Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আব্বাস বললেন, বলো কি দেখেছো । আতেকা বললেন, বলবো । কিন্ত তোমাকে কথা দিতে হবে --_ এ কথা তুমি কাউকে জানাবে না। কারণ অন্যেরা জানলে আমাদের বিপদ হতে পারে । হজরত আব্বাস বললেন, ঠিক আছে । কাউকে বলবো না। আতেকা বললেন, আমি দেখলাম উষ্টারোহী এক আগন্তক এসে পর্বত উপত্যকায় দীড়ালো । তারপর চিৎকার করে বলতে শুরু করলো, ওরে বিশ্বাস- ঘাতকের দল! তিন দিনের মধ্যে তোরা তোদের মৃত্যুর স্থানে চলে আয় । লোকেরা তার নিকটে জড়ো হতে শুরু করলো । লোকটি সেখান থেকে গেলো মসজিদে । লোকেরাও চললো তার পিছু পিছু । এবার তার উটটি সোজা হয়ে দীড়ালো এবং তিনটি চিৎকার দিয়ে বললো, ওহে বিশ্বাসঘাতকেরা! মৃত্যু স্থানে চলে আয় তিন দিনের মধ্যে। এরপর লোকটি গেলো আবু কুবাইস পাহাড়ে । সেখান থেকে পুনরায় হুস্কার ছেড়ে বললো, হে বিশ্বাস হস্তারকেরা! তিন দিনের মধ্যে চলে আয় মৃত্যু স্থানে। এ কথা বলেই লোকটি পাহাড় থেকে গড়িয়ে দিলো একটি প্রকাণ্ড পাথর। প্রচ আওয়াজে খুব দ্রুত গড়াতে গড়াতে নিচে পড়েই টুকরো টুকরো হয়ে গেলো পাথরটি । ওই টুকরোগুলো নিক্ষিপ্ত হতে লাগলো মব্কার প্রতিটি গৃহে। স্বপ্রবৃত্তাত্ত শুনে আব্বাস বললেন, এটাতো উত্তম স্বগ্ন। ভয় পাবার মতো কোনো কিছু এতে নেই । তবে স্বপ্রটির কথা গোপন রাখাই সমীচীন । অন্যেরা শুনে ফেললে আমাদেরকে ভালো চোখে দেখবে না। আব্বাস কিন্ত কথাটিকে গোপন রাখতে পারলেন না। বলে দিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ওলিদ বিন উত্বা বিন রবীয়া বিন আব্দুস শামস্কে । শোনার আগে অবশ্য ওলিদকেও স্বপ্রটি গোপন রাখার প্রতিশ্রুতি দিতে হয়েছিলো । কিন্তু তার প্রতিশ্রুতিও রক্ষিত হলো না। তিনি তার পিতা উত্বাকে ঘটনাটি জানালেন। উত্বা আর রাখ ঢাক না করে যাকে পেলো তাকেই জানাতে লাগলো স্বপ্ন বৃত্ান্তটি । ঘরে ঘরে শুরু হয়ে গেলো দুংস্বগ্রটির আলোচনা । হজরত ইবনে আব্বাসের বর্ণনায় আরো এসেছে, হজরত আব্বাস বলেছেন, আমি কাবা গৃহে তাওয়াফ করছিলাম । কাবা চত্বরে তখন আবু জেহেল কয়েকজনের সঙ্গে দুঃস্বপ্রটির আলোচনা করছিলো । আমাকে দেখে সে বললো, হে আবুল ফজল! তাওয়াফ শেষ করে এখানে একটু এসো । আমি তাওয়াফ শেষ করে তার কাছে গেলাম । আবু জেহেল বললো, ওহে আবদুল মুস্তালিবের গোষ্ঠী! তোমাদের মধ্যে আবার একজন নবী হয়ে গেলো না কি? আমি বললাম, কার কথা বলছো? সে বললো, আতেকার কথা বলছি। সে নাকি আবার কী এক স্বপ্র দেখেছে । আমি বললাম, সেকি: আতেকা আবার স্বপ্ন টপ্ দেখবে কেনো? আবু জেহেল বললো, মোহাম্মমতো আগেই নবুয়ত দাবী করেছে। এবার তবে মহিলারাও নবী হতে শুরু করলো? ||. 2|100119.00] তক্সীদ নাহার?

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।