Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সংবাদ সংগ্রহের জন্য । এবার এক সাহসী যুবককে গুপ্তচর নিযুক্ত করলো মালেক। কিন্ত সেও ফিরে এলো বিধ্বস্ত অবস্থায় । ভীত বিহ্বল স্বরে সেও জানালো তার পূর্বসূরীদের মতো একই সংবাদ । মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে-_ রাতের দুই তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর মালেক তার লোকদেরকে সারিবদ্ধভাবে দীড় করালো । স্থানটি ছিলো বড়ই ভীতিপ্রদ । এদিকে ওদিকে চলে গিয়েছে বহু সংখ্যক গিরিপথ । মালেক তার সৈন্যদেরকে ওই গিরিপথের বিভিন্ন স্থানে আত্মগোপনের নির্দেশ দিলো ৷ বললো, আমার নির্দেশ পেলে তোমরা সকলে একযোগে আক্রমণ কোরো । ওদিকে রসুল স. তার সেনাবাহিনীকে প্রস্তুত করলেন । সকাল বেলা তাদেরকে সারিবদ্ধ করে দীড় করালেন । পতাকা প্রদান করলেন একজনকে । তারপর নিজে বর্ম পরিধান করে যুদ্ধের সাজে সজ্জিত হলেন । সকলকে উদ্দেশ্য করে জানালেন বিজয়ের শুভ সংবাদ। হজরত খালেদ বিন ওলিদকে দায়িত্ব দিলেন অগ্রগামী বাহিনীর । প্রতিরোধ করতে বললেন বনী সলিমকে । সেনা সমাবেশ ঘটালেন তিনটি স্থানে__ দক্ষিণে, বামে ও মধ্যখানে । মধ্যভাগে আক্রমণ স্থলে অবস্থান গ্রহণ করলেন রসুল স.স্বয়ং। হজরত আনাস থেকে আবু শায়েখ, হাকেম, বাধ্যার এবং ইবনে মারদুবিয়া কর্তৃক বর্ণিত ও হাকেম কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এক বর্ণনায় এসেছে __ হুনায়েন যুদ্ধে উপস্থিত হয়েছিলেন মক্কা ও মদীনার সকল মুসলমান । এই বিপুল সেনা সমাবেশ দেখে অনেকে বলাবলি করতে লাগলো আজকের লড়াইয়ে আমরা জিতবোই । বায্যারের বর্ণনায় এসছে_- এক আনসার যুবক বললো, আমাদের বিশাল সেনাবাহিনীর আক্রমণকে শক্ররা প্রতিহত করতে পারবে না। তাদেরকে অবশ্যই পালিয়ে যেতে হবে । ইউনুস বিন বকরের বর্ণনায় এসেছে___ রসুল স. এ ধরনের দর্প প্রকাশক কথাবার্তা পছন্দ করছিলেন না । হাসান সূত্রে ইবনে মুনজিরও এ রকম বর্ণনা করেছেন। তাছাড়া আলোচ্য আয়াতে বলা হয়েছে__ তোমাদের সংখ্যাধিক্য তোমাদেরকে উৎফুণ্ন করেছিলো । কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি । আরো বলা হয়েছে__ পৃথিবী বিস্তৃত হওয়া সত্তেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিলো ও পরে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে । ইবনে ইসহাক, ইমাম আহমদ এবং ইবনে হাব্বান কর্তৃক বর্ণিত হয়েছে __ হজরত জাবের বলেছেন, আমরা হুনায়েনের বিপদ সংকুল উপত্যকায় উপস্থিত হলাম। সেখানকার গিরিপথগুলো ছিলো অত্যন্ত সংকীর্ণ । সেখানে আগে থেকেই লুকিয়ে ছিলো শত্রুরা ৷ আমরা যাচ্ছিলাম নিম্নভুমির দিকে । হঠাৎ আত্মগোপনকারী সৈন্যরা একযোগে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলো । আবু ইয়ালী ও মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে, হজরত আনাস বলেছেন, হাওয়াজেনরা মহিলা, তাফসীরে মাহারী/২৬ ||/||||.8|100118.00)

— পৃষ্ঠা ২৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।