Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

আমরাও তখন আশি কদম পিছনে এসে অবস্থান গ্রহণ করি। কিন্তু আমরা ৃষ্টপ্রদর্শন করিনি । হজরত আনাস আরো বলেছেন, হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান এবং হজরত আলী সকলের শরীরে লেগেছিলো কমপক্ষে তলোয়ারের দশটি করে আঘাত । হজরত আবু আমর থেকে ইবনে মারদুবিয়া বর্ণনা করেছেন_ রসুল স. এর সঙ্গে তখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন প্রায় একশত জন___ আশিজন নয়, আবার পুরো একশত জনও নয়। মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে হজরত হারেসা বিন নোমান বলেছেন, মুসলিম সৈন্যদের পলায়নের পর রসুল স. আমাকে জিজ্ঞেস করলেন, হারেসা রণপ্রান্তরে এখন কতোজন? আমি ডানে বাঁয়ে দৃষ্টি বুলিয়ে নিয়ে বললাম, একশ' জনের মতো। এটা ছিলো আমার অনুমান। কিন্তু ওই সকল অকুতোভয় যোদ্ধার সংখ্যা তখন একশ'জনই ছিলো। এ কথা জেনেছি আমি পরে। একদিন মসজিদের দরজার নিকটে আমি শুনতে পেলাম রসুল স. ও হজরত জিবরাইলের একান্ত কথো- পকথন। হজরত জিবরাইল আমার সম্পর্কে বললেন, ভ্রাতঃ মোহাম্মদ! এই লোকটি কে? রসুল স. বললেন, হারেস বিন নোমান । হজরত জিবরাইল বললেন, হুনায়েন যুদ্ধে যারা পৃষ্ঠপ্রদর্শন করেনি সেই একশজন বীর শ্রেষ্ঠদের মধ্যে এই লোকটিও ছিলো। পরে রসুল স. আমাকে এ কথা জানালেন । আমি বললাম, ডা রিভার নদুখিনাজা বিরাম ডি । আল্লামা নববী বর্ণনা করেছেন, হুনায়েন যুদ্ধে যারা পৃষ্টপ্রদর্শন করেননি তাদের সংখ্যা ছিলো বারোজন। এ সম্পর্কে হজরত আব্বাস বিন আবদুল মুত্তালিবের একটি কবিতা রয়েছে । ওই কবিতায় উল্লেখ করা হয়েছে, ওই সময় রসুল স. এর সঙ্গী ছিলো দশজন । কবিতাটি এই __ “নাসার না রসুলাল্লাহি ফিল হারবি তিস্য়াতুন ওয়া ফার্রারা মান বাদ ফারুরা আন্হু ফাকাশাউ ওয়া আশিরুনা লাকাল হিমামা বি নাফসিহি লিমা মাস্সাহু ফিল্লাহি লা ইয়াতাওয়াজ্জায়া । অর্থঃ আমরা রসুল স. এর সাহায্যে দণ্ডায়মান ছিলাম তখন নয় জন। তাকে চর্ণবিচূর্ণ । আমাদের দশম ব্যক্তি আমাদেরকে নিয়েই মৃত্যুর মোকাবিলা করেছেন। আল্লাহ্‌র পথে তিনি কষ্ট পেয়েছেন। কিন্তু কাতর হননি । সালেহী বলেছেন, প্রকৃত কথা এই যে, তখন যুদ্ধ ক্ষেত্রে দণ্ডায়মান ছিলেন দশজনের অধিক। আর হঠাৎ ছত্রভঙ্গ হয়ে পড়লেও অতি দ্রনত যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছিলেন অনেকে । চারজন মহিলা সাহাবীও ছিলেন তাদের মধ্যে । তাদের সালিত এবং হজরত উম্মে হারেস। 2 মাযহারী/২৬৯ ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।