Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

কেনো? মালেক বললো, আমার ধারণা, এভাবে সকলে স্ত্রী, পুত্র পরিজন ও পশুপাল নিয়ে যুদ্ধের ময়দানে একত্রিত হলে কারো আর পিছু টান থাকবে না। পরিবার পরিজন ও সম্পদ রক্ষার জন্য সকলে যুদ্ধ করবে প্রাণপণে ৷ দুরাইদ বললো, নারী, শিশু ও পশুপালের সঙ্গে যুদ্ধের কি সম্পর্ক। এরপর করতলের উপর করাঘাত করে বিস্ময়ের সঙ্গে বললো, যদি তোমরা বিজয়ী হও, তবে পুরুষদের তলোয়ার ও বল্লমের মাধ্যমেই বিজয়ী হবে। বালক, বালিকা ও নারীর মাধ্যমে যুদ্ধ বিজয় অসম্ভব। আর যদি তোমরা পরাজিত হও তবে, তোমাদের পরিবার পরিজনের সকল সদস্য ও পশুপাল লুষ্ঠন করে নিয়ে যাবে শত্রুরা । তখন প্রাণে রক্ষা পেলেও তোমরা হয়ে পড়বে নিঃস্ব । অতএব, মহিলা, শিশু ও পশুপালকে নিরাপদ স্থানে পাঠিয়ে দাও। এরপর পদবজে অথবা অশ্বারোহী হয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য । যদি বিজয়ী হও তবে তোমাদের পরিবার পরিজন ও পশুপাল তো রইলোই। আর যদি পরাজিত হও তবে তোমাদের পরিবার পরিজন পশুপাল রইলো! নিরাপদ ৷ মালেক বললো, আমি এই নির্দেশ মানি না। আপনি অতিবৃদ্ধ । তাই আপনার বুদ্ধিও জরাগ্রস্ত । দুরাইদ রাগান্বিত হলো । বললো, হে হাওয়াজেন সম্প্রদায়! বনী কা'ব এবং বনী কিলাব কোথায়? লোকেরা বললো, তারা আসেনি । দুরাইদ বললো, তাহলে তো শক্তি ও শৌর্যবীর্য অনুপস্থিত । যদি তোমরা বিজয়ী হতে, তবে নিশ্চয় বনী কা'ব ও বনী কিলাব অনুপস্থিত থাকতো না। ওহে হাওয়াজেন গোত্র! ফিরে যাও। বনী কা'ব ও বনী কিলাব যা করেছে, তোমরাও তাই করো। লোকেরা দুরাইদের এ প্রস্তাব মানতে অস্বীকার করলো। দুরাইদ বললো, ঠিক আছে, এবার বলো, কে কে এসেছো তোমরা? লোকেরা বললো, আমেরের দুই পুত্র_ ওমর ও আওফ। দুরাইদ বললো, এরা তো বনী আমেরের দুর্বল ব্যক্তিত্। এদের মাধ্যমে কোনো সফলতা আসতে পারে না। মালেক বললো, যথেষ্ট হয়েছে । এবার আপনি বলুন, আপনার আর কোনো বক্তব্য রয়েছে কিনা-_ যা আমরা মান্য করতে পারি। দুরাইদ বললো, তোমাদের কিছু লোককে গুপ্ত অবস্থানে রেখে দাও । তারা তোমাদের সাহায্যের জন্যে সদা প্রস্তুত থাকবে । শক্ররা প্রবল আক্রমণ করলে, গুপ্ত স্থানের লোকেরা তাদেরকে পিছন দিক থেকে ঘিরে ফেলবে । এ রকম করলে তোমাদের প্রচণ্ড ধাওয়া খেয়ে শক্ররা আর পালাতে পারবে না। মালেক এই পরামর্শটি মেনে নিলো। তার নির্দেশে যুদ্ধক্ষেত্রের সন্নিকটে একটি পাহাড়ের শুহায় আত্মগোপন করে রইলো কিছু সৈন্য। ওদিকে রসুল স. সংবাদ পেলেন, হাওয়াজেন গোত্রের লোকেরা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্ততি গ্রহণ করেছে। রসুল স.ও যুদ্ধ যাত্রার আয়োজন করলেন। বিশ বৎসর বয়স্ক হজরত এতাব বিন উসাইয়েদকে নিযুক্ত করলেন মক্কার রক্ষক এবং ধর্মীয় বিধিবিধান শিক্ষা দানের জন্য নিযুক্ত করলেন হজরত মুয়াজ ইবনে জাবালকে। হজরত আবু হোরায়রা থেকে বোখারী ও মুসলিম লিখেছেন, যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন তাকসীনে মাহারী/২৬০ ||||||.01100118.001

— পৃষ্ঠা ২৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।