Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

লোক। আমি বললাম, হে আল্লাহ্‌র রসুল! আমি দেখতে পাচ্ছি কিছু অপরিচিত ঘোড় সওয়ারকে। ঘোড়াগুলো চিত্রিত। রসুল স. বললেন, শায়বা এ রকম দৃশ্যতো দেখতে পারে কেবল বিধর্মীরা। এরপর তিনি স. আমার বুকে হাত রেখে বললেন, হে আমার আল্লাহ্‌! শায়বাকে হেদায়েত করো । তিনি এ রকম করলেন তিন বার। আমার মনে হলো, এখন রসুল স. অপেক্ষা অন্য কেউই আমার নিকট অধিকতর প্রিয় নয়। এরপর ঘোর যুদ্ধ শুরু হলো। আমাদের কেউ কেউ শহীদ হলেন । রসুল স. অগ্নসর হলেন সামনের দিকে । হজরত ওমর ও হজরত আব্বাস ধরে ছিলেন তীর অশ্বের লাগাম । রসুল স. এর নির্দেশে হজরত আব্বাস উচ্চস্বরে ঘোষণা করলেন, হে মুহাজিরবৃন্দ! হে আনসার! হে সুরা বাকারাওয়ালারা! তোমরা কোথায়ঃ রসুল স. স্বয়ং ঘোষণা করলেন, আমি সত্য নবী। এ কথা মিথ্যা নয়। আমি আবদুল মুত্তালিবের সন্তান। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ছুটে এলেন পশ্চাদ- পসরণকারীরা । যুদ্ধ শুরু করলো বীর বিক্রমে। রসুলুল্লাহ্‌ স. বললেন, এবার চুল্লি উত্তপ্ত হয়েছে (যুদ্ধ চরম আকার ধারণ করেছে)। মোহাম্মদ বিন ওমর কর্তৃক বর্ণিত হয়েছে হজরত মালেক বিন আওম বিন হামমান বর্ণনা করেছেন, হুনায়েনে বিরুদ্ধ পক্ষ অবলম্বনকারী আমাদের গোত্রের কতিপয় ব্যক্তি আমাকে বলেছে, ওই দিন রসুল স. কর্তৃক নিক্ষিপ্ত পাথরকণার আঘাত থেকে আমাদের কোনো লোকই রক্ষা পায়নি। পাথরকণাগুলো পড়েছিলো আমাদের চোখে । আর আমাদের বুকের ভিতরেও অনুভূত হচ্ছিলো অবিরল পাথর পড়ার শব্দ। আওয়াজ উথিত হচ্ছিলো থালার উপরে অঝোর ধারায় প্রস্তর খণ্ড বর্ষণের মতো। আমরা আরো দেখলাম আসমান ও জমিনের মাঝখানে চিত্রিত ঘোড়ার উপরে বসে রয়েছে শাদা বর্ণের অনেক লোক । মাথায় ছিলো তাদের লাল পাগড়ী। তাদের চোখের পাতা ঝুলে পড়েছে নিচের দিকে তাদের হস্তধৃত তলোয়ারও ছিলো বিচিত্র ধরনের। তাদের দিকে সরাসরি আমরা তাকাতেও পারছিলাম না। ইবনে আবী হাতেম ও সুদ্দী বলেছেন, ফেরেশতাদের ওই তলোয়ারগুলোর আঘাতেই সেদিন অনেক কাফেরকে হত্যা করা হয়েছিলো। নির্ভরযোগ্য সূত্রে বাধ্যার কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আনাস বলেছেন, রসুল স. তখন নির্দেশ প্রদান করেছিলেন, ওদেরকে দ্বিখগ্তিত করো । নির্দেশ প্রদানের সময় তিনি স. ইশারা করেছিলেন তার কণ্ঠনালীর দিকে । বায়হাকীর বর্ণনায় এসেছে, হজরত আবদুল্লাহ্‌ বিন হারেস বলেছেন, বদরের মতো হুনায়েনেও নিহত হয়েছিলো অনেক লোক। তাদের বেশীর ভাগই ছিলো তায়েফবাসী ৷ আর মুসলমানদের মধ্যে শহীদ হয়েছিলেন উম্মে আইমানের কন্যা, হজরত আইমান, হজরত সুরাকা বিন হারেস, হজরত ইয়াতিম বিন ছা'লাবা, হজরত ইয়াজিদ বিন জামআ এবং হজরত আবু আমের আশয়ারী । ১৮ । | ২৭৩ || 91]100|] 9,001 অক্সীরে সমহারী

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।