Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

এর পর রসুল স. ঘোষণা করলেন, ইনশাআল্লাহ্‌! আগামীকাল আমাদের বাহিনী বনী কেনানকে আক্রমণ করবে। তারা সত্যকে স্বীকার করবে না বলে দৃঢ় শপথ করেছে। এরপর রসুল স. সাফওয়ান বিন উমাইয়ার নিকট কিছু অর্থ এবং কিছু যুদ্ধান্ত্র চাইলেন। সাফওয়ান বললেন, কীভাবে চান, খণ হিসেবে? রসুল স.বললেন, হ্যাঁ । তুমি নিশ্চিন্ত থাকো, তোমার সমর সরঞ্জামগুলোর যথা সংরক্ষণ করা হবে । ইবনে ইসহাকও অনুরূপ বর্ণনা করেছেন হজরত জাবের থেকে । কিন্তু আবু দাউদ ও আহমদের বর্ণনায় সাফওয়ান বিন উমাইয়ার উপরোক্ত উক্তিটি উল্লেখিত হয়নি। সুহাইলির বর্ণনায় এসেছে___ রসুল স. নওফেল বিন হারিস বিন আবদুল মুত্তালিব থেকে তিন হাজার বর্শা কর্জ হিসেবে গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি__ তোমার এই বর্শাগুলো দুশমনদেরকে বিদীর্ণ করছে। অষ্টম হিজরীর ৬ই শাওয়াল । বারো হাজার যোদ্ধা নিয়ে রসুল স. হুনায়েনের দিকে যাত্রা করলেন। ওই বারো হাজারের মধ্যে দশ হাজার ছিলেন মদীনাবাসী এবং দুই হাজার মক্কাবাসী | মোহাম্মদ বিন উবায়দুল্লাহ্‌ লাইছ থেকে আবু শায়েখ বর্ণনা করেছেন, রসুল স. এর সঙ্গে তখন মদীনাবাসী যোদ্ধা ছিলেন দশ হাজার। তার মধ্যে চার হাজার ছিলেন আনসার, জোহাইনা, মুজাইনা, আসলাম, গাফ্ফার, আশজায়া___ এই পাঁচটি গোত্রের এক হাজার এক হাজার করে পাঁচ হাজার । বাকী এক হাজারের মধ্যে ছিলেন মুহাজির ও অন্যান্য । ওরওয়া এবং জুহুরীর বর্ণনায় এসেছে___ মক্কা বিজয়ের সময় রসুল স. এর সঙ্গে ছিলেন বারো হাজার যোদ্ধা । ওই বারো হাজারের সঙ্গে মক্কাবাসী দুই হাজার স্বাধীন নওমুসলিম নিয়ে হুনায়েন অভিযানে বের হয়েছিলেন রসুল স.। ইবনে ওকবা এবং মোহাম্মদ বিন ওমরের বর্ণনায় এসেছে___ রসুল স. এর হেঁটে । কেউ চললো বাহনারোহী হয়ে । মহিলারাও চললো সঙ্গে সঙ্গে। তখন মক্কায় উপস্থিত ছিলে! বিভিন্ন গোত্রের লোক। তারাও সঙ্গী হলো মুসলিম বাহিনীর । যুদ্ধ দর্শন এবং গণিমতের সম্পদ আহরণই ছিলো তাদের উদ্দেশ্য । রসুল স. এর পরাজয় ঘটলে ওই সকল লোক তেমন কোনো দুঃখ পেতো না। হজরত আবু সুফিয়ান বিন হরব এবং সাফ্ওয়ান বিন উমাইয়াও চললেন রসুল স. এর সঙ্গে । সাফ্ওয়ান তখনও মুসলমান হননি। কিন্ত তার স্ত্রী মুসলমান হয়েছিলেন । কিন্তু তখনো রসুল স. তাদের বিবাহ বিচ্ছেদ ঘটাননি। রসুল স. এর পবিত্র সহধর্মিণী হজরত উম্মে সালমা এবং হজরত মায়মুনাও অংশথহণ করেছিলেন হুনায়েন অভিযানে । যুদ্ধক্ষেত্রে তাদের জন্য নির্মিত হয়েছিলো পৃথক শিবির। ঃ তাফসীরে মাযহারী/২৬১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ২৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।