একদিন । সেখানে তিনি হাওয়াজেনদের অধিনায়ক মালেককে বলতে শুনলেন, মোহাম্মদের যুদ্ধ স্পৃহা স্তব্ধ করে দিতে হবে। মিটিয়ে দিতে হবে যুদ্ধের সাধ। ভাবে দীড় করাবে এবং প্রথমেই তাদেরকে আক্রমণ করে বসবে ৷ আমাদের বিশ হাজার বল্পম একই সঙ্গে নিক্ষেপ করবে তাদের দিকে । উত্তমরূপে অবগত হও, যে দল প্রথম আক্রমণ করবে সেই দলই বিজয়ী হবে। হাদিসটি ইবনে ইসহাক বর্ণনা করেছেন হজরত জাবের বিন আবদুল্লাহ্, হজরত ওমর বিন শোয়াইব এবং হজরত আবদুল্লাহ্ বিন আবী বকর বিন আমর বিন হরম থেকে । হজরত আবু বুরদা থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, মোহাম্মদ বিন ওমর । তার বর্ণনায় এ কথাগুলোও এসেছে__- আমরা আওতাস নামক স্থানে একটি বড় বৃক্ষের নিকটে উপস্থিত হলাম। রসুল স. অবস্থান গ্রহণ করলেন ওই বৃক্ষের নিচে । তিনি স. পরে আমাদেরকে বললেন, আমি বৃক্ষের নিচে শয়ন করেছিলাম । হঠাৎ দেখি, আমারই তলোয়ার নিয়ে একলোক দাঁড়িয়ে রয়েছে আমার শিয়রে ৷ সে বললো, মোহাম্মদ! আজ তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে কে? আমি বললাম, আল্লাহ্ । হজরত আবু বুরদা বলেন, এ কথা শুনেই আমি আমার তরবারী কোষমুক্ত করলাম এবং বললাম, হে আল্লাহ্র রসুল! নির্দেশ দিন, আমি ওই শক্রর মস্তক ছেদন করি। আল্লাহ্র কসম! নিশ্চয় সে শক্র পক্ষের গুপ্তচর ৷ রসুল স. বললেন, হে আবু বুরদা! চুপ করো । আল্লাহই আমার রক্ষক । সকল ধর্মের উপর আমার ধর্মের বিজয় না হওয়া পর্যন্ত তিনিই আমাকে হেফাজত করবেন। আবু নাঈম ও বায়হাকীর বর্ণনায় এসেছে__ রসুল স. হুনায়েন প্রান্তরে উপস্থিত হন শাওয়াল মাসের দশ তারিখে মঙ্গলবার সন্ধ্যায় । শক্রদলের অধিনায়ক মুসলিম বাহিনীর অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করলো তিনজন গুপ্তচরকে। মুসলিম বাহিনীর সংবাদ সংগ্রহ করে যখন তারা তাদের অধিনায়কের কাছে ফিরে গেলো, তখন তাদেরকে দেখে মনে হচ্ছিলো তারা ভীত অন্ত্ত্ত। অধিনায়ক মালেক জিজ্ঞেস করলো, কী হয়েছে তোমাদের? এক গুপ্তচর বললো, আগ্রা দেখলাম কিছু শ্বেতাভ বর্ণ বিশিষ্ট লোক সুচিত্রিত অশ্বের উপরে আরোহণ করে রয়েছে । তাদেরকে দেখে আমরা শিউরে উঠেছি। এখন পর্যন্ত আমাদের ভয় কাটেনি। আল্লাহ্র শপথ! পৃথিবীর কোনো রাজা বাদশাহ্র বিরুদ্ধে আমরা যুদ্ধে অবতীর্ণ হইনি । আমাদেরকে যুদ্ধ করতে হবে আসমানবাসীদের বিরুদ্ধে । মালেক বললো, তাই করবো । তোমরা ভীতু । আগে থেকেই ভয়ে মরছো। তাদের ভয়ের গ্রভাব থেকে অন্যদেরকে বাচানোর জন্য তাদেরকে বন্দী করে রাখলো মালেক। তারপর তার লোকদেরকে লক্ষ্য করে বললো, আমার সামনে একজন নিভীক নওজোয়ানকে উপস্থিত করো। তাকেই আমি পাঠাবো শক্রদলের নির্ভরযোগ্য |||, 2|100119.00] এ্সীল স্যর ৬
— পৃষ্ঠা ২৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।