Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

সুফিয়ানের বাণিজ্য কাফেলার গতিবিধির সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেছিলেন হজরত তালহা ইবনে ওবায়দুল্লাহ্‌ এবং হজরত সাঈদ ইবনে জায়েদকে। তীরা দু'জন সিরিয়া ও মন্ধার পথের নিকটে একস্থানে কাসিদ বিন মালেক জুহানীর আশ্রয় গ্রহণ করলেন। সেখানে আত্মগোপন করে রইলেন । গোপন অবস্থানে থেকে তারা আবু সুফিয়ানের বাহিনীকে পথ অতিক্রম করতে দেখলেন। তারপর এই সংবাদ নিয়ে ফিরে চললেন মদীনায়। কাসিদ তাদেরকে এগিয়ে দিলেন জুল মারওয়া পর্যত্ত। কিন্ত তারা মদীনায় পৌছানোর আগেই রসুল স. তার বাহিনী নিয়ে বের হয়ে পড়েছেন। তারাও রসুল স. এর সঙ্গে এগিয়ে চললেন নির্দিষ্ট গন্তব্যের দিকে । রসুল স. যখন ইয়াম্থু নামক স্থান দখল করলেন তখন কাসিদ কে ইয়াম্থুর জায়গীর থেকে উচ্ছেদ করলেন । কাসিদ আরজ জানালো, হে আল্লাহর রসুল ! আমি তো বুড়ো মানুষ । মৃত্যুর নিকটবর্তী প্রায়। সুতরাং জায়গীরটি আমার ভাতিজার নামে করে দিন। রসুল স. তাই করেছিলেন । পরে আব্দুর রহমান বিন সাঁদ বিন জারারা সেটা ক্রয় করে নিয়েছিলো । আমর বিন শায়বা । আবু সুফিয়ানের বাহিনী তখন মাকামে জুরকায়। সেখানে গিয়ে বনী হাজ্জামের একটি লোক আবু সুফিয়ানকে জানালো, মোহাম্মদ তার বাহিনী নিয়ে আপনার বাণিজ্য বহর লুণ্ঠন করতে এগিয়ে আসছে। আবু সুফিয়ান চিন্তিত হয়ে পড়লো। কোনো পথিককে দেখতে পেলেই জিজ্ঞেস করতে লাগলো রসুল স. এর গতিবিধি সম্পর্কে । শেষে একটি কাফেলার নিকট থেকে নিশ্চিত সংবাদ পাওয়া গেলো যে, রসুল স. এই বাণিজ্য বহর লুণ্ঠনের জন্যই মদীনা থেকে সদলবলে বের হয়েছেন। এবার রীতিমতো ভীত হয়ে পড়লো আবু সুফিয়ান । সে বিশ দিনার পারিশ্রমিকের বিনিময়ে দূত হিসেবে নিযুক্ত করলো দমদম বিন ওমর গিফারিকে । বললো, যাও । মন্কায় পৌছে উটের কান ছিদ্র করে দিয়ো, আর উটের গদি উল্টো করে বেধে স্বীয় পরিধেয় সামনে পিছনে ছিড়ে দিয়ে কুরায়েশদের নিকট এই বলে ফরিয়াদ কোরো যে, তোমাদের সম্পদ যদি তোমরা হেফাজত করতে চাও, তবে এক্ষুণি অন্ত্রসঙ্জিত হয়ে বেরিয়ে পড়ো । মোহাম্মদ সদল বলে এগিয়ে আসছে তোমাদের বাণিজ্য বহর লুষ্ঠনের উদ্দেশ্যে। তৎক্ষণাৎ আবু সুফিয়ানের দূত ছুটে চললো মক্কার দিকে । আতেকা বিনতে আব্দুল মু্তালিবের স্বপ্নঃ ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস থেকে ওরওয়া, বায়হাকী, ইবনে শিহাব, ইসহাক ও হাকেম বর্ণনা করেছেন,মুসা বিন উকবাও এ রকম বলেছেন, আবু সুফিয়ানের দূত মক্কায় পৌছবার তিন দিন আগে আতেকা বিনতে আবদুল মুত্তালিব দুঃস্বপ্ন দেখলেন। তিনি তার ভাই হজরত আব্বাসকে ডেকে বললেন, ভ্রাতঃ! আমি একটি স্বপ্ন দেখার পর থেকে ভয়ে ভয়ে আছি। স্বপ্নুটি ভয়ংকর | মনে হয় কুরায়েশদের উপর শীঘ্বই নেমে আসবে ভয়াবহ মুসিবত। তাফসীরে মাযহারী/২৩ 2 ॥1111.0|110011 9,001

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।