Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ٦٦٣
📝 نص 📖 PDF

ইবনে ইসহাক, নাসাঈ ও তিরমিজি কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক বিশুদ্ধ আখ্যায়িত এক বর্ণনায় এসেছে__ হজরত হারেস বিন মালেক বলেছেন, আমরা রসুল স. এর সঙ্গে হুনায়েন যাত্রা করলাম । তখন সবেমাত্র আমরা মুর্খতার অন্ধকার থেকে প্রবেশ করেছি ইসলামের আলোয় । কুরায়েশ ও অন্যান্য গোত্রের লোকেরা একটি বৃক্ষকে খুব সম্মান করতো । সতেজ ও সবুজ ওই গাছটি ছিলো একটি বরই গাছ। মুর্খতার যুগে ওই গাছটিকে বলা হতো “জাতে আনওয়াত্‌' | প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে লোকেরা সেখানে সমবেত হতো । বৃক্ষটিতে ঝুলিয়ে রাখতো তাদের আপনাপন হাতিয়ার । সেখানে তারা একদিন অবস্থান করতো এবং কোরবানী করতো । ওই বৃক্ষটির পাশ দিয়ে যাবার সময় আমরা চিৎকার করে বললাম, হে আল্লাহ্‌র রসুল! বিধর্মীদের জন্য যেমন জাতে আনওয়াত্‌ রয়েছে, আমাদের জন্যও তেমনি একটি জাতে আনওয়াত্‌ নির্দিষ্ট করে দিন। রসুল স. বললেন, আল্লাহু আকবার! আল্লাহু আকবার__ যার অধিকারে আমার জীবন সেই পবিত্র সত্তার শপথ! তোমরাতো দেখছি রসুল মুসার সম্প্রদায়ের মতো বলতে শুরু করেছো। এক সম্প্রদায়কে প্রতিমা পূজা করতে দেখে তারা রসুল মুসাকে বলেছিলো, আমাদেরকেও ওদের মতো উপাস্য নির্ধারণ করে দাও। তোমরা কি ওই লোকদের মতো মূর্খ হতে চাও? হজরত সুহাইল বিন হানজালা থেকে বর্ণিত হয়েছে, একজন অশ্বারোহী এসে নিবেদন করলো, হে আল্লাহ্‌র রসুল! আমি দেখে এলাম হাওয়াজেনরা তাদের পরিবার পরিজন ও পশুপালকে অমুক পাহাড়ে একত্র করে রেখেছে । এ কথা শুনে রসুল স. মৃদু হাসলেন। বললেন, আল্লাহপাক ইচ্ছে করলে ওগুলোর মালিক হবো আমরা । এরপর তিনি বললেন, আজ রাতের প্রহরী হবে কে? হজরত আনাস বিন মালেক বললেন, আমি । রসুল স. বললেন, তুমি তোমার অশ্বে আরোহণ করে আরো সামনে এগিয়ে যাও। ওই উচু টিলায় উঠে চতুর্দিকে সদা সতর্ক দৃষ্টি রাখো । যারা তোমার সম্মুখে রয়েছে তাদের সম্পর্কে অমনোযোগী হয়ো না। রাত শেষ হলো। রসুল স. সকলকে নিয়ে ফজরের নামাজ পাঠ করলেন। হজরত আনাস ফিরে এলেন তার অবস্থান থেকে । বললেন, হে আল্লাহ্‌র রসুল! আমি আপনার নির্দেশিত স্থানে জাগ্রত ছিলাম । কিন্তু রাতে অথবা ভোরে কাউকে দেখলাম না। রসুল স. বললেন, জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দেয়া হয়েছে। এখন তুমি যা খুশী করতে পারো (যে পুণ্য তুমি সঞ্চয় করেছো সে পুণ্যই তোমার জান্নাত লাভের জন্য যথেষ্ট___ ভবিষ্যতে তুমি যদি কোনো পুণ্য সঞ্চয় না করো তবুও) । আবু দাউদ, নাসাঈ । এক বর্ণনায় এসেছে, রসুল স. হজরত আবদুল্লাহ্‌ বিন হদরদকে হাওয়া- জেনদের অবস্থা জানবার জন্য প্রেরণ করলেন । হজরত আবদুল্লাহ্‌ বিন হদরদ হাওয়াজেনদের দলের মধ্যে মিশে গেলেন। তাদের মধ্যেই অবস্থান করলেন তাফসীরে মাযহারী/২৬২ ॥1111.0|1100119.0011

— صفحة ٢٦٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.