Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

শিশু, পশুপাল সবকিছু নিয়ে হাজির হয়েছিলো যুদ্ধে। তাই দূর থেকে মনে হচ্ছিলো তাদের সৈন্য অসংখ্য । পুরুষদের পিছনে উটের পিঠে বসিয়ে রেখেছিলো মহিলাদেরকে। তার পিছনে রেখেছিলো পশুপাল। ভোরের আবছা আলোয় দূর থেকে দেখা যাচ্ছিলো কালো কালো অসংখ্য লোক যেনো তৈরী হয়ে রয়েছে যুদ্ধের জন্য। আমরা উপত্যকা থেকে নিঙ্নভূমির দিকে যাচ্ছিলাম । হঠাৎ পর্বতগুহায় আত্মগোপনকারী তীরন্দাজ বাহিনী একযোগে তীর নিক্ষেপ শুরু করলো । দিশাহারা হয়ে পড়লো আমাদের বনী সালিম গোত্রের লোকেরা । তাদেরকে ছত্রভঙ্গ হতে দেখে মক্কাবাসীরাও পালাতে শুরু করলো। তাদের দেখা দেখি অন্যান্যরাও ছুটতে শুরু করলো । কেউ কারো দিকে তাকাবার অবসর পেলো না। হজরত জাবের বলেছেন, ওই বিপর্যস্ত অবস্থার মধ্যে আমি বলে উঠলাম, হে আল্লাহ্র রসুল! আমাদের বাহিনীর দক্ষিণ বাহু বিধ্বস্ত হয়েছে। রসুল স. তখন স্বস্থানে অটল থেকে বার বার আহ্বান জানাচ্ছিলেন, হে লোকসকল? আমার নিকটে সমবেত হও । আমি আল্লাহ্‌র রসুল । আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ্‌ । বোখারী, ইবনে আবী শায়বা, ইবনে মারদুবিয়া ও বায়হাকীর বর্ণনার সঙ্গে ইবনে ইসহাক কর্তৃক বর্ণিত হয়েছে, এক লোক হজরত বারা বিন আজীবকে জিজ্ঞেস করেছিলেন, হে আবু ওমারা! আপনি কি হুনায়েন যুদ্ধ থেকে পলায়ন করেছিলেন? হজরত বারা বলেছিলেন, না। রসুল স. যেমন পলায়ন করেননি, তেমনি তীর ঘনিষ্ঠ সাহাবীগণও যুদ্ধ ক্ষেত্র পরিত্যাগ করেননি । উত্তম অস্ত্রে স্জিত না হওয়া সত্তেও তারা বীর বিক্রমে লড়েছিলেন। প্রথম দিকে শত্রুরা পিছনে হটে যেতে বাধ্য হয়েছিলো । আমাদের লোকেরা তখন ব্যস্ত হয়ে পড়লো গণিমত সংগ্রহের জন্য । হঠাৎ তাদের তীরন্দাজ বাহিনী আক্রমণ করে বসলো । পঙ্গপালের মতো ঝাঁকে ঝাকে ছুটে আসতে শুরু করলো তাদের তীর। আর তাদের তীর নিক্ষেপও ছিলো অব্যর্থ । তাই বাধ্য হয়ে আমাদের লোকেরা ছুটে পালাতে শুরু করলো । আমি অগ্রসর হতে হতে এসে পড়লাম রসুল স. এর সামনে । শাদা খচ্চরে আরূঢ় ছিলেন রসুল স.। আর তার লাগাম ধরে দীড়িয়ে ছিলেন আবু সুফিয়ান । রসুল স. তার খচ্চর থেকে নিম্নে অবতরণ করলেন এবং সাহায্যের জন্য প্রার্থনা জানালেন আল্লাহ্‌্পাকের দরবারে । এরপর উচ্চ কণ্ঠে ক্রমাগত বলতে লাগলেন, আমি সত্য নবী। এ ঘোষণার মধ্যে মিথ্যার মিশ্রণ নেই । আমি আবদুল মুত্তালিবের সম্তান। ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, হজরত বারা বিন আজীব বলেছেন, অবস্থা তখন চরমে । আমরা আত্মরক্ষার জন্য রসুল স. এর পশ্চাতে দীড়ালাম । আমাদের মধ্যে যারা ছিলেন অসম সাহসী, কেবল তারা অবস্থান গ্রহণ করলেন রসুল স. এর সমান্তরালে । রসুল স. যখন অগ্রসর হতেন, তখন তারাও অগ্রসর হতেন সামনের দিকে। |||. 2|100119,00] অন্ষীল মমহার২৬

— পৃষ্ঠা ২৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।