জ্ঞাতব্যঃ হজরত আবদুল্লাহ্ বিন হিশাম বলেছেন, আমি রসুল স. এর পবিত্র সান্নিধ্যে উপস্থিত ছিলাম । তিনি স. তখন হজরত ওমরের হাত ধরে রেখেছিলেন। হজরত ওমর বললেন, হে আল্লাহ্র রসুল! আপনি আমার নিকট আমার জীবন ব্যতীত অন্য সকল কিছু থেকে প্রিয়। রসুল স. বললেন, ওই সময় পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার জীবনাপেক্ষা অধিক প্রিয় হই। হজরত আনাস থেকে বোখারী ও মুসলিমের বর্ণনায় এসেছে, রসুল স. বলেছেন, তিন ধরনের লোক ইমানের স্বাদ পেয়েছে __ ১. যাদের নিকট আল্লাহ্ ও রসুল অন্য সকল কিছু থেকে অধিকতর প্রিয়। ২. যারা আল্লাহ্র জন্য ভালোবাসে এবং আল্লাহ্র জন্যই শত্রতা করে। ৩. যারা অবিশ্বাস থেকে বিশ্বাসে আশ্রয় গ্রহণ করার পর পুনরায় অবিশ্বাসে প্রত্যাবর্তন অপেক্ষা অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়াকে মনে করে অধিকতর শ্রেয়ঃ। এখানে ইমানের স্বাদ পাওয়া কথাটির অর্থ ইমানের সৌন্দর্যের সাক্ষাত পাওয়া__ যেমন, নিসর্ণের সৌন্দর্য দর্শন মনো- মুগ্ধকর ও আস্বাদ্য। পবিত্র অন্তর ও আলোকিত প্রবৃত্তির অধিকারী ব্যক্তিত্বের সংসর্গধন্য হলেই কেবল এ রকম আস্বাদ লাভ হতে পারে । আলোচ্য আয়াত এবং এ প্রসঙ্গে বর্ণিত হাদিস সমূহের মাধ্যমে এ কথাই প্রমাণিত হয় যে, আভ্যন্তরীণ পরিশুদ্ধির জন্য মারেফতের সাধক পীর মাশায়েখগণের আনুগত্যময় সংসর্গ অত্যাবশ্যক ফেরজ)। তাই এখানে “আল্লাহ্ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না' কথাটির অর্থ হবে আল্লাহপাক ফাসেকদেরকে তার মারেফতের পথ প্রদর্শন করেন না। বায়যাবী লিখেছেন, এই আয়াতে উচ্চারিত হয়েছে কঠিন হুশিয়ারী । আয়াতের বক্তব্যে প্রমাণিত হয়, যাদের নিকট সকল কিছু অপেক্ষা আল্লাহ্, আল্লাহ্র রসুল ও জেহাদ অধিকতর প্রিয় না হয় তারা খুব কমই রক্ষা পাবে এই হুশিয়ারী থেকে । আমি বলি, সুফিয়ানে কেরাম এই হুশিয়ারীর আওতা থেকে মুস্ত। মাদারেক রচয়িতা লিখেছেন, যে সকল লোকের বিশ্বাস অস্বচ্ছ ও দুর্বল, তাদের মন্দ স্বভাবের কথাই বিবৃত হয়েছে এই আয়াতে। বাস্তবে দেখা যায় অনেক ব্যক্তি ইবাদত বন্দেগী করলেও স্বজন, সন্তান ও সম্পদের চেয়ে ধর্মকে অধিক ভালোবাসতে পারে না। আমি বলি, যারা আল্লাহ্্পাকের মারেফাত লাভ করেছেন তাদের ধারণা, চিন্তা ও আচরণ অন্য রকম। তাদের পবিত্র মানসের পরিচয় বিধৃত হয়েছে নিম্নে বর্ণিত কবিতাটিতে __ ফারজন্দ ওয়া এয়াল ওয়াখা ওয়া মা রাচে কুনাদ দেওয়ানা কুনি হর দোজাহানাশ বখশি দেওয়ানায়ে তু হর দোজীহা রাচে কুনাদ _-১৭ ৃ রর |||. 2]100118,00 আকসীরে মামহারী
— পৃষ্ঠা ২৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।