বৎসর অপেক্ষা করো। এক বৎসর পর আমরা দুর্গ থেকে বের হয়ে তলোয়ারের মাধ্যমে মৃত্যু পর্যন্ত তোমাদের সঙ্গে যুদ্ধ করবো। মুসলিম বাহিনী তীর ছুঁড়তে লাগলো । প্রত্যুত্তরে তারাও শুরু করলো তীর বর্ষণ । কিন্ত কেউ বাইরে এলো না। তাদের তীরে আহত হলেন অনেক মুসলিম যোদ্ধা । কেউ কেউ শহীদও হলেন। ইবনে ইসহাক ও মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে__ হুনায়েন যুদ্ধে অংশগ্রহণকারী প্রবীনেরা বলেছেন, রসুল স. তখন ঘোষণা করলেন, যে ক্রীতদাস দুর্গ থেকে বের হয়ে আসবে তাকে স্বাধীন করে দেয়া হবে। তার আহ্বানে সাড়া দিয়ে দুর্গ থেকে বের হয়ে এলো দশের অধিক ক্রীতদাস। রসুল স. তাদেরকে স্বাধীন করে দিলেন। মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় আরো এসেছে ___ রসুল স. সাহাবীগণের সঙ্গে পরামর্শ বিনিময় করলেন। হজরত সালমান ফারসী বললেন, পাথর নিক্ষেপক কামান প্রস্তুত করা হোক। তাই করা হলো । ওই কামানের মাধ্যমে তাদের প্রতি নিক্ষেপ করা হলো পাথর । কিন্তু এতে করেও তাদেরকে কাবু করা গেলো না। তখন রসুল স. ঘোষণা করে দিলেন দুর্গ থেকে বের হয়ে না এলে তোমাদের খেজুর ও আঙ্গুর বাগানের সবগুলো গাছ কেটে ফেলা হবে। সাহাবীগণকে নির্দেশ দিলেন, তোমরা প্রত্যেকে পীাচটি করে খেজুরের গাছ এবং পীচটি করে ফলত্ত আন্গুরের গাছ কেটে দাও। তীরা নির্দেশ পালন করতে শুরু করলেন। বনী সাকৃফেরা চিৎকার করে বললো, তোমরা আমাদের বাগান নষ্ট করছো কেনো? তোমরা যদি বিজয়ী হও তবেতো এগুলোর মালিক হবে তোমরাই । আল্লাহ্র ওয়াস্তে এবং আত্মীয়তার সম্মানে তোমরা ওগুলো ধ্বংস করা থেকে বিরত থাকো । রসুল স. বললেন, ঠিক আছে, তাই করা হবে। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে __ অবরোধ চলা কালে একদিন রসুল স. হজরত আবু বকরকে ডেকে বললেন, স্বপ্নে দেখলাম মাখন ভর্তি একটি বড় পেয়ালা আমার সামনে হাদিয়া হিসেবে উপস্থিত করা হয়েছে। হঠাৎ দেখলাম একটি মোরগ এসে পেয়ালাটি উল্টে ফেলে দিলো । হজরত আবু বকর বললেন, আমার মনে হয় আপনি যা কামনা করছেন তা পাবেন না (দুর্গ জয় করা যাবে না)। রসুল স. বললেন, আমারও তাই মনে হয়। কিন্ত প্রথমে আমি এ কথা বুঝতে পারিনি । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন__ তায়েফ অবরোধের পনেরো দিন অতিবাহিত হলো। রসুল স. নওফেল বিন মুয়াবিয়া দায়েলীকে ডেকে বললেন, আমাদের এ অবরোধ সম্পর্কে তোমাদের মতামত কী? হজরত নওফেল বললেন, হে আল্লাহ্র রসুল! খেঁকশিয়াল গর্তে ঢুকে পড়েছে। আপনি যদি এখানে অবস্থান জকষগীরে সামহারী/২*৬ |||, 8|1100]18,007
— পৃষ্ঠা ২৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।