Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত মোহাম্মদ বিন আবদুল্লাহ্‌ বিন আ"সা থেকে মোহাম্মদ বিন ওমর বর্ণনা করেছেন, ওই সংকটময় মুহূর্তে হজরত সাদ বিন উবাদা চিৎকার করে আহ্বান জানালেন খাজরাজ গোত্রকে । আর আউস গোব্রকে উচ্চকণ্ঠে ডাক দিলেন হজরত উসায়েদ বিন হুদাইর। তাদের আহ্বান শোনার সঙ্গে সঙ্গে খাজরাজ ও আউস গোত্রের লোকেরা ছুটে এলো যুদ্ধের ময়দানে__ যে ভাবে মৌমাছিরা ছুটে আসে রাণী মৌমাছির নির্দেশে । যুদ্ধের ইতিহাস রচয়িতাগণ লিখেছেন, এরপর মুসলমানেরা ঝাঁপিয়ে পড়েন মুশরিকদের উপর । শক্রনিধন করতে করতে তারা পৌছে যান তাদের মহিলা ও শিশুদের নিকটে । রসুল স. নির্দেশ করেন, তোমরা মহিলাদের নিকটে গেলে কেনো? মহিলা ও শিশু হত্যা নিষিদ্ধ। হজরত উসায়েদ বিন হুদাইর বললেন, হে আল্লাহ্‌র রসুল! তারা তো মুশরিকদের সন্তান। রসুল স. বললেন, প্রতিটি শিশু ইসলামের স্বভাব নিয়েই জন্মথহণ করে। পরে তাদের পিতামাতারা তাদেরকে ইহুদী অথবা খৃষ্টান বানায়। মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় রয়েছে, সকিফ গোত্রের এক বৃদ্ধ বর্ণনা করেছেন, আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তিষ্ঠাতে না পেরে পলায়ন করলাম। মনে হচ্ছিলো যেনো রসুল স. আমাদের পশ্চাদ্ধাবন করে চলেছেন। শেষে তায়েফের একটি দৃর্গে আমরা বলপূর্বক ঢুকে হাফ ছেড়ে বাচলাম। মোহাম্মদ বিন ওমর বলেছেন, এভাবে আল্লাহতায়ালা তার দুশমনদেরকে পরাস্ত করেছিলেন। মুসলিম বাহিনী তাদের অনেককে হত্যা করেছিলেন এবং বন্দী করেছিলেন তাদের নারী ও শিশুদেরকে । হাওয়াজেনদের অধিনায়ক মালেক বিন আউফও পালিয়ে গিয়ে.আশ্রয় নিয়েছিলো তায়েফের দুর্গে। ইবনে ইসহাক, মোহাম্মদ বিন ওমর প্রমুখের বর্ণনায় এসেছে, মালেক বিন আউফ এবং হাওয়াজেন গোত্রের কিছু লোক আশ্রয় নিয়েছিলো তায়েফে। আর কিছু লোক আওতাস এলাকার এক স্থানে বানিয়ে নিয়েছিলো তাদের সেনানিবাস। কেউ কেউ আবার চলে গিয়েছিলো নাখলার দিকে । এভাবে যারা পালিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলো, তাদের পশ্চাদ্ধাবন করা হয়নি । আর হাওয়া- বিন রাফি সালামী | বাগবী লিখেছেন, আওতাস এলাকায় যারা পরিবার পরিজন ও পশুপাল নিয়ে সেনানিবাস গড়ে তুলেছিলো, তাদের বিরুদ্ধে রসুল স. একটি বাহিনী প্রেরণ করলেন। ওই বাহিনীর অধিনায়ক নিযুক্ত করলেন হজরত আবু আমেরকে । তিনি মুশরিকদের সেনানিবাস আক্রমণ করেন। যুদ্ধে নিহত হয় দুরাইদ বিনিস্‌ সামাহ সহ আরো অনেকে। সম্পূর্ণরূপে পরাজয় বরণ করে দুশমনেরা । বন্দী হয় তাদের তকসীরে মনহারা*৪ ||| 81110018001

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।