Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

কিছু লোক উৎফুল্ল হয়ে উঠলো । বলতে শুরু করলো, এখন আরববাসীরা তাদের পিতৃপুরুষের ধর্মে প্রত্যাবর্তন করতে পারবে । মোহাম্মদ নিহত হয়েছে এবং তার সঙ্গীসাথীরা হয়েছে পর্যুদস্ত । হজরত এতাব বললেন, যদি আল্লাহ্র রসুল শহীদ হয়ে থাকেন তো হয়েছেন, তার আল্লাহ্‌ তো চিরঞ্জীব । মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। আমরা সেই আল্লাহর বিধানকেই প্রতিষ্ঠিত করতে চাই। উৎফুল্ল লোকেরা এ কথ শুনে নিরাশ হয়ে গেলো । সাঝ বেলা সংবাদ পাওয়া গেলো, রসুল স. হাওয়াজেনদেরকে পরাজিত করেছেন। এ সংবাদ শুনে হজরত এতাব ও হজরত মুয়াজ আনন্দিত হলেন। আর ওই উৎফুল্চিত্ত লোকেরা হলো বিমর্ষ । উল্লেখ্য যে, ছত্রভঙ্গ হয়ে যাওয়া মুসলিম সেনাদেরকে পুনরায় একত্র করেছিলেন রসুল স. এবং প্রচণ্ড সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে পরাস্ত করেছিলেন হাওয়াজেন সম্প্রদায়কে ৷ এরপর বিজয়ীবেশে যাত্রা করেন তায়েফের দিকে । দ্রষ্টব্যঃ হজরত আনাসের বর্ণনায় এসেছে_- মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়া সত্ত্বেও রসুল স. একাকী দীড়িয়েছিলেন যুদ্ধের ময়দানে । কিন্তু মুসলিম ইবনে ইসহাক ও আবদুর রাজ্জাকের বর্ণনায় এসেছে__ হজরত আব্বাস বলেছেন, হুনায়েন যুদ্ধের সময় রসুল স. এর সঙ্গে ছিলাম আমি ও আবু সুফিয়ান বিন হারেস। আমরা কখনো তার সঙ্গ পরিত্যাগ করিনি। রসুল স. ছিলেন একটি শাদা খচ্চরের উপরে । হাওয়াজেনদের প্রচণ্ড আক্রমণে তিষ্ঠাতে না পেরে মুসলমানেরা যখন পশ্চাদপসরণ করলো, তখন আমি টেনে ধরলাম তার খচ্চরের লাগাম। তিনি স. ছিলেন অকুতোভয় । শক্রর উপর ঝাপিয়ে পড়ার কোনো লক্ষণও তার মধ্যে ছিলো না। সম্মুখে অগ্রসর হওয়ার জন্য তিনি স. তার খচ্চরকে খোচা মারছিলেন। সে কারণেই আমি তার খচ্চরের লাগাম টেনে ধরেছিলাম | আবু সুফিয়ান বিন হারেস টেনে ধরেছিলেন তার খচ্চরের রেকাব। অন্য বর্ণনায় এসেছে, কিছুসংখ্যক সাহাবী তখনও উপস্থিত ছিলেন যুদ্ধক্ষেত্রে । মোহাম্মদ বিন ইউসুফ সালেহী এ সম্পর্কিত বিভিন্ন বৈসাদৃশ্য দূর করে উল্লেখ করেছেন, রসুল স. ছিলেন সকলের সামনে । কিছু সংখ্যক সাহাবী অবস্থান গ্রহণ করেছিলেন তার পশ্চাতে । আবু সুফিয়ান বিন হারেস ধরেছিলেন রসুল স. এর খচ্চরের লাগাম। সুতরাং রসুল স. ই ছিলেন তখন একক যোদ্ধা। তার পশ্চাতে তখন কারা ছিলেন এবং তাদের সংখ্যা কতো ছিলো সে সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে। কালাবী বলেছেন, রসুল স. এর পাশে তখন অবস্থান করছিলেন তিনশত যোদ্ধা । তীরা বাদে অবশিষ্টরা করেছিলেন পলায়ন। বায়হাকীর বর্ণনায় এসেছে হজরত হারেসা দেখলাম, তখনও দীড়িয়ে রয়েছেন একশত সাহসী সৈনিক । আহমদ, তিবরানী, হাকেম ও আবু নাঈমের নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে__- হজরত ইবনে মাসউদ বলেছেন, আমি ছিলাম তখন রসুল স. এর সঙ্গে । সকলে পালিয়ে যাওয়া সত্তেও তখনো সেখানে দীড়িয়ে ছিলেন আশিজন মোহাজির ও আনসার সাহাবী । সম্ভবতঃ অফসীরে মাধহারী/২৬৮. 1|||||.2|1100]1 8,001

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।