Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 05
/ ৬৬৩
📝 লেখা 📖 পিডিএফ

মক্কা ও তায়েফের মধ্যবর্তী এবং জুলমাজাজের নিকটবর্তী একটি উপত্যকার নাম হুনায়েন। মন্কা থেকে স্থানটির দূরত্ব দশ মাইলের কিছু বেশী। সেখানে হাওয়াজেন গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিলো রসুল স.কে। হাওয়াজেন গোত্রের ছিলো বিভিন্ন শাখা-প্রশাখা ।1 বনী সাকৃিফও ছিলো তাদের একটি শাখা গোত্র। হুনায়েন যুদ্ধঃ যুদ্ধের ইতিহাস রচয়িতাগণ লিখেছেন, মক্কা বিজয় সম্পন্ন হলো অষ্টম হিজরীর রমজান মাসে । ভীত হলো হাওয়াজেন গোত্রের নেতৃবৃন্দ । ভাবলো, এবার হয়তো মুসলমানেরা তাদের উপর আক্রমণ করে বসবে । এ কথাও ভাবতে লাগলো যে, মনে হয় মোহাম্মদ স. আর যুদ্ধ বিগ্রহ করবেন না। বরং আমাদেরই যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করা উচিত। চিরতরে থামিয়ে দেয়া উচিত মুসলমানদের বিজয়াভিলাষ। এ সকল কথা ভেবে তারা নিজেদের মধ্যে শলা- পরামর্শ শুরু করে দিলো । মালেক বিন আউফ বিন সা'দ সকল নেতাকে একক্র করলো (তিনি অবশ্য পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন)। হাওয়াজেনদের সঙ্গে একতাবদ্ধ হলো বনী সাক্ফি, নজর এবং জাশাম। তাদের সঙ্গে যোগ দিলো বনী হেলালের কিছু লোক । তাদের সৈন্য সংখ্যা ছিলো একশতের কম। যোগদান থেকে বিরত রইলো কায়েস বিন গইলান, বনী কা'ব এবং বনী কিলাব। তারা যোগদান থেকে বিরত হয়েছিলো ইবনে আবী বারআর কথায় । সে বলেছিলো, পূর্ব ও পশ্চিমের যে কেউ মোহাম্মদের বিরুদ্ধাচরণ করলে অবশ্যই পরাজিত হবে । সুতরাং তার বিরুদ্ধে অস্ত্রধারণ যুক্তিযুক্ত নয়। দুরাইদৃবিনিস্‌ সামাহ্‌ ছিলো বনী জাশামের এক বয়োবৃদ্ধ নেতা । তার বয়স হয়েছিলো একশত বিশ অথবা একশত ষাট বছর। সকলে মিলে তাকে যুদ্ধের অধিনায়ক নির্বাচন করলো । দুরাইদ বললো, আমি দেখতে পাই না। কোনো বাহনেও ভালোভাবে বসতে পারি না। তোমরা যখন আমাকে অধিনায়ক নির্বাচন করেছো, তখন আমি নিশ্চয় যাবো । কিন্তু শর্ত এই যে, তোমরা আমার নির্দেশের পরিপন্থী কোনো কিছু করতে পারবে না। যদি সেরকম কিছু করতে চাও তবে এখনই বলো-_ আমি তোমাদের সঙ্গে যাবো না। বনী হাওয়াজেনের ত্রিশ বৎসর বয়সের যুবক নেতা মালেক বিন আউফ বললো, ঠিক আছে। আমরা আপনার নির্দেশ বিরোধী কিছু করবো না। একত্র হবে আওতাস নামক স্থানে । সমবেত হতে শুরু করলো সকলে । দুরাইদ সেখানে গিয়েই বললো, কি হে আমি যে শিশুদের কান্না এবং উট, গাধা, বকরী ও গাভীর চিৎকার শুনতে পাচ্ছিঃ লোকেরা বললো, মালেক আমাদেরকে এ রকমই নির্দেশ দিয়েছে। দুরাইদ বললো, মালেক, সকলকে এভাবে একত্র করেছো ||, 21100119001] অন্পীরে হর ২৫৯

— পৃষ্ঠা ২৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।