Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে শয়তানকে অপসারণ করো । আমি দৃষ্টিপাত করলাম তার পবিত্র মুখমণ্ডলের দিকে । যনে হলো, ইনিই আমার সর্বাপেক্ষা প্রিয়। তিনি স. বললেন, শায়বা! যাও, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। আমি তৎক্ষণাৎ অগ্রসর হলাম সামনের দিকে। আমার তখন মনে হচ্ছিলো, প্রতিটি আক্রমণ থেকে আমার প্রিয়তম রসুলকে রক্ষার জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো । যুদ্ধ শেষে মক্কায় প্রত্যাবর্তনের পর তিনি স. আমাকে ডেকে বললেন, কৃতজ্ঞতা প্রকাশ করি ওই পবিত্র সত্তার, তিনি তোমাকে কল্যাণ দান করেছেন (প্রদান করেছেন সুদ্‌ঢ ইমান)। এরপর তিনি স. বললেন তুমি তো আমাকে হত্যা করতে চেয়েছিলে। মোহাম্মদ ইবনে ওমরের বর্ণনায় এসেছে, হজরত নজর বিন হারেস বলেছেন, আল্লাহ্‌পাকের জন্যই সকল প্রশংসা । তিনি আমাকে ইসলাম গ্রহণের সৌভাগ্য দান করেছেন। মোহাম্মদ স.কে প্রেরণ করে আমাদেরকে অনুগৃহীত করেছেন৷ আমরা এখন এ কথা ভেবে নিশ্চিত যে, আমরা ওই শিরিকের উপরে মৃত্যুবরণ করবো না, যে শিরিকসহ মৃত্যুবরণ করেছিলো আমাদের পূর্ব পুরুষেরা । হাদিসটি দীর্ঘ। হাদিসের শেষ দিকের উল্লেখ এ রকম___ হজরত নজর বিন হারেস বলেন, বাইরে ইসলামকে স্বীকার করতে বাধ্য হলেও সুফিয়ান বিন হরব, সুফিয়ান বিন উমাইয়া, সুহাইল বিন আমর ও আমি তখন পর্যন্ত অন্তর থেকে ইসলামকে মেনে নিতে পারিনি । ইতোমধ্যে শুরু হলো হুনায়েন যুদ্ধ । আমরা ভাবলাম, যুদ্ধে মোহাম্মদের পরাজয় ঘটলে আমরাও লুগ্ঠন কার্ষে শরীক হবো। হাওয়াজেন সম্প্রদায়ের লোকেরা একযোগে আক্রমণ করে বসলো । আমরা ছিলাম মুসলিম বাহিনীর মধ্যে! আমরা পালিয়ে যাওয়া মুসলমানদের মালমাত্বা লুণ্ঠন করতে যাবো__ এমন সময় দেখলাম, রসুল স. একটি শাদা খচ্চরে চড়ে মুসলমানদের সামনেই রয়েছেন। একদল শ্বেতবর্ণবিশিষ্ট লোক তাকে ঘিরে রেখেছে । আমি রসুল স. এর দিকে অগ্রসর হতে চেষ্টা করলাম । ওই লোকগুলো বললো, ওদিকেই থাকো । অগ্রসর হয়ো না। তাদের কথা শুনে আমার হৃদয় ও শরীর কেপে উঠলো । আমি ভাবলাম, আজও তো দেখি বদর যুদ্ধের মতো ঘটনা ঘটতে চলেছে। নিশ্চয় মোহাম্মদ স. সত্যাধিষ্ঠিত এবং অদৃশ্য থেকে সাহাযায্রাপ্ত। এ কথা ভাবার সঙ্গে সঙ্গে আল্লাহপাক আমার হৃদয়ে ঢেলে দিলেন প্রকৃত ইমান। দূর হয়ে গেলো আমার পূর্বের অপবিত্র মনোভাব । মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় আরো এসেছে __ হজরত আবু কাতাদা বলেছেন, হুনায়েনের যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কিছু লোক উপস্থিত হলো মক্কায় । সেখানে তারা প্রচার করলো মুসলিম বাহিনী পরাজয়বরণ করেছে । হজরত এতাব বিন উসাইদ তখন ছিলেন মক্কার তন্্ীবধায়ক। ধর্মীয় শিক্ষকরূপে হজরত মুয়াজ বিন জাবালও সেখানে ছিলেন। তারা চিন্তিত হয়ে পড়লেন । কিন্ত্র মকার ||||||. 81110018001 আলীর মাহনী/২৬৭

— পৃষ্ঠা ২৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।