দিন সময় হাতে পেয়ে সাহাবীগণ ভাবলেন, এই একদিনের মধ্যেই একটি ফয়সালা করে ফেলতে হবে। তাই পরদিন সকালেই তার! শুরু করলেন প্রচণ্ড যুদ্ধ । অনেকে জখম হলেন, কিন্ত দুর্গ বিজিত হলো না। রসুল স. বললেন, ইনশাআল্লাহ্‌! আগামীকাল প্রাতে আমরা এখান থেকে প্রত্যাবর্তন করবো । সিদ্ধান্তটি সকলেই পছন্দ করলেন । এই অবস্থা দেখে মৃদু হাসলেন রসুল স.। সালেহী উল্লেখ করেছেন, তায়েফ অবরোধের সময় শহীদ হয়েছিলেন বারোজন মুসলমান । হজরত ওরওয়া বর্ণনা করেছেন, রসুল স. ঘোষণা করলেন, আগামীকাল তোমরা তোমাদের উটগুলোকে চারণভূমির দিকে ছেড়ে দিয়ো না। কাল সকালে প্রত্যাবর্তন করবো আমরা । সিদ্ধান্ত অনুসারে পরদিন সকালে রসুল স. তার বাহিনী নিয়ে ফিরে চললেন মক্কায় । প্রার্থনা জানালেন, হে আমার আল্লাহ্‌! সাকিফ গোত্রকে হেদায়েত দান করো । যুদ্ধের কঠিন শ্রম থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও (তারা যেনো আমাদেরকে আক্রমণ না করে, আমরাও যেনো তাদের প্রতি সেনাভিযান না চালাই)। হজরত জাবের থেকে তিরমিজি কর্তৃক বর্ণিত এবং উত্তম আখ্যায়িত এক বর্ণনায় এসেছে__ সাহাবীগণ তখন বললেন, হে আল্লাহ্‌র রসুল! সাক্ফিদের তীরন্দাজ বাহিনী অত্যন্ত পারদশী । আপনি তাদের জন্য বদৃদোয়া করুন। তিনি স. দোয়া করলেন, হে আল্লাহ্‌ ! সাক্ফি গোত্রকে হেদায়েত করো। তাদেরকে ইমানের পথে নিয়ে এসো । ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, তায়েফ অবরোধের সময়সীমা ছিলো তিরিশ রাত্রি অথবা তিরিশ রাত্রির কাছাকাছি । অপর বর্ণনায় এসেছে___ বিশ রাত্রির চেয়ে কিছু বেশী । কেউ কেউ বলেছেন, বিশ দিন। কারো কারো মতে দশ দিনের কিছু বেশী। ইবনে হাজাম বলেছেন, এই অভিমতটিই সঠিক । হজরত আনাস থেকে ইমাম আহমদ ও মুসলিম বর্ণনা করেছেন, মুসলিম বাহিনী তায়েফ অবরোধ করে রেখেছিলেন চণ্লিশ দিন। হেদায়া প্রণেতা বলেছেন, বর্ণনাটি গরীব (দুর্লভ) বাগবী লিখেছেন, অবরোধ জারী ছিলো শাওয়াল মাসের অবশিষ্ট দিনগুলোতে । জিলকৃদ মাস এসে পড়তেই অবরোধ উঠিয়ে নেয়া হয়েছিলো । কারণ যে চার মাস যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, জিলকৃদ তার অন্তর্তুক্ত। আমি বলি, এই বক্তব্যটি ইবনে ॥|||.81100|18.00থ] অক্ষরে মাযহারী/২৭৭

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।