সুরা তওবা ঃ আয়াত ২৬ ৮৮-৮৮ পঠিত [ির্লি শে পু 19৮০5415484) 45425554105 [তি পা রাবি 2৮৫৯ ০০ ০৪ [৮১2৮ রতি রি রি 2 অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রসূল ও বিশ্বাসীদিগের উপর দয়া বর্ষণ করেন যাহাতে উহাদিগের চিত্ত প্রশান্ত হয় এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই এবং তিনি সত্যপ্রত্যাখ্যান- কারীদিগকে শাস্তি প্রদান করেন । ইহাই সত্য প্রত্যাখ্যানকারীদের কর্মফল । এখানে “সাকিনা' অর্থ আল্লাহতায়ালার দয়া। আয়াতের মর্মার্থ হচ্ছে-_ মুসলিম বাহিনীর পৃষ্ঠপ্রদর্শন ও পলায়নের পর রসুল স. এর সম্মানে ও কারণে আল্লাহ্পাক দয়া বর্ষণ করেছিলেন___ তার রসুলের উপর এবং রসুলের অনুসারী বিশ্বাসীদের উপর। সে কারণেই পলাতক সৈন্যরা পুনরায় সমবেত হতে পেরেছিলো এবং রচনা করতে পেরেছিলো পুনরাক্রমণ । ততসহ আল্লাহপাক আরো প্রেরণ করেছিলেন একটি অদৃশ্য সাহায্যকারীর দল। এভাবে দৃশ্যমান ও অদৃশ্য সেনাবাহিনী এনেছিলো কাংখিত বিজয় । বিধর্মীরা হয়েছিলো পরাস্ত ৷ এভাবেই আল্লাহ্তায়ালা বিধর্মীদেরকে শাস্তি দান করে থাকেন। এরকম মর্মীস্তিক পরিণতিই তাদের ললাট লিখন । কেউ কেউ বলেছেন, এখানে ওই সকল সাহাবীর প্রতি দয়া বর্ষণের কথা বলা হয়েছে যারা যুদ্ধক্ষেত্র থেকে পালাননি। আশি কদম পিছনে এসে তারা যুদ্ধের নতুন অবস্থান গ্রহণ করেছিলেন মাত্র । তারা ছিলেন মুহাজির ও আনসার সাহাবী । তাদের সংখ্যা ছিলো আশিজন। বায়হাকী, তিবরানী, হাকেম ও আবু নাঈমের বর্ণনায় এসেছে, হজরত ইবনে মাসউদের বর্ণনাসূত্রে হজরত আবদুল্লাহ্ বলেন, হুনায়েন যুদ্ধে আমি ছিলাম রসুল স. এর সঙ্গে। সকলে পালিয়ে গেলেও আমরা আশিজন মুহাজির ও আনসার যুদ্ধের ময়দান পরিত্যাগ করিনি। সম্ভবতঃ আশি কদম পিছিয়ে এসেছিলাম আমরা । কিন্তু পৃষ্টপ্রদর্শন করিনি । সাকিনা বর্ষিত হয়েছিলো ওই আশি জনের উপর । হজরত ইবনে ওকবা কর্তৃক বর্ণিত হয়েছে, রসুল স. তীর পবিত্র পদযুগল ঘোড়ার রেকাবে রেখে দীড়ালেন এবং পবিত্র দুই হাত উত্তোলন করে প্রার্থনা জানালেন, হে আমার প্রভুপ্রতিপালক! তুমি আমাকে বিজয়ের প্রতিশ্রুতি দান করেছো । এবার তোমার প্রতিশ্রুতি বাস্তবায়ন করো। হে আমার আল্লাহ্! আমাদেরকে বিজয় দান করো। এরপর হজরত আব্বাসকে বললেন, হে পিতৃব্য! তাফসীরে মাযহারী/২৭০ ॥1111.0|110011 9,001
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।