Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মহিলা ও শিশুরা । মালেক পালিয়ে আশ্রয় নিয়েছিলো তায়েফ দুর্গে । অধিনায়ক হজরত আবু আমের ওই দুর্গ অবরোধ করেন। অবরুদ্ধ মুশরিকেরা উপায়ন্তর না দেখে যুদ্ধ শুরু করে । কিন্তু অবশেষে বরণ করে পরাজয় । অধিনায়ক হজরত আবু আমেরও শহীদ হন ওই যুদ্ধে। হুনায়েন যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী হতে দেখে মক্কার বহুসংখ্যক লোক মুসলমান হয়ে যায়। তাদের মনে দৃঢ় প্রতীতি জন্মে যে, ইসলামই আল্লাহ্‌র সাহায্যপ্রাপ্ত ধর্ম। রসুল স. যুদ্বলব্ধ সকল সম্পদ একত্রিত করতে বলেন জিয়িররানা নামক স্থানে । তায়েফ বিজয়ের পর রসুল স. স্বয়ং উপস্থিত হন জিয়িররানায়। ইবনে সা*দ এবং উমুন রচয়িতা লিখেছেন, যুদ্ধলন্ধ সম্পদের মধ্যে ছিলো ছয় হাজার বন্দী, চব্বিশ হাজার উট, চল্লিশ হাজারেরও বেশী ভেড়া ও বকরী এবং চার হাজার আউকিয়া চাদি। হজরত সাঈদ ইবনে মুসাইয্যেব থেকে আবদুর রাজ্জাক বর্ণনা করেছেন, হুনায়েন যুদ্ধে বন্দী হয়েছিলো ছয় হাজার যুবতী ও বয়স্কা মহিলা । আবু সুফিয়ান হরবকে নিযুক্ত করা হয়েছিলো ওই সকল গণিমতের প্রহরী । বালাধুরী বলেছেন, প্রহরী নিযুক্ত করা হয়েছিলো হজরত বুদাইল বিন ওরাকা খাজায়ীকে। ইবনে ইসহাক লিখেছেন, হজরত মাসউদ ইবনে ওমর গিফারীকে । আরবের সকল দুর্গের চেয়ে তায়েফের দুর্গই ছিলো সর্বাপেক্ষা উচ্চ। ওই দুর্গের শিখর দৃষ্টিগোচর হতো বহু দুর থেকে । ওই দুর্গেই আশ্রয় গ্রহণ করলো সাক্ফি গোত্রের লোকেরা । মুসলিম বাহিনী দুর্ণ অবরোধ করলো । রসুল স. স্বয়ং উপস্থিত হলেন সেখানে । অবরুদ্ধ বনী সাকৃফেরা দুর্গের উপর বসিয়ে রাখলো একশত তীরন্দাজ । আগুনের গোলা নিক্ষেপের আয়োজনও তারা করলো । ফলে মুসলমানেরা দুর্গের কাছে ঘেষতে পারলেন না। দুর্গের দিকে অগ্রসর হলেই শুরু হতো তীর নিক্ষেপ ও আগুনের গোলা বর্ষণ। মনে হতো তারা যেনো একটি সংঘবদ্ধ পঙ্গপালের দল । তাদের তীর বর্ষণে আহত হলেন অনেকে । বারোজন পান করলেন শাহাদাতের পেয়ালা । রসুল স. অবস্থান গ্রহণ করলেন ওই স্থানে, যেখানে সাক্ফি গোত্রের লোকেরা পরবর্তী সময়ে মুসলমান হয়ে মসজিদ বানিয়েছিলো ৷ দুর্গ মধ্যে অবস্থান গ্রহণকারী আমর ইবনে উমাইয়া সাববাফীও পরবর্তী সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি তার দলকে নির্দেশ দিলেন মুসলমানেরা মন্প যুদ্ধে আহ্বান করলে তোমরা সাড়া দিয়োনা। যতোদিন ইচ্ছা পড়ে থাকতে দাও তাদেরকে । হজরত খালেদ বিন ওলিদ সম্মুখ সমরের জন্য আহ্বান জানালেন। কিন্ত্র তারা কেউ উকি দিয়েও দেখলো না। তিনি পুনরায় আহ্বান জানালেন। তবুও তারা নিরুত্তর রইলো । অনেকক্ষণ পরে আবদ অথবা না। এক বৎসরের পানাহারের ব্যবস্থা আমাদের রয়েছে। সুতরাং তোমরা এক |||/.8]100]1 8,001 তক্গীরে মযহারী/২৭৫

— পৃষ্ঠা ২৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।