Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

ইবনে ইসহাকের বর্ণনায় আরো এসেছে, আমাদের দলের যে সকল নও- মুসলিম তখন পর্যস্ত মনে প্রাণে ইসলামকে গ্রহণ করেনি, তারা মুসলিম বাহিনীর বিপর্যস্ত অবস্থা দেখে মনে মনে পুলক অনুভব করছিলো । আবু সুফিয়ানও ছিলেন ওই দলে। তাই তিনি বলেছিলেন, যারা ছত্রভঙ্গ হয়েছে, তারা আর ফিরে আসবে না। হিলা বিন হাব্বানের বর্ণনায় এসেছে, সাফওয়ান বিন উমাইয়ার বৈপিত্রেয় ভাই ইবনে হিশাম কেওলাহ্‌ বিন হামবাল তখন বলে উঠেছিলেন, আজ দেখছি বাস্তবতাই যাদুকে অতিক্রম করলো । সাফওয়ানও ওই সময় পর্যন্ত ছিলো মুশরিক, অথবা প্রায় মুশরিক । রসুল স. তাকে ইসলাম গ্রহণ সম্পর্কে চিন্তা ভাবনার অবকাশ দিয়েছিলেন। সে জাবালার কথার প্রেক্ষিতে বলেছিলো, চুপ করো। কুরায়েশদের তীর নিক্ষেপ অপেক্ষা হাওয়াজেনদের তীর নিক্ষেপ আমার নিকটে উত্তম। হজরত আবদুল মালেক বিন উবায়দুল্লাহ্‌ সুত্রে ইবনে সাদ, ইবনে আসাকের এবং হজরত ইকরাম সূত্রে তিবরানী, বায়হাকী, ইবনে আসাকের ও আবু নাঈমের বর্ণনায় এসেছে, হজরত শায়বা ইবনে ওসমান বলেছেন, মক্কা বিজয়ের পর যখন রসুল স. হুনায়েনের দিকে অগ্রসর হলেন, তখন আমি ভাবলাম আমি এবার যুদ্ধ করবো হাওয়াজেনদের পক্ষে । যুদ্ধ ক্ষেত্রে রসুল স. কে হত্যার সুযোগ খুঁজতে থাকবো । আমার পিতাকে হত্যা করেছিলেন রসুল স. এর পিতৃব্য হজরত হামযা । আমি এবার রসুল স. কে হত্যা করে তার প্রতিশোধ গ্রহণ করবো । আরব ও আজমের সকলে তার অনুসারী হয়ে গেলেও আমি তার অনুসরণ করবো না। কাংখিত সুযোগ পেয়েও গেলাম আমি । মুসলিম বাহিনী যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করলো, তখন ডান দিক দিয়ে আক্রমণ করতে গিয়ে দেখি সেখানে দাড়িয়ে রয়েছেন হজরত আব্বাস । তার অবয়বে শোভা পাচ্ছে সুউজ্ভ্বল বর্ম। আমি ভাবলাম ইনি তো রসুল স. এর চাচা । ইনিতো তাকে জীবন দিয়ে হলেও রক্ষা করবেন। এরপর আমি গেলাম বা পাশে । দেখলাম সেখানে দাড়িয়ে রয়েছেন আবু সুফিয়ান বিন হারেস। ভাবলাম ইনিও রসুল স. এর রক্ষী । তার উপস্থিতিতে আমি আমার আক্রমণ সফল করতে পারবো না। গেলাম পিছন দিকে । দেখলাম তার পশ্চাতভাগ অরক্ষিত । আমি অথসর হলাম । কিন্তু দেখলাম তার ও আমার মাঝে জুল জ্বল করছে বিদ্যুতের মতো অগ্নিশিখা । আমি ভয় পেয়ে গেলাম । ভাবলাম, ওই আশ্তন মনে হয় আমাকেই গ্রাস করবে । আর আমিও মনে হয় হয়ে যাবো দৃষ্টিহীন। আমি হাত দিয়ে চোখ ঢেকে ফিরে যেতে শুরু করলাম ৷ বুঝলাম, তার উপরে রয়েছে আল্লাহ্‌পাকের সার্বক্ষণিক হেফাজত | রসুল স. আমাকে দেখতে পেয়ে কাছে ডাকলেন । আমি তার নিকটে গেলাম । তিনি স. তার পবিত্র হাত আমার বুকের উপরে রেখে বললেন, হে আমার আল্লাহ্‌! এর ভিতর তকীর মামহানী২৬, |||. 8|100119.001

— পৃষ্ঠা ২৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।