Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আপনার লোকেরা কোথায়? তারপর উচ্চকপ্ঠে ঘোষণা করলেন, হে আনসার সম্প্রদায়! হে বাবুল বৃক্ষের নিচে অঙ্গীকারাবদ্ধ লোকেরা! হে সুরা বাকারার অধিকারীরা! ফিরে এসো। হজরত আব্বাসের কণ্ঠ ছিলো অত্যন্ত উচ্চ । তিনি রসুল স. এর এই ঘোষণাটি উচ্চকণ্ঠে বার বার উচ্চারণ করতে শুরু করলেন । তিনি বলেছেন, আল্লাহ্র শপথ! এই ঘোষণাটি প্রচারের সঙ্গে সঙ্গে পলাতক সৈন্যরা অল্পক্ষণের মধ্যে ফিরে এলেন___ যেমন মায়ের ডাকে শিশুরা ফিরে আসে মায়ের কাছে। বায়হাকী ও বাগবীর বর্ণনায় এসেছে, হজরত ওসমান বিন আবী শায়বা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. তখন হজরত আব্বাসকে বলেছিলেন, হে আমার পিতৃব্য! হুদায়বিয়ার বৃক্ষের নিচে যারা বায়াত গ্রহণ করেছে এবং যে সকল মদীনাবাসী জানালাম | সঙ্গে সঙ্গে ছুটে এলো সকল আনসার_-__ যেমন উষ্শাবক ফিরে আসে তার মাতৃক্রোড়ে। সকলেই সমস্বরে উচ্চারণ করলো, লাব্বায়েক, লাব্বায়েক (আমরা হাজির, আমরা হাজির) । রসুল স. তার বাহন থেকে অবতরণ করলেন। তার নিরাপত্তা বিধানের জন্য উত্তোলিত হলো অসংখ্য বর্শা। আনসারদের উত্তোলিত সেই বর্শা সমূহ ছিলো কাফেরদের বর্শাগুলোর চেয়ে আরো ভয়ংকর । নির্ভরযোগ্য সৃত্রে আবু ইয়ালী এবং তিবরানী কর্তৃক বর্ণিত হয়েছে, হজরত আনাস বলেছেন, রসুল স. সেদিন এক মুঠো ধুসর পাথরকণা হাতে নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন, কাবার প্রভুর কসম! এই যুদ্ধে আমাদের বিজয় অনিবার্ধ । ওই দিন হজরত আলীর যুদ্ধও ছিলো অত্যন্ত বীরতৃব্যজক। হজরত আবু আবদুর রহমান ইয়াজিদ ফেহরী থেকে ইবনে সা'দ, ইবনে আবী শোয়াইবা, আহমদ, আবু দাউদ, বাগবী প্রমুখ কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে, শত্রুর অতর্কিত আক্রমণে দিশাহারা হয়ে তখন মুসলমানেরা পালাতে শুরু করলো । রসুল স. পলায়নপর সৈন্যদের উদ্দেশ্যে উচ্চকন্ঠে ঘোষণা করলেন, হে লোক সকল! আমি আল্লাহ্‌র বান্দা ও রসুল। এরপর তিনি অবতরণ করলেন তার বাহন থেকে । মিশে গেলেন উপস্থিত সৈন্যদের মধ্যে । তারপর এক মুঠো মাটি নিয়ে ছুঁড়ে মারলেন শক্রদের দিকে । বললেন, তোমাদের চেহারা বিধ্বস্ত হোক। ইয়ালী বিন আতার বর্ণনায় এসেছে, হুনায়েনে যারা শত্রুপক্ষের হয়ে যুদ্ধ করেছিলো, তাদের সন্তানেরা বলেছেন, আমরা আমাদের পিতাদেরকে বলতে শুনেছি, আমাদের চোখ মুখ তখন মাটিতে ভরে গিয়েছিলো । আর আমরা তখন শুনতে পেলাম একটি ঝন ঝন্‌ আওয়াজ । মনে হচ্ছিলো যেনো কোনো থালায় পতিত হচ্ছে অসংখ্য লোহার টুকরা । এসকল কারণেই আমরা তখন পরাজিত হয়েছিলাম । তাফসীরে মাযহারী/২৭১ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।