Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে আবী হাতেমের বর্ণনায় এসেছে সুদ্দীর “কবির' গ্রন্থে রয়েছে, ওগুলো ছিলো যোদ্ধা ফেরেশতাদের আওয়াজ । হজরত সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, আল্লাহ্‌পাক হুনায়েনে রসুল স. এর সাহায্যার্থে প্রেরণ করেছিলেন পাচ হাজার নিদর্শনবিশিষ্ট ফেরেশতা । হজরত যোবায়ের ইবনে মুতয়েম থেকে ইবনে ইসহাক, ইবনে মুনজির, ইবনে মারদুবিয়া, আবু নাঈম ও বায়হাকী বর্ণনা করেছেন, হুনায়েনে যুদ্ধ চলাকালে আমি দেখতে পেলাম, আসমান থেকে নেমে আসছে একটি কালো চাদর। চাদরটি পতিত হলো যুদ্ধের ময়দানে । তারপর ওই চাদর থেকে বের হতে শুরু করলো অসংখ্য কৃষ্ণবর্ণের পিপীলিকা । সমস্ত উপত্যকা ভরে গেলো পিপীলিকায়। আমার তো মনে হলো ওগুলো ফেরেশতা ভিন্ন অন্য কিছু নয়। একটু পরেই দেখলাম শক্ররা সম্পূর্ণরূপে পরাস্ত হলো। ইয়াহইয়া বিন আবদুল্লাহ্‌ কর্তৃক বর্ণিত হয়েছে, মোহাম্মদ বিন ওমর বলেছেন, আমার নিকট প্রবীণ আনসার সাহাবীগণ বর্ণনা করেছেন, আমরা ওই দিন আসমান থেকে কালো চাদর পতিত হতে দেখেছি । ওই চাদর থেকে অসংখ্য পিঁপড়া বের হলো । পিঁপড়ায় পিঁপড়ায় ভরে গেলো পুরো এলাকা । আমাদের কাপড়েও পিঁপড়া উঠেছে মনে করে আমরা আমাদের কাপড়ও ঝাড়া দিয়েছিলাম । কিছুক্ষণ পরেই অর্জিত হলো বিজয় । স্বসূত্রে মুসাদ্দাদের বর্ণনায় এবং বায়হাকী ও ইবনে আসাকেরের বর্ণনায় এসেছে, উম্মে বারছানের মুক্ত করা ক্রীতদাস আবদুর রহমান বর্ণনা করেছেন, আমাকে হুনায়েন যুদ্ধে মুশরিক বাহিনীর পক্ষের এক যোদ্ধা বলেছে, হুনায়েনে মুসলমানেরা আমাদের সামনে ছাগল দোহনের সময় পরিমাণও তিষ্ঠাতে পারেনি । আমাদের প্রচণ্ড আক্রমণে তারা পিছু হঠতে শুরু করলো । আমরাও তাদের পশ্চাদ্ধাবন করলাম । হঠাৎ সামনে দেখলাম খচ্চরের পিঠের উপরে উপবিষ্ট এক সৌম্যকান্তি পুরুষ আমাদের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত । দেখলাম, তিনি অন্য কেউ নন, রসুল স. স্বয়ং। অন্য বর্ণনায় এসেছে, তখন রসুল স. ও আমাদের মধ্যস্থলে উপস্থিত ছিলো কিছু শাদা শাদা লোক। তারা আমাদেরকে বলতে লাগলো, তোমাদের চেহারা বিকৃত হয়েছে। ফিরে যাও । ফিরে যাও। আমরা ভয় পেলাম । ফিরে এলাম পিছনের দিকে। ইবনে মারদুবিয়া, বায়হাকী ও ইবনে আসাকেরের বর্ণনায় এসেছে, হজরত শায়বা ইবনে ওসমান বলেছেন, আমি রসুল স. এর সঙ্গে হুনায়েন যুদ্ধে গিয়ে- ছিলাম । আমি তখনও ইসলাম গ্রহণ করিনি । তবু মুসলমানদের পক্ষ নিয়েছিলাম একারণে যে, কুরায়েশদের উপর হাওয়াজেনদের বিজয় ছিলো আমার নিকট অকল্পনীয় । যুদ্ধের ময়দানে আমি ছিলাম রসুল স. এর কাছাকাছি । হঠাৎ আমি দেখলাম, সুচিত্রিত অশ্বের উপরে আরোহণ করে উপস্থিত হলো কিছু অপরিচিত তাকলীরে মাযহারী/২৭২ এ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।